ওকে একেবারেই দুষ্টু বাচ্চা বলা যাবেনা...আবার লক্ষী বাচ্চাও উনি ঠিক না...উনি এট্টুশ খানিক পাকনা বাচ্চা...
পুতুলের মত এই পিচ্চিটা যখন আরো ছোট ছিল তখন আমাকে ডাকতো, দিদির বন্ধু বলে...এখন অবশ্য আমার নামেই ডাকে...
এই পিচ্চি মেহেন্দি দিতে খুব পছন্দ করে...আর আমি পছন্দ করি ওকে দিয়ে দিতে...
ও পড়ে নালন্দাতে...আর স্কুলে কি করেছে সারাদিন খুব সুন্দর করে হাত পা নেড়ে বলতে পারে...
সুন্দর গান গায়...আর অসম্ভব কিউট করে আবৃত্তি করে...যদি এখানে অডিও ফাইল দেয়া যেত তাহলে আপনাদেরকেও শুনাতে পারতাম...
আমার ছোট্ট দিদিটাকে অনেকদিন দেখিনা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



