রফিকুল ইসলাম ঃঃ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনার দর্শন অপরিহার্য_ এ বক্তব্য জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসকে অবহিত করতে আওয়ামী যুবলীগের শীর্ষপর্যায়ের একটি টিম ৭ জুন নিউইয়র্কে এসেছে। এ টিমে রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, জাতীয় সংসদের হুইপ এবং যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত ও সাংবাদিক সৈয়দ বোরহান কবীর। তারা জাতিসংঘের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে শেখ হাসিনার শান্তির মডেলের গবেষণালব্ধ একটি রেজুলেশনের কপি হস্তান্তর করবেন। এরপর তারা ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে ক্যাপিটাল হিলে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার কংগ্রেসম্যান যোশেফ ক্রাউলি এবং কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার কিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়ে শেখ হাসিনার শান্তির মডেলের কপি হস্তান্তর করবেন। এরপর তারা লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
যুবলীগ নেতারা জানুয়ারি থেকেই বিশ্বশান্তিতে শেখ হাসিনার মডেল নিয়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ভারতে কয়েকটি আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন করেছেন।
সব সেমিনার ও সম্মেলনের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বশেষ এপ্রিলের শেষার্ধে লন্ডনে সমাপনী কনফারেন্স হয়েছে। সেখানেই সবার মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে একটি রেজুলেশন। গত সপ্তাহে তারা বেলজিয়াম ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করে রেজুলেশনের কপি আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রধানের কাছে হস্তান্তর করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


