somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলীয় পদ ছাড়লেন রাজশাহীর মেয়র ও কাউন্সিলররা

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দলীয় পদ ছাড়লেন রাজশাহীর মেয়র ও কাউন্সিলররা


রাজশাহী, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বিকালে তিনি ফ্যাক্সযোগে তার পদত্যাগপত্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পাঠিয়েছেন বলে জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ।

একইসঙ্গে লিটন তার পদত্যাগপত্রের কপি এবং সম্পদের হিসাবসহ হলফনামা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর পাঠিয়েছেন।

নবনির্বাচিত ৪০ জন ওয়ার্ড কাউন্সিলরও পদত্যাগপত্র কমিটি প্রধানের কাছে এবং এর কপিসহ সম্পদের হিসাবসহ হলফনামা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

বিভাগীয় কমিশনার সেটি বিধিমোতাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠবেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কোরবান আলী জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন ২০০৮) অধ্যাদেশের ৭ (৩) ধারা অনুযায়ী শপথ গ্রহণের আগে নির্বাচিতদের দলীয় পদ থেকে পদত্যাগের প্রমাণপত্র বিভাগীয় কমিশনারের কাছে জমা দিতে হবে।

তিনি জানান, তার কাছে নব-নির্বাচিত মেয়র লিটন ও ৩৬ কাউন্সিলর পদত্যাগপত্রের কপি ও সম্পদের বিবরণী জমা দিয়েছেন। তিনি এগুলো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাবেন।

এছাড়াও চারজন কাউন্সিলর পদত্যাগের কপি ও সম্পদের বিবরণী সরাসরি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা দিয়েছেন বলে কোরবান আলী জানান।

বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানান, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল এবং নয় পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ ১১ সেপ্টেম্বরের মধ্যে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.




১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×