আমার প্রিয় পোস্ট

আমার প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট কলামিষ্ট জননেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ঘুষের অর্থনীতি- আমার প্রস্তাব

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১:৫১

শেয়ার করুন:                   Facebook

এভাবে হইবোনা। দুর্নিতী বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কইরা জিতা যাইবোনা কেননা দেশের ৯০ ভাগ লোক দুর্নীতিবাজ। তাই আমার মনে হয় দুর্নিতী দমন কইরা কোন লাভ নাই। বরং ঘুষ, দুর্নিতী এগুলানরে প্রাতিষ্ঠানিক রুপ দেওন দরকার, একটু নিয়ম কানুনের মধ্যে নিয়া এটারে সামাজিক ভাবে গ্রহনযোগ্য করা দরকার।

ধরা যাক আপনার ঘুষরে জায়েজ করা হইলো,তাতে অসুবিধা কি। স্কুলের মাষ্টার ঘুষ খাইবো আর যার তুন ঘুষ খাইবো তার বাচ্ছার ইস্পেশাল টেক কেয়ার করবো। একনকার প্রাইভেট পড়ানির মতো। সমস্যা কি? বরং তকন যখন ওপেনলি হইবো আমরা সবাই জানুম কে কি করতাসে। শিক্ষক ধরেন বেতন উঠাইতো যাইবো শিক্ষা দফতরে। সেখানে ঘুষের হার লেখা থাকবো। বেতন রিলিজ ১০০ টাকা, প্রভিডেনট ফান্ড লোন ১৫০ টাকা। এভাবে আপনার ওপেন মার্কেট ঘুষ। বাজার অর্থনীতির মত চাহিদা আর যোগানের ওপর নির্ভর করব ঘুষের হার আর পরিমান। ধরেন শিক্ষা দফতরের কেরানী বাসে উঠবো বাড়ী যাওনের লাইগা, বাসের ভাড়ার মধ্যে ঘুষ সারচার্জ লেখন থাকব। সে এক্সট্রা ভাড়া দিয়া বাড়ী যাইবো। এভাবে ঘুষের টাকা ট্রিকল ডাউন হইবো বা আপ হইবো, পুরা বেফারটা একটা নিয়মের মধ্যে আনন গেলো। তারপর ধরেন বাস মালিক আরেকটা বাস নামাইবো, রুট পারমিটের জন্য ঘুষ দিবো +৫০%। সেটা সে বাসের ভাড়ার মধ্যে রাখব কুনো সমস্যা নাই, সবাই ঘুষ খায় আর দেয়। একন আর কালোবাজার বইলা কিছু থাকবোনা, সবই বাজার।

তারপর ধরেন টেন্ডারে ২০% এক্সট্রা দিসেন মিনিষ্টাররে, মিনিষ্টার রে বাড়ী কিনতে হইলে জমি কিননের সময় ঘুষ দিতে হইবো।ঘুষের বাজার অর্থনীতি করলে সবাই এর সুযোগ পাইবো। দেশের কালো টাকা কইমা যাইবো, সরকারের করের পরিধি বাড়বো, যেহেতু সকলের হাতে টাকা, মুদ্রাস্ফীতির কারনে জিনিষের দাম বাড়লে গায়ে লাগবোনা। সিষ্টেম লস যদি সিষ্টেমের মধ্যে হয় তাইলে রেগুলেট করন যাইবো।

আমি এখন দুর্নিতী দমনের চেয়ে, দুর্নিতী সার্বজনীন করনের পক্ষে

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১:৫৮
comment by: রাতমজুর বলেছেন: আপনি একবার রেটিং দিয়েছেন!! :(
২. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১:৫৮
comment by: লালমোহন ওরফে জটায়ু বলেছেন: মাশাল্লাহ আমার আইডিয়া তো খুবই জনপ্রিয়
৩. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:০২
comment by: ত্রিভুজ বলেছেন: আইজু, আপনি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ালে নিশ্চিন্তে পাশ করবেন.... দেশে চলে আসুন...
৪. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:০২
comment by: রাতমজুর বলেছেন: আপনার লোকেশান কি নিউইয়র্ক?
৫. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:১১
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

কিংবা লুলের দরজার পাশে লেখা থাকপে


বিল্ডিঙের নকশা পাস করতে - ১০০০.০০
স্যুয়ারেজ ডিজাইন করতে - ২০০.০০
সরকারি খাস জমিতে মার্কেট অনুমোদন - কল ফর প্রাইস
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: আপনার তরুনি ভার্যা থাকলে বিশেষ মুল্য হ্রাস। এটা বাদ পড়সে

৬. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
comment by: হাসিব মাহমুদ বলেছেন: ;)
৭. ০২ রা অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৪
comment by: আরিফুর রহমান বলেছেন: হেহেহে...!!
৮. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৫
comment by: কঁাকন বলেছেন: :):):)

হুক্কাহুয়া...............(সৌজন্যে রুবেল শাহ)

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯৮৫৬