আমারতো আজকাল মনে হইতেসে বিবিএ কইরা আমার কুনুই লাভ নাই...এর চাইতে কারাটে শিখা ভাল...তাইলে কলোনীর নাইটগার্ডের পোস্টে মেয়ে হইয়াও সিলেক্টেড হইতে পারবো...
বাজতেছে ভোর ৪টা ২৪...আর মহান আমি বসে বসে ব্লগ লিখছি

...বাহ...বাহ...কি ডেডিকেটেড ব্লগার...আহ্লাদে আমি মারা যাই...
আমার বাসার সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে...আর আমি বসে বসে হাততালি দিচ্ছি [মশাদের ভয় দেখাচ্ছি...মশা মারতে কেমন যেন লাগে...ইয়াক থু...

] আর নেটে আউলা ফাউল কাজ করতেছি...আমি কিন্তু আজকে সকাল থেকে অনেক কাজ করসি...অন্তত কেউ আজকে বলতে পারবেনা যে আমি বাসার কোনও কাজ করিনা...[পর্দা আয়রন করসি, ইজি অফ ব্যাং[!] দিয়ে বিবিধ বদমাইশ ধরনের কঠিন দাগ তুলসি, আম্মুকে রান্নায় সাহায্য করসি, আমার ভাইকে বায়োলজি পড়াইসি, পর্দা টানায়সি, আমার শাড়ির ১৫% কাজ করসি, আমার এক জুনিয়রের ব্রেক আপ জনিত কান্নাকাটি শুনসি একঘন্টা ধরে এবং তাকে শান্ত করে ঘুমাতে পাঠাইসি, আরও কত কি!{খাওয়া, বাথ্রুম(পি পু দুইটাই...

), গোসল, চুল আঁচরানো, দাঁত ব্রাশ দুইবার ইত্যাদি আরকি...}]
এখন কথা হল এতকিছুর পড়েও আমার ঘুম আসেনা কেন? আমিতো বুস্ট ও খাইনা...তাইলে ঝাতির বিবেকের কাছে আমার প্রশ্ন...
WHAT IS THE SECRET OF MY ENERGY?
সুশ সাতামাথা...
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৮