আমার প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট কলামিষ্ট জননেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

নাস্তিক নাকি আস্তিক- ১
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৩:২২
ক্ট্র্যাডেশনলি আমি নাস্তিক না, আবার প্রথামত আমারে আস্তিক কওন যাইবোনা। আমার কাছে ধর্ম বিশ্বাস বা অবিশ্বাস ব্যাপার টা পুরা প্রহেলিকা আর আমার অনেক প্রশ্ন আছে যার জবাব না পাওয়া পর্যন্ত আমার পক্ষে একটা সাইড নেয়া সম্ভব নয়।
একন ইহুদি, খ্রীস্চান আর ইসলাম সব ধর্মে ইশ্বর একজন রহস্যময় এনটিটি। ইহুদি ধর্মে ইশ্বর মাউন্ট আরারাতে দেখা দিতেন, মুসারে একলা যাইতো হতো। খ্রীস্চান ধর্মে ইশ্বর একই ভাবে যীশুর মাধ্যমে কথা বলতেন, ইসলাম পর্বতে হেরা তে মোলাকাত করতেন ইশ্বর। একটা বেফার দেখেন, ইশ্বর সর্ব সময় একজন মানুষকে তার প্রতিনিধি বানাচ্চেন, এবং তাদের সাথে একলা দেখা দিচ্ছেন, আসমানি কিতাব গুলার মেইন থিম এক থাকলেও সেটার প্রয়োগ এক ধর্মে একেক রকমের। ইশ্বর কি আমাদের হার্ড কোড কইরা যেটা আসল বিশ্বাস সেটা দিতে পারতেন না, তাইলে ইহুদি, খ্রীস্চান আর ইসলাম সব ধর্মে মারামারি বন্ধ হইতো আর একটা বেপার দেখেন, এ ধর্ম গুলান সব একেশ্বর বাদি, কিন্তু নবীদের মর্যাদা সাধারনের চেয়ে আলাদা। আপনে খ্রীস্চানরা যীশুরে তো ইশ্বরের পুত্র বানায়া ফালাইসে, আজানের দোয়ার ৯০ শতাংস মহানবীর প্রশংসা, মুসা প্রায় প্রবাদ পুরুষ ইহুদি কালচারে। তো এটা কি এক ধরনের শিরক হয়ে যায়না।
তারপর ধরেন দাজ্জাল আসবে সব ধর্মে আচে, একন দাজ্জাল কি শয়তান না দাজ্জাল আর শয়তান আলাদা, আলাদা হইলে দাজ্জালের পারলৌকিক ট্রিটমেনট কি? তারপর ইসলামআর খ্রীস্চান দুই ধর্মে যীশু ফিরা আসবেন বলে বলা হয়, সেটা কিসের বেইসে?
সো প্রথামত ধর্মে বিশ্বাস একটু ডিফিকালট হয় এবং প্রশ্ন গুলান এসে যায়।
(পরের পর্ব নাস্তিকতায় সমস্যা)
শয়তান বলেছেন:
এই জাতীয় প্রশ্ন করা নিষেধ এখন থেকে ।
পর্যবেক্ষনে রাখলাম।
গঠনমূলক আলোচনা করতে সব সময়ই ভালো লাগে।
সমস্যা তুলে ধরুন। সমাধানগুলো গ্রহনযোগ্য হলে তাও মেনে নেবেন আশা করছি।
দ্বিতীয়নাম বলেছেন:
+গত ২/১ শ বছরে অর্থনীতি, সমাজ, বিজ্ঞান, চিকিৎসা ইত্যাদিসহ মানুষের জীবনে ধর্ম কতটুকু অবদান রাখছে তা একটু নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করলে বুঝা যায় অনেক কিছু।
জাতিশ্বর বলেছেন:
লেখাটা ঐ পাড়ায় পইড়া আসছি।নতুন কইরা কওনের কিছু নাই।কে যে কখন স্লিপারি হয়ে যাচ্ছে সেটাই বুঝতে কষ্ট হচ্ছে।
বাফড়া বলেছেন:
বস, আমি হইলাম খায়া পইরা আস্তিক। বুঝায়া দিলেও আস্তিক, না দিলেও আস্তিক। বুঝলেও আস্তিক, না বুঝলেও আস্তিক। এমুনি অবস্হা। যাহোক এতদিন পর, একটা পোস্ট পাইলাম যেইটায় আস্তিকতা রে হেয়, বা ঈশ্বর রে হেয় কইরা কিছু কয় নাই। আমার একটাই কথা, যা ই কও বাপধনেরা , হুদাহুদি অসম্মান না কইরা যা কওয়ার কয়া ফালাও না। থ্যন্ংকু আইজুদা। আপনার কাছ থিকা এটা আশা করিনাই, তারপর পায়া গেলাম। থ্যংকস।
















