somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষিতে ভর্তুকি বাড়ছে তিন হাজার কোটি টাকা

২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শফিকুল ইসলাম জুয়েল ( কালের কণ্ঠ---২৫/০৪/২০১১ )-----
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের ভর্তুকি চার হাজার কোটি থেকে বাড়িয়ে সাত হাজার কোটি টাকা করা হচ্ছে। চলতি অর্থবছরে ভর্তুকি বাবদ বরাদ্দ চার হাজার কোটি টাকা থাকলেও এরই মধ্যে অর্থ ছাড় করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা। অর্থ ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে কৃষিসচিব সি কিউ কে মুসতাক আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'কৃষিবান্ধব এ সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নানা কাজ করে যাচ্ছে। ফলে কৃষিজমি আশঙ্কাজনক হারে কমলেও আশানুরূপভাবে বাড়ছে খাদ্য উৎপাদন ও সাফল্য (ফসল উৎপাদন তিন বছরের মধ্যে সর্বোচ্চ)। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষির সার্বিক মঙ্গলের জন্য ভর্তুকির পরিমাণ এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।' সচিব জানান, নতুনভাবে অর্থ ছাড় হলেই দেশের ৭৮ লাখ কৃষককে ডিজেল ভর্তুকির টাকা দেওয়া শুরু করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে ভর্তুকির অর্থ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে দ্রুতই ছাড় হতে পারে অবশিষ্ট অর্থ।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি অর্থবছরের বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাবদ চার হাজার ৮৯২ কোটি টাকা চাইলেও মূল বাজেটে চার হাজার কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। গত অর্থবছরের বাজেটে এ বরাদ্দ ছিল তিন হাজার ৬০০ কোটি টাকা।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান সরকার তিন দফায় কমিয়েছে সব ধরনের সারের দাম, যা বিশ্ববাজারের তুলনায় অর্ধেকেরও কম। শুধু বিসিআইসির আমদানি করা ইউরিয়া এবং বিএডিসি ও বিএফএর নন-ইউরিয়া সারের দামেই মোটা অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। এ ছাড়া গত বছরের সারের দামের বকেয়া থাকা অর্থও পরিশোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে হাওর এলাকার কৃষকদের। পাটচাষীদের আঁশ ছাড়ানোর জন্য ৩০ কোটি টাকা সহায়তা করা হয়েছে। আউশের উৎপাদন বাড়াতে ৩৪ কোটি টাকা ব্যয়ে পাঁচ লাখ কৃষককে ৪০ কেজি করে সার দেওয়া হচ্ছে। নানামুখী এসব কর্মসূচির কারণে বাড়ছে ভর্তুকির পরিমাণ। কর্মকর্তারা জানান, ফসল উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে এবার দেশের ৭৮ লাখ কৃষককে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে (ডিজেলচালিত পাম্পের খরচ) সেচ বাবদ ৭২১ কোটি টাকা ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একজন প্রান্তিক ক্ষুদ্র চাষীকে ৮০০ টাকা এবং মাঝারি চাষীকে এক হাজার টাকা করে দেওয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×