আমার প্রিয় পোস্ট

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৯

শেয়ার করুন:                   Facebook

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।

আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো।
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে স্বামী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো।

আমি হয়ত মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে।
ভালবাসার কথা দিলেই কথা রাখবে।

মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো,
চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো,
ভালবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো।

আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমার লেখা কবিতা শোনা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে-থাকাটা আর হতো না।

মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি।
-------------------
‌ মানুষ
-নির্মলেন্দু গুন [আমার মত করে changed এক্টুশ খানিক...]

 

 

  • ৬৬ টি মন্তব্য
  • ৩০২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২
comment by: নিবিড় বলেছেন: এটা আমার অনেক প্রিয় কবিতা
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: আমারো...মাঝে মাঝেই পড়ি...

২. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
comment by: রাতের বৃষ্টির শব্দ বলেছেন: প্রিয় তে রাখলাম। দুষ্ট হলেও মেয়ে টা ভাল খিকজজজজ
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: নাচতাসি...আপনেনেও ভাল পাইলাম...খিকয...;)

৩. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
comment by: আবু সালেহ বলেছেন:
এই কবিতাটা আমারও ভালো লাগে....
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: হুম...

৪. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
comment by: মনজুরুল হক বলেছেন:

কোন প্রসিদ্ধ কবিতা চেঞ্জ করতে হয় না। নিজে একটা সাধারণ মানের লিখেও আস্থাবান হতে হয়। যেমন মানুষের সব চেয়ে প্রিয় তার নিজের চেহারা ! তেমনি সব চেয়ে ভাল হয়ে উঠতে পারে নিজের আনন্দ-বেদনা,কষ্টকল্পের লেখাগুলি। গাইতে গাইতে গায়েন....লিখতে লিখতে
.....লিখেন ?! (মিলটা হইল না!)।
----------------------------------------------------------------------------

সারা রাত খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আমি আর আমার ভাই এই কবিতার বইটা কিনে...পড়ে...ভোর করে ফেলেছিলাম....পরে ভোরের ট্রেন ধরে......কি আশ্চয্য সেই সব আধাসেদ্ধ স্মৃতি !! সেই ভাইটি এখন লন্ডনে।
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ভাইয়া...অন্য একটা ব্লগে অনেক আগে পোস্ট করেছিলাম...কি বদলেছিলাম তাও পরিস্কার মনে নেই...

যতদূর মনে পড়ে...রাত্রিবেলায় ঘরের মধ্যে স্বামী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো।


এখানে স্বামীর জায়গায় বউ হবে...এই...আরকি...

৫. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: সুন্দর কবিতা...কিন্তু আপনি কই পাল্টাইছেন?
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: একটা শব্দ...স্বামীর জায়গায় বউ...;)

৬. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
comment by: খোমেনী ইহসান বলেছেন: কবিতাখানি খুবই ভালো লেগেছে। দুষ্ট বালিকা তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মাথার মগজটা খুবই সুফলা।
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ভাইয়া আপনাকেও ধন্যবাদ...ভাল থাকুন...

৭. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
comment by: এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমার খুব প্রিয় একটা কবিতা:)

কে বলেছে দুষ্ট!!!
কিতনা লক্ষি কাজ কাম!!
:P
ধন্যবাদ,প্রিয়তে ++
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: তাহলে আমার বদলানোটা পালটে দিব...ভুল কিছু আপনার প্রিয়তে রাখতে দিব কেন?...;)


ভাল থাকুন ভাইয়া...

৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩
comment by: রাজর্ষী বলেছেন: সুন্দর তো!
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: হুম...গুন দাদু জোশ লিখেছেন...:)

৯. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩
comment by: সবাক বলেছেন: হুমম মাথাটাকে নষ্ট কে বললো???
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: বেশির ভাগ সময়েরা অন্যেরা বলে...:(

১০. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
comment by: কালপুরুষ বলেছেন: তুমি হয়তো দুষ্টু নও, দুষ্টুগুলো অন্যরকম- ঝগড়া করে, ভেংচি কাটে, আড়ি দেয়, চিমটি কেটে পালায়। দুষ্টুগুলো অন্যরকম, ধরতে গেলে দৌড়ে পালায়।

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ইয়ে মানে...বেশি রেগে গেলে আমি মাঝে মাঝে খামচি দেই...এখনও কি লক্ষী বলবেন ভাইয়া...?;)

১১. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
comment by: রাতমজুর বলেছেন: উপন্যাস ভালো হৈছে :)
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: হাহাহাহহাহাহাহাআ...গুন দাদুকে বলেন...

১২. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫০
comment by: অনন্ত দিগন্ত বলেছেন: মনের কথা সময় থাকতেই প্রকাশ করলে এমন হয়না আপি .....

আমি মনে করি তোমার মনের কথা বলার সময় এখনো ফুরিয়ে যায়নি ..... তবে এখন কথাগুলো কবিতাটির মতো একটু এদিক ওদিক করে বলতে হবে ....

অনেক ভাল থেকো ....
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: একটু একটু বুদ্ধি হচ্ছে...এখন খালি কথা গুছানোর পালা...আশা করি সেগুলো বলার মত করে নিতে বেশি সময় লাগবেনা...


ভাল থাকতে চেষ্টা করবো...কিন্তু সেটার জন্য আমার ভাআকেও ভাল থাকতে হবে...:)

১৩. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
comment by: জটিল বলেছেন: এবার বুঝলাম রাতের কোবতের কথাগুলো । ধন্যবাদ পোস্টানোর জন্যে ।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: আর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ...


ভাল থাকবেন নিশ্চয়ই...

১৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯
comment by: আকাশনীল বলেছেন: কোবতেটা অনেক বেশী ভাল্লগসে।। আমার পড়া ছিল না :(
এটা পোস্টানোর জন্য অনেক ধইন্যা তোমাকে:)
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: আরো কিছু জটিল কোবতে আছে বন্ধু...সময় হলে তাও পাবে...

১৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮
comment by: নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: দুষ্টুবালিকা,
কবিতাটা আমারও খুব্বি প্রিয়কবিতা ছিলো একদিন। তারপরও আমি ভুলি নি এটা কার লেখা। এটা নির্গুণের কবিতা নয়, এটা সুনীলের। আপনি চাইলে সংশোধন করে নিতে পারেন।

আনমন,
আপনার জন্যে মায়া হলো।
শুভরাত্রি।


পুনশ্চ: ছবি আঁকা শুরু করেন।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: আমি কিন্তু একটা বই থেকে তুলেছি ভাইয়া...সেখানে যা লেখা ছিল তাই ই তুলে দিয়েছি...[একটা শব্দ বাদে...]...ঐ বইটা খুজতে ইচ্ছা করছেনা এই রাতে...পরে দেখবো...

[মায়া ভাল জিনিস নয়...অনেক পেইন দেয়...আর নষ্ট মাথার মেয়ের জন্য মায়া করা আরও খারাপ...সো সাবধান...বী এওয়ার অফ নষ্ট মাথার দুষ্টূ বালিকা...{যদিও মায়া কেন বুঝিনি...কম বুদ্ধির এই হল কুফল...}]

শুভরাত্রি আপনাকেও...

ভাল থাকবেন...

পুনশ্চ: এখন আবার গোড়া থেকে শিখতে হবে বোধহয়...সব ভুলে গেছি...

১৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩
comment by: নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমি একটু দুষ্টুমি করলাম। এটা নির্গুণেরই কবিতা।
হা হা হা....
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: কঠিন শাস্তি জমা রইল আপনার খাতায়...;)

১৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
comment by: কালপুরুষ বলেছেন: নির্ঝর, যতদূর মনে পড়ে এটা নির্মলেন্দু গুণ-এর কবিতা- সুনীলের নয়।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: উনি দুষ্টুমী করেছেন...ভুলে গেছেন যে ওটা করার প্যাটেন্ট খালি আমার আছে...

১৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: আমি হয়তো মানুষ নই....তাই কবিতা নিয়া কিছু কইলাম না
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: হিহিহিহিহি...;)

১৯. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: সেকি, আপনি দেখি কবতেও লেখেন। ;) +
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: আমি খালি বইয়ের থেইকা তুলসি...এইটা আমি লেখলে তো কইতাম আমারে কোবতেতে অস্কার থুড়ি নোবেল পেরাইজ দ্যান...;)

২০. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১
comment by: ড্রাকুলা বলেছেন: অসাধারন........দারুন। +
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

ভাল থাকবেন...

২১. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
comment by: নিঃসঙ্গ বলেছেন: পড়ে কেমন জানি একটু আউলানো লাগলো পরে শেষ লাইনটা পড়ে বুজলাম কাহিনীটা কি ;) দাদারে খবর দিব নাকি একবার এই কবিতাটা পরার জন্য :P
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: হাহাহাহাহা...দাদু আমার মারাত্মক লিখেছেন...

২২. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৮
comment by: শিবলী বলেছেন: হি হি হি
কমেন্ট গুলা ভাল লাগতেছে।

লেখা তো কাট পেস্ট... :(
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: নাহ...আমি বই দেখে নিজে তুলস...কপি পেস্ট ইউনিতে করি...এখানে না...

হিহি...

২৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৫
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
জবাই হইতে চাইলেও বকা। দূরো আপ্নেও মানুষ না, বিচ্ছু।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: জবাই হতে চাইলে সুন্দর করে বলেন যে, 'আমি পেতে চাই সুখেরমত ব্যথা...'

জবাই শুনলে সামনের কোরবানীর ঈদের কথা মনে হয়...

হুম...আমি দুষ্টূ তাতো বলেছি ই...;)

২৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৯
comment by: প্রলয় হাসান বলেছেন: মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো,
চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো,
ভালবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো।




একশটা প্লাস।+++:)
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: দাদুকে দ্যান উনি জোশ...:)

২৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৬
comment by: প্রলয় হাসান বলেছেন: গুন্দা তো আমার প্রিয় ব্লগার।:)
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: হেহেহে...আমি দাদু ডাকি...:)

ভাইয়া আপনাকে অনেক দিন পরে দেখছি...এতদিন কই ছিলেন?

২৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২২
comment by: তানজু রাহমান বলেছেন: কবিতা যে পড়ি, মনে থাকেনা। এইটা মনে আছে। ভালো লাগে খুব।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: আমারো...আর নিজেকে আসলেই এলিয়েন এলিয়েন লাগে...;)

২৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৬
comment by: কৌশিক বলেছেন: আমার অন্যতম একটা ফেভারিট কবিতা
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: কেনই বা হবেনা বলেন...এত্ত সুন্দর একটা কবিতা...ভালতো লাগবেই...

২৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: এই কবিতা অনেকেরই অনেক রকমভাবে ফেবারিট.........
কিন্তু আমার ভেতর জন্ম দেয় দম বন্ধকরা নস্টালজিয়া।
৭/৮ বছর আগের সময় গুলো ধাঁ করে চোখের সামনে চলে আসে।
বুকের ভেতর, খুউব অভ্যন্তরে হু হু করে ওঠে............


পিচ্চিরে, তুমারে পিলাচ। ;)





২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: ভাইয়া...কি বলব বলেন?...বুঝতেসিনা...


আমারোযে একই রকম কিছু অনুভূতি আছে কবিতাটা নিয়ে...


কবিতাটাকে প্লাস...আমাকে না...;)


ভাল থাকুন...

২৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩
comment by: চন্দন ঘোষ বলেছেন: সুন্দর অতিব সুন্দর কবিতা, আপু আপনার জন্য পরতে পারলাম খুব ভালো লাগলো,নিজেকে দুষ্ট বলে পরিচয় দেন এইটা আরো ভালো লাগলো...
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া...কবিতাটা প্রিয় তাই শেয়ার না করে পারলাম না...