রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব থেকে পদত্যাগী ১৯ সাংবাদিক "রাবিসাস" গঠন করেছে। ১৩ সেপ্টেম্বর সংগঠনটির নির্বাচনে প্রথম আলোর রাবি প্রতিনিধি কুদরাত-ই-খুদা বাবু সভাপতি এবং জনকণ্ঠের রাবি প্রতিনিধি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৯ সেপ্টেম্বর, ২০০৮ কর্মরত জাতীয়, স্থানীয়, দৈনিক ও বার্তা সংস্থার ১৯ জন সাংবাদিক বিভিন্ন অভিযোগে সভাপতির প্রতি অনাস্থা এনে পদত্যাগ করেন।
সংগঠনের অন্য নির্বাচিত সদস্যরা হলেন: সহ-সভাপতি-সিরাজুল ইসলাম (মানবজমিন/সাপ্তাহিক) ও তুহিনুল ইসলাম তুহিন (ইত্তেফাক), কোষাধ্যক্ষ-ইসমাইল হোসেন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), সহসাধারণ সম্পাদক- আতিকুর রহমান তমাল (আমার দেশ), সাংগাঠনিক সম্পাদক-হোজ্জাতুল ইসলাম সোহাগ (আমাদের সময়), দপ্তর সম্পাদক- সায়েম সাবু (সোনালী সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক-মামুন আব্দুল কাইউম (দি ইন্ডিপেন্ডেন্ট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- আসাদুর রহমান (ফোকাস বাংলা/সানশাইন), ক্রীড়া সম্পাদক-এএম জাহিদ (নিউজ টুডে) এবং কার্যনির্বাহী সদস্য- সোহেল রানা (দি নিউ নেশন) ও জসীম উদ্দিন (আমাদের কণ্ঠ)।
এছাড়া আবু কালাম রতন (ডেইলি স্টার) ও জোহায়ের ইবনে কলিম (যুগান্তর) উপদেস্টা সদস্য নির্বাচিত হয়েছেন। অন্য সাধারণ সদস্যরা হলেন: ইব্রাহিম পাঠান (দৈনিক শক্তি), সাইফুর রহমান (এসএনএনবিডি), লুৎফর রহমান (আবাস) ও এনায়েত করিম (বাংলাদেশ সময়)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



