somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওড়না টানলো, সঙ্গীদের পেটালো ঢাবি ছাত্রলীগকর্মীরা..... এ আর নতুন কি??? খামাখাই নিউজ হেড লাইন বানানো!!!???

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওড়না টানলো, সঙ্গীদের পেটালো ঢাবি ছাত্রলীগকর্মীরা

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা বলতে রাজি না হওয়ায় এক তরুণীর সঙ্গীরাসহ পাঁচজনকে রোববার পিটিয়ে আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীরা।

জসীম উদ্দিন হল ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান জীবনের পক্ষের কর্মীরা রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ মারপিটের ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ওই উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে সঙ্গীদের নিয়ে ফিরছিলেন পুরান ঢাকার ওই তরুণী। এসময় তাকে উত্যক্ত করেন জীবনের পক্ষের কর্মী সেতু। এক পর্যায়ে তিনি মেয়েটির সঙ্গে কথা বলতে চান।

এতে রাজি না হয়ে চলে যেতে চাইলে তিনি তরুণীর ওড়না ধরে টানাটানি করেন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ও তার সঙ্গীরা এগিয়ে আসে। তাদের সঙ্গে সংঘর্ষে জাড়িয়ে পড়েন সেতু, শামস, সোহান, বিপ্লবসহ উপস্থিত ছাত্রলীগকর্মীরা।

তারা জসীম উদ্দিন হল, বঙ্গবন্ধু হল, এসএম হল ও মুহসীন হলের আবাসিক ছাত্র।

পরে হল থেকে আরো ছাত্রলীগকর্মী এসে তরুণীর সঙ্গীরাসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে।

এ সময় তরুণী ও তার সঙ্গীরা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। পরে জসীম উদ্দিন হল, মুহসীন হল ও জহুরুল হক হলের বিপুল ছাত্রলীগকর্মী ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুজি করে।

এ ব্যাপারে সেতু বলেন, "গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিছু বহিরাগত আমাদের ওপর হামলা করে। পরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিলে পাঁচজন বহিরাগত আহত হয়।"

ঘটনাটি 'নারীঘটিত' নয় বলে দাবি করেন সেতু।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে তার 'পূর্ব পরিচিত এক মেয়ের' কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মেয়ের সঙ্গীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।"

আব্দুর রহমান জীবন সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন। তিনি এ ঘটনার জন্য 'বহিরাগতদের' দায়ী করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১১৩৪ ঘ.
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×