আমার প্রিয় পোস্ট
- ইশতিয়াক ভাই ও আমার ব্লগ লেখা - শামস্ বিশ্বাস
- একটি অতিশয় মানবিক ফেইসবুকিয় গল্প - আবুল হাসনাত সুজন
- "ওবামা" - রোমি খান
- ইশতিয়াকের জন্মদিনে শুভেচ্ছা। - বিলাল
- শুভ জন্মদিন - সুমন আহমাদ স্বাধীন
- শুভ জন্মদিন ইশতিয়াক ভাই- আহমেদ শিপন - আ. শিপন
- আজ ২২ নভেম্বর তরুণ মিডিয়া ব্যক্তিত্ব ইশতিয়াক আহমেদ-এর জন্মবার্ষিকী... - অন্যমাত্রা
- দুঃখীস্টাচু - রাকিবুল হক ইবন
- ~স্বপ্নজয়~, ভাই...... নাফিস ইফতেখার ভাই, সু-শান্ত ভাই, ইশতিয়াক ভাইসহ যারা পারবেন তাহারা... একটু দেখেন..... ! - আবদুর রহমান (রোমাস)
- ওয়ান টাইম পৃথিবীর লাইফ টাইম ভালোবাসা... (উৎসর্গ: ইশতিয়াক ভাই)Ñ রণক ইকরাম - রণক ইকরাম
- প্রিয় ইশতিয়াকের বড়ো চুল , একজন মঈন উ আহমদ এবং একটি আজানা অধ্যায় - আশীফ এন্তাজ রবি
- জাতি হিসেবে আমার অনেক অকৃতজ্ঞ। দুখু মিয়া, আমাদের ক্ষমা করবেন! - তায়েফ আহমাদ
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- দেবদূতদের জন্য আহ্বান ও ছোটদের সামহয়্যার ইন... - সন্দীপন বসু মুন্না
- সা.ইন-তে দেবদূত এবং একজন ইশতিয়াক আহমেদ... - পান্থ বিহোস
- দেবদূতগণের জন্য একটু... ... - নাজনীন১
- ইশতিয়াক আহমেদ এর সাম্প্রতিক একটি পোস্টের সূত্র ধরে... - মোজাম্মেল প্রধান
- প্রিয় ইশতিয়াক ভাই এবং ব্লগারদের কাছে খোলাচিঠি অথবা আমাদের ‘দেবদূত’ কিংবা ‘পথকলি’দের জন্য একটু ভালোবাসা প্রার্থনা - শাকিল ফারুক.
বইমেলায় আমার ভাই-ব্রাদারদের কিছু বই।
- সন্দীপন বসু মুন্না
- মেলায় কেনা দ্বিতীয় বইটির কথা... - পান্থ বিহোস
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ইশতিয়াক আহমেদ এর সাম্প্রতিক ছড়া বনাম প্রতিছড়া - মোজাম্মেল প্রধান
- ছড়ার দেশ - নুরুজ্জামান মানিক
- একটি বিনীত অনুরোধ ... - আশীফ এন্তাজ রবি
জর্জ হ্যারিসন : তোমাকে অভিবাদন হে বন্ধু
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
মানুষ হয়ে জন্মে মানুষ কত
হয়না সবাই পুরো মানুষ ঠিক,
হন্যে হয়ে আকাশ ঘুরে ফেরে
চিলের মতো পায়না সঠিক দিক।
যুগের পরে যুগটা পেরোয় স্রোতে
দিনের উপর ভর করে যায় দিন-ই,
হাজার মানুষ রয় পৃথিবী জুড়ে
মাত্র ক'জন যায় করে যায় ঋনী।
তেমনি ঋনে বন্ধু তোমায় খুঁজি
বিজয়ের আজ এতো বছর পরে,
তোমার মতো আর টানেনি কেউ
ভালোবাসায় এমন আপন করে।
তোমার গিটার কাঁপিয়েছিল আকাশ
'বিটলস'নামে ঝড় তুলেছ,গেয়ে,
বলেছিলে,তোমরা নাকি এমন!
জনপ্রিয় 'ঈশ্বরেরও চেয়ে'।
এমন দাবী, থামিয়ে দেয় বাতাস
হৃতপিন্ডের স্পন্দনও হায় চুপ,
তোমার মাঝে 'জর্জ হ্যারিসন'শোনো
তাই খুঁজে পাই দেবতাদের রূপ।
অদেখা এক দেশের প্রতি এমন
ভালোবাসা দেখালে অদ্ভুত,
তোমায় শুধু গায়ক বলে কারা?
তুমি মহান দেবতাদের দূত।
কনসার্ট ফর বাংলাদেশ-এ
একাত্তুরের দুঃসহ সেই দিনে,
দেখিয়েছিলে বাংলাদেশের ছবি
আজন্ম তাই বেধে গেছো ঋনে।
তোমার সে ঋণ শোধ হবেনা কভু
কৃতজ্ঞতা জানাবো কোন সুরে?
শুধু জেনো, ভালোবাসায় আছো
বাংলাদেশের হৃদয়খানি জুড়ে।
লাল সবুজের সালাম জানাই, তোমায়
ভালোবাসা, শ্রদ্ধাতে হই নত
তোমার মতো পাইনা মানুষ এমন
মানুষ হয়ে জন্মে মানুষ কত!
(আজ ২৯ নভেম্বর এক মহান হৃদয় রাজপুত্রের মৃত্যবার্ষিকী। রাজপুত্রের নাম জর্জ হ্যারিসন। তার মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অরণ্য আনাম বলেছেন:
আমি এই মহান গায়কে বিনম্র শ্রদ্ধায় স্বরণ করছি
লেখক বলেছেন:
ধন্যবাদ
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
ইশতিয়াক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একজন বাংলাদেশ-প্রেমী যথাসময়ে স্মরন করার জন্য। আমরা যে কবে মানুষ হব! আজ পর্যন্ত জর্জ হ্যারিসনের স্মরনে আমরা কিছুই করতে পারলাম না!!!!!!
লেখক বলেছেন:
আর আমরা !!!ঠিকই বলেছেন...
দুঃখটা রয়েই যাবে এক জীবনে মানুষ পরিচয় দিয়েই গেলাম। মানুষ আর হতে পারলাম না।
এদেশে একটা ছোট্ট গলিও নেই তার নামে!!!
নিশ্চয় আল্লাহ আমাদের কৃতজ্ঞতাবোধটা জাগিয়ে দিবেন।
ধন্যবাদ আপনাকে জাহিদ।
আশাবাদী!! বলেছেন:
ভালো লিখেছেন। শুরু এবং শেষটা ভালো হলেও মাঝে যেনো জোড় করে ছন্দ মেলানোর চেষ্টা করা হয়েছে (ওখানেই কবিতাটির মান কমে গেছে)শ্রদ্ধায়।।।
লেখক বলেছেন:
যা হয়নি, তা হয়তো আমার অক্ষমতা...
আমিও আপনার নামে আশাবাদী হলাম, একদিন ঠিকই ভালো লিখবো।
ধন্যবাদ।
আ. শিপন বলেছেন:
আমার মতো ছোট পাঠকেরও ভালো লেগেছে। আমি আপনাকে আপনার লেখাটির জন্য ধন্যবাদ, পাশাপাশি এই মহান গায়কের মৃতু্য বার্ষিকীতে আমিও শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি আন্তর থেকে। ঈশ্বর তাকে আমাদের হৃদয়ে চির অমর করে রাখুক অনন্তকাল।
লেখক বলেছেন: ইনশায়াল্লাহ হ্যারিসন চির অমর হবেন...
ধন্যবাদ, শিপন...
নকীবুল বারী বলেছেন:
জর্জ হ্যারিসনের জন্য শ্রদ্ধা.......
একরামুল হক শামীম বলেছেন:
জর্জ হ্যারিসনের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
স্যালুট ।
আশরাফ মাহমুদ বলেছেন:
অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ।
সন্দীপন বসু মুন্না বলেছেন:
"তোমার সে ঋণ শোধ হবেনা কভুকৃতজ্ঞতা জানাবো কোন সুরে?
শুধু জেনো, ভালোবাসায় আছো
বাংলাদেশের হৃদয়খানি জুড়ে"
বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর কনসার্ট ফর বাংলাদেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত দুটি শব্দ।কিন্তু আমরা কেবল কিছু স্যুভেনির আর কিছু বানিজ্যিক টিশার্ট ব্যাতীত কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে আর কিছুই করতে পারলাম না।
আপনাকে ধন্যবাদ ইশতিয়াক ভাই এমন একটি দিনের কথা স্মরণ করিয়ে দেবার জন্য।
জর্জ হ্যারিসনের স্মৃতি জাগরুক থাকুক প্রতিটি বাংলাদেশীর মনে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














