somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিন মেজর জিয়া ফোন করেছিলেন

২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালের কণ্ঠ ঃঃঃঃঃ


সেনা অভ্যুত্থান পরিকল্পনার অন্যতম মেজর সৈয়দ মো. জিয়াউল হক গত ১০ জানুয়ারি অবস্থান নিয়েছিলেন রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। ওই এলাকা থেকে একনাগাড়ে প্রায় ৯ ঘণ্টা নিজের মোবাইল ফোন থেকে অনেক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেন তিনি। কথা বলার সময় একই এলাকার মধ্যে কৌশলগত কারণে নিজের অবস্থান পরিবর্তনও করেন তিনি। ফোনকলগুলো পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে ১০ জানুয়ারি দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় বিরামহীনভাবে অভ্যুত্থানের প্ররোচনা দেওয়ার পর থেকে মেজর জিয়ার মোবাইল ফোনটি বন্ধ করে রাখা হয়েছে।
সূত্র জানায়, ১০ জানুয়ারি এমনও ঘটনা ঘটে যে, মেজর জিয়া তৌফিক নামে একজন সেনা কর্মকর্তাকে টেলিফোনে বলেন, 'আরিফ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে, আপনিও বেরিয়ে পড়েন।' তখন আরিফ নামের ওই সেনা কর্মকর্তা তৌফিকের সঙ্গে বসেই চা খাচ্ছিলেন। এতে ধারণা করা হচ্ছে, টেলিফোনে মেজর জিয়া যাঁদের কথা বলেছেন, যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, ফেসবুকে অপারেশন অর্ডার পাঠিয়েছেন- অভ্যুত্থান পরিকল্পনায় তাঁদের সবার সম্মতি ছিল না।
সূত্র আরো জানায়, গত ১৫ জানুয়ারি ঢাকা সেনানিবাসের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল রেজা নূর সেনানিবাসের সব কর্মকর্তাকে মেজর জিয়ার ১০ জানুয়ারির টেলিফোন আলাপন শোনান। এ সময় অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন সেনা কর্মকর্তার নাম বলেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুজ্জামান, সাভারের ৩১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার তারিকুল আলম, এমআইএসটি থেকে প্রশিক্ষণ শেষে ইঞ্জিনিয়ার ব্রিগেডে যোগ দেওয়া দুই মেজর (একজনের নাম মেজর খালেক), ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপে কর্মরত অপর একজন মেজর।
পরে সারোয়ার ও জগলুল হক নামের দুজন লে. কর্নেল এবং তানজিদ নামের একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাসহ আরো কয়েকজনকে ঢাকা লগ এরিয়ায় সংযুক্ত করা হয়। ঢাকার বাইরেও অনেককে নিবিড় পর্যবক্ষণে রাখা হয়েছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, তাদের হাতে সেনা অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজনের তালিকা দেওয়া হয়েছে। পুলিশ গত রবিবার এবং গত রাতে বিমানবন্দর ও আশপাশ এলাকায় তালিকাভুক্তদের খোঁজে অভিযান চালায়।
গত ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে পিএস (পার্সোনাল সার্ভিস) পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রাজ্জাক বলেন, গত ৯ ও ১০ জানুয়ারি পলাতক মেজর জিয়া তাঁর কল্পিত দুটি অপারেশন আদেশ/নির্দেশের কপি ই-মেইলের মাধ্যমে চাকরিরত বিভিন্ন অফিসারদের কাছে পাঠান। এ ছাড়া ১০ জানুয়ারি মেজর জিয়া বিভিন্ন ফরমেশন ও প্রতিষ্ঠানে কর্মরত/অধ্যয়নরত সমমনা বা তাঁদের দলভুক্ত কয়েকজন অফিসারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁদের পরিকল্পনা অনুযায়ী সেনা অভ্যুত্থানসংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে জানতে চান এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য বারবার উদ্বুদ্ধ করতে থাকেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×