somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবদুল আজিজের চমকপ্রদ উদ্ভাবন

০৬ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রফিকুল ইসলাম ঃঃঃঃ-------

প্রাতিষ্ঠানিক লেখাপড়াই যে জ্ঞান চর্চার জন্য বা বুদ্ধিবৃত্তির চর্চার জন্য সব সময় অনিবার্য নয়, তার প্রমাণ দেশ-বিদেশে অনেক আছে। সম্প্রতি তেমনি এক প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন অথচ বিজ্ঞানচিন্তা আছে এমন মানুষের সন্ধান মিলল মৌলভীবাজার সদর উপজেলায়। তিনি গবেষক আবদুল আজিজ। কৃষি খাতে ব্যবহৃত নতুন নতুন কৃষি সরঞ্জাম উদ্ভাবন করে মৌলভীবাজারে চমক সৃষ্টি করেছেন তিনি। কৃষি উপকরণ উদ্ভাবনের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের ওপর গবেষণা করে তিনি যুগান্তকারী সাফল্য পেয়েছেন। আবদুল আজিজ সম্প্রতি উদ্ভাবন করেছেন কৃষিবান্ধব একটি যন্ত্র। যা ব্যবহার করে একসঙ্গে ধান কাটা, মাড়াই এবং ধান বস্তাবন্দির কাজ করা যায়। মৌলভীবাজার জেলার
সদর উপজেলার রামপুর গ্রামের মরহুম আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আজিজ। একজন সৌখিন বৃক্ষপ্রেমিক থেকে তিনি আজ গবেষক হিসেবে পরিচিতি পেয়েছেন। আজিজের গবেষণার ফসল এক গাছে উৎপাদন করেছেন হরেক রকম ফুল ও ফল। তার উৎপাদিত ফলে রয়েছে স্বাদের ভিন্নতা। আজিজের বাড়িতে সারা বছর ধরছে সুস্বাদু কুল (বরই)।
২০১০ সালের ডিসেম্বরে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আবদুল আজিজের উদ্ভাবিত একসঙ্গে ধান কাটা, মাড়াই এবং ধান বস্তাবন্দি করতে সক্ষম এ মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে আবদুল আজিজ ২০০৯ সালে প্রথম একটি ধান ঝাড়াই মেশিন আবিষ্কার করেন। ধান ঝাড়াই মেশিনটি এলাকায় বেশ জনপ্রিয়তা পায়। এরপর থেকে তিনি ভাবতে থাকেন এ যন্ত্রকে কেমন করে আরও আধুনিকীকরণ করা যায়। এক সময় তিনি তার আবিষ্কৃত এ ধান ঝাড়াই মেশিনের সঙ্গে কনভার্টার বেল্টের মাধ্যমে সংযুক্ত করে একটি মাড়াই মেশিন। এখন কৃষক মাঠ থেকে ধান কেটে ওই মেশিনে দেওয়ার পর ধান মাড়াই ও ঝাড়াই হয়ে সোজা বস্তায় গিয়ে পড়ে। এ মেশিনটি তৈরি করতে একজন কৃষকের খরচ হয় ১৫ থেকে ১৬ হাজার টাকা। প্রয়োজন হয় একটি ডিজেল মেশিনের। ৫ লিটার ডিজেলে ঘণ্টায় এ মেশিন দিয়ে ১০০ মণ ধান মাড়াই ও ঝাড়াই করে বস্তাবন্দি করা যায়। এ বছর পুরো ধানের মৌসুমে তিনি পরীক্ষামূলকভাবে কাজে লাগিয়েছেন মেশিনটি। পরীক্ষামূলক ব্যবহারেও আর্থিকভাবে আজিজ অনেক লাভবান হয়েছেন। এক বছর আগে তার বাড়িতে ১৭০ জন শ্রমিক (কৃষক) কাজ করতেন। এখন এ মেশিনের জন্য তার লোকসংখ্যা কমে দাঁড়িয়েছে ৫০ জনে। পুরো মৌসুমে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে শতভাগ সফলতা নিশ্চিত হয়ে অন্য কৃষকদের জন্য এ ফর্মুলা উন্মুক্ত করে দিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আবদুল আজিজ জানান, এ মেশিন নিয়ে তার গবেষণা তিনি অব্যাহত রেখেছেন। এটিকে আরও আধুনিকীকরণ করে তিনি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে অংশ নিতে চান।
এ মেশিনটি তৈরিতে তাকে কারিগরি সহায়তা করেছেন শ্রীমঙ্গল কাজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের স্বত্বাধিকারী কাজল রায়। কাজল রায় জানান, আবদুল আজিজের ফর্মুলা অনুযায়ী তিনি এ মেশিন তৈরি করেছেন। এটি খুব বেশি জটিল কাজ নয়। মজবুত আকারে তৈরি করলে এর জন্য ব্যয় হবে প্রায় ১৫ হাজার টাকা।
আবদুল আজিজ তার আবিষ্কৃত প্রাকৃতিক কীটনাশক, ধান পরিষ্কারের মেশিন ও গ্রাফটিংয়ের ফর্মুলাগুলো সরকারি কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিতে চান। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ররেন্দ্র শর্মা জানান, আবদুল আজিজ একজন আদর্শ, সৌখিন ও সৃজনশীল কৃষক। তিনি কৃষিক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার বিষয়ে নিজেকে নিবেদিত রাখায় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তি সাধারণ চাষিদের মধ্যে সম্প্রসারণ ও ব্যবহারে উদ্বুদ্ধ করা হলে কৃষকরা লাভবান হবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×