somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক শান্তির জন্য...:|

১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে আমাদের কথা বলতে ইচ্ছা করে অজানা কারো সাথে...যে আমাকে চিনেনা জানেনা...কারন তাকে আমি যা বলব তা সে কোনওরকম পক্ষপাতিত্ব ছাড়াই গ্রহন করবে...আর আমাদের প্রশ্নের উত্তরে তারা যা বলবে তা হবে অনেকখানিক নিঃস্বার্থ, কারন যারা আমাদের চিনেনা তাদের কাছে আমাদের সমস্যাগুলোর সমাধানে কোনও স্বার্থ জড়িত থাকেনা...এখন প্রশ্ন হল...আমি কিকরে বুঝব যে যাকে আমি অকপটে এত কথা বলছি সে একজন ভাল মানুষ এবং সে আমাকে কোনও ভাবে manipulate করবেনা নিজের নীচ স্বার্থসিদ্ধির জন্য? এটা ভেবেই তো আমরা নতুন মানুষের সাথে মিশতে পারিনা...[কি লিখতেসি আল্লা মালুম...আমার কথা আপনেরা বুঝলে হয়...]
কিছুদিন আগে আমার এক জুনিয়র পিচ্চি আমাকে একটা ইমেইল আইডি দিল...দিয়ে বলল যে এই আইডির মানুষেরা তাকে বেশ কিছু সমস্যার সমাধান করে দিয়েছে...আমি বিজনেস পড়ি তাই স্বভাবতই জিজ্ঞেস করলাম যে কেন...তাদের এত তেল কেন?...এই সমাজসেবায় ওদের গেইন কি? পিচ্চি বলল যে ওরা তার কাছে কোনওরকম টাকা পয়সা দাবী করেনি, আমি এবারে ধরলাম 'ওরা' মানে?...এরা কয়জন?...পিচ্চির কথামতে এরা কয়েকজন আপু/ভাইয়া যারা আমাদেরই মত চিন্তাভাবনা করে তাই এদের কাছে আমাদের সমস্যাগুলো সমাধানের অনেক উপায় আছে, এবার আমার প্রশ্ন এই যে আমাদের সমস্যা বলতে তুই কি সমস্যার কথা বুঝাচ্ছিস?...ও এবার একটু লজ্জা পেল, তারপর বলল, আপুনি তুমিতো জানও বয়ফ্রেন্ড নিয়ে ক্যাচালতো সারাদিনই লাগে, আমার যা অবস্থা যে আমি এখন আমার বন্ধুদের যদি বলি যে আমার আর ওর ঝগড়া হইসে তাইলে ওরা আমারে মার দেয় আর কয় দূরে যা... কিন্তু এটা তো ঠিক যে আমাদের অনেকের রিলেশান নিয়ে ভয়ংকর দু:খ কষ্টের কিছু ব্যাপার ঘটে, এবং বেশির ভাগ মানুষই বুঝতে পারেনা তখন তার কি করা উচিৎ।

আমি হাসতে শুরু করলে ও বলল আপুনি এইওকম কইরোনা, মাঝে মাঝে কারো সাথে কথা বলতে ইচ্ছা করে যে আমার কথা শুনবে, আমার সমস্যার সমাধানের যতটা না দরকার তার চেয়ে অনেক প্রয়োজন যে কেউ আমার কথা শুনুক, মানতেই হল যে এটা সত্যি...আর এটাও সত্যি যে ভাল বন্ধুকেও সবসময় সব কথা বলা যায়না...কিন্তু জিজ্ঞেস করলাম এর মানে কি?...এরা কি ইমেইলে জবাব দেয়?...নাকি ফোন করে? এদেরকি কোনও মনস্তত্বের উপরে ডিগ্রী আছে?...ও জানালো যে মেইল করে জেন্ডার, বয়েস আর প্রবলেমের ধরন, তার সাথে প্রয়োজনীয় ইনফো (অবশ্যই ব্যক্তিগত না, দরকারও হয়না আসলে) পাঠালে যদি তাদের কাছে মনে হয় মেইল দাতা কোনও বদমতলবে না সত্যিই সাহায্য চায় তাহলে মেইলের জবাব দেয় সমাধান সহ। এদের মনস্তত্বের উপরে প্রাতিষ্ঠানিক কোনও ডিগ্রী আছে কিনা জানা নাই, তবে এটা শিওর এরা মূলত তাদের এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে কাজ করে। শুনে ততটা কনভিন্সিং মনে না হলেও উদ্যোগটা ভাল লাগল আর পিচ্চিটা জোর দিয়ে বলল যে ওকে এরা ভালই সাহায্য করেছে...আজকের দিনে কে এমন করে? তাই মুখে কিছু না বলে ইমেইল আইডিটা নিলাম, আর আমার যা স্বভাব, নয়া কিছু জানলেই সবাইকে তা জানানো, এই স্বভাব অনুযায়ী আমি এখন আপনাদের জানাচ্ছি...
বাকিটা আপনাদের ইচ্ছা, তবে একটা ব্যাপার হইল যে আমি যা জানসি তাই জানাইলাম, মেয়েটা পরিচিত তাই বিশ্বাসযোগ্য...আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানিনা...
ইমেইল আইডিঃ [email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×