somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমির খানের চোখে আতঙ্ক, অমিতাভের বালিশের নীচে রিভলবার আর আমার প্রিয় মুম্বাইয়ের জন্য ভালোবাসা

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুম্বাইয়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে। সেটার কারন খুবই নগন্য ছিল ২০০৬ পর্যন্ত। নগন্য কারন,মুম্বাই হিন্দি ফিল্মের সূতিকাগার । কম দেখলেও হিন্দি ফিল্মের প্রতি আমার ভালোবাসা ভীষন। না থাকার কোন কারনও নেই। এই স্যাটেলাইটের যুগে অমিতাভ,শাহরুখ,আমির খানেরা এখন একেবারে ঘরের মানুষের মতই হয়ে গেছে। অমিতাভ অসুস্থ শুনলে যেমন আমাদের মন খারাপ হয়ে যায় তেমনি শাহরুখের কেনা ক্রিকট দল খেলা জিতেছে শুনলে মনটা ভালো হয়। অস্বীকার করার উপায় নেই আমরা কতটা আসক্ত তাদের উপর। তাই আনমনেই ফিল্মে দেখা মুম্বাইয়ের আন্ধেরী,সান্তাক্রুজ সহ এলাকাগুলো মনের ভেতর গেথে গিয়েছিল। মনের ভেতর গেথে গিয়েছিল নায়ক নায়িকাদের চলা লোকাল ট্রেন,ঘুরে বেড়াবার বীচ গুলো। যে বীচ শুধু আমার মনেই গাথেনি বহু বছর আগে মুম্বাইয়ের বিখ্যাত জুহু বীচ গেথেছিল রুপসী বাংলার কবি জীবনানন্দের মনেও। জুহু বীচ নিয়ে তিনি অসাধারন একটা কবিতাও লিখেছিলেন।
আমার এই আকর্ষন আরো বেড়ে যায়,এই মুম্বাই প্রীতি আরো তীব্র হয় গত বছর ২০০৭ এ। সুযোগ হয় মুম্বাই ঘুরে আসবার। তারপর থেকে মুম্বাই নামটাই আমাকে আরো ব্যাপকভাবে টানে। মুম্বাই শুনলেই কান খাড়া হয়ে যায়, মুম্বাই দেখালে চোখ চকচক করে উঠে...। এইতো মুম্বাই...প্রিয় মুম্বাই...।
গত কদিন ধরে মুম্বাইকে দেখলাম। ভয়ংকর বেদনায় নিয়ে দেখলাম, প্রিয় মুম্বাইকে। সন্ত্রাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত মুম্বাই। রক্তাক্ত মুম্বাই। মানুষের রক্তে লাল হওয়া মুম্বাই।
মুম্বাইতে অনেকের সাথে পরিচয় হয়েছিল। আমি জানিনা তারা কেমন আছে? কেমন ভীতির মধ্যে আছে? এখন যেখানে আমির খানের মত লোক আতঙ্কের মধ্যে থাকে, অমিতাভ বচ্চন তার বালিশের নিচে রিভলবার রেখে ঘুমায়, সেখানে সাধারন তাদের জন্য আমার মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। চাই,তারা ভালো থাকুক। যে শহরের মানুষ পৃথিবীকে ঘুম পারিয়ে ঘুমায় (ভারতে প্রচলিত)চাই সে শহরের মানুষ এবার একটু শান্তিতে ঘুমাক।
চাই তাদের চোখ থেকে হারিয়ে যাক ভয়,হারিয়ে যাক আতঙ্ক।
আর সঙ্গে তীব্রভাবে এটাও চাই পৃথিবী থেকে হারাক ধর্মের গোড়ামী। ধর্মের দোহাই দিয়ে এই সব যাবতীয় উগ্রবাদীতা।
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×