খানিকক্ষন আগে ঝরনার কনকনে পানিতে মাথা ভেজাতে ভেজাতে ভাবছিলাম শেষ কবে বৃষ্টিতে ভিজেছি...সেখান থেকে চিন্তা ডাইভের্টেড হয়ে অনেকগুলো শেষ কবের সিরিয়াল বের হল...এতশত চিন্তা করে যা বুঝলাম তাহল...এই যে এখন আমি পিসির সামনে বসে আছি, তার, বাসা আর ইউনিভার্সিটি ছাড়া কোনই লাইফ নাই...আর বাসা?...বাসায় যখন থাকি তখন আমি কি করি জানেন?..পিসির সামনে ঠিক এখন যেভাবে বসে আছি সেভাবে বসে থাকি...তাও যদি কাজের কাজ কিছু করতাম...সিনেমা দেখিনা অনেক দিন, ফেসবুকেও আমার তেমন কোনও একটিভিটি নাই...চ্যাটও তেমন করিনা...করার মাঝে একটা হল যে আমি প্রায় দিনই কিছুনা কিছু ব্লগে লেখি...আবোল তাবোল কি যে ভাবি সারাদিন কে জানে...গল্পের বইটা পড়ি প্রতিদিনই...অনেকটা রুটিন করে... নাহলে যে পাগল হয়ে যাব...আমি কথা বলি আজকাল আমার বইয়ের চরিত্র গুলার সাথে...ফেলুদার সাথে সুখদুঃখের আলাপ করতে পারলে কেন সেটা আমি আমার আম্মুর সাথে করতে পারবোনা?...আমার মা অনেক গম্ভীর ধরনের মানুষ...এরকম না যে গলা জড়িয়ে ধরে কিছু আবদার করতে পারবো...কিন্তু তাহলে আমার ভাই তো ঠিকই আবদার করে...তাহলে আমি পারিনা কেন?...আমি অনেক কিছুই পারিনা...কিন্তু কেন?..আমার সারাক্ষন ননস্টপ কথা বলার জন্য আমি বিখ্যাত...তাহলে বাসায় আমার উপস্থিতি টের পাওয়া যায়না কেন?...আমার কেন'র উত্তর আমি দিতে পারিনা কেন?...
একটা জিনিস খুব ভাল করে বুঝতে পারছি, যে আমার মুক্তি আমি নিজে ...আমাকে আমি ছাড়া কেউ সাহায্য করতে পারবেনা...আমাকে এই অদ্ভুত মানসিক যন্ত্রনা থেকে মুক্তি পেলে হলে এখান থেকে পালাতে হবে...
নাহ...এটা ইলোপের কথা ভাবা নয়...আমি নিজের পায়ে দাড়াতে চাই...এবং কারো কোনও সাহায্য ছাড়া...আমার যে রেসাল্ট তাতে আমার হাতি ঘোড়া কিছু হবেনা...আর আমি যে এমবিএ করতে চাই বাইরে থেকে তার জন্য আমার স্কলারশীপ জোগাড় করতেই হবে...স্বাধীনচেতা যে আমি বাবার টাকা পয়সার শ্রাদ্ধ করতে চাইনি বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে অপছন্দের বিষয়েও পড়েছি...এখন যদি নিজের কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য তার গলাতেই ছুড়ি চালাই তাহলে এখন আর তখনের মধ্যে ফারাকটা কি থাকলো...?...আমার হাতে এখনও এক সেমিস্টার আর ইন্টার্ণ এর সময়টা আছে...তাই ভেবে দেখতে গেলে আগেভাগে সিদ্ধান্ত নেয়ায় আমি বোধহয় কিছু সুবিধা পাব...দেখি এখন কি করা যায়...বাইরে কোথাও গেলে আমি পরিচিত এই গন্ডিটা থেকে আলাদা থাকতে পারবো তাই সুযোগটা আমার চাইই চাই...পালাতে আমাকে হবেই...আগে বিয়ে করার ইচ্ছা ছিল...আমার বাচ্চাকাচ্চার সখের কথাতো সর্বজন বিদিত... কিন্তু চারপাশের মানুষজনকে যেভাবে দেখছি তাতে সখ জানালা দিয়ে পালিয়েছে...সুস্থ ভাবেও পালাতে পারেনা বেচারা সখ আমার... জানালা দিয়ে লাফানোর সময় হাত পা কেঁটে ছড়েও গেছে...
তবে বিয়েতো করতেই হবে...[লক্ষী মেয়ে হয়ে থাকতে চাইলে...
এই যদি আমার ভবিষ্যত হয় তাহলে পড়ালেখা না করে ঘরগৃহস্থালীর কাজ শিখতাম...এত খাটাখাটনির কি দরকার ছিল?
তবে একটা জিনিস...আমি আমার একটা ছোট্ট সোনা চাদের কনার জন্মের পরের কয়েক বছর কিচ্ছু করতে চাইনা...আমি খালি আমার বাবুটাকে বুকে চেপে ধরে রাখবো আর খানিকক্ষন পর পর থ্যাবড়া করে চুমু খাবো...
আমি যেরকম আদর কখনও পাইনাই সেটা আমার বাবু যেন পায়...আমার মত বড় হয়ে যাওয়ার পরেও যেন গভীর রাতে তাকে বালিশ ভেজাতে না হয় এটা ভেবে যে, আমার আম্মুর কোলে মাথা রেখে আমি শুয়ে থাকতে কেন পারিনা যখন মাইগ্রেনের ব্যথায় মাথা ফেটে যেতে চায়...
আসলে আমার একটা বৃষ্টি দরকার...আমার মনের সব কষ্ট, দুঃখের স্মৃতি, গ্লানি মুছে দেবার মত ঝুম বৃষ্টি...খুব খুব খুব চাই...
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



