আছি
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন বছর ফুল যদি হয়
আমি-ই মৌমাছি,
জেনে রেখো, বছর জুড়ে নতুন করে আছি।
নতুন বছর দিনে আছি,
সন্ধ্যে বিকেল রাতে আছি
নতুন বছর দেশটা জুড়ে,
প্রিয় পতাকাতে আছি..
তোমার মাঝে প্রেমে আছি,
তোমার ছবির ফ্রেমে আছি
বেশি আছি অল্পে আছি
হুমায়ূনের গল্পে আছি
আল মাহমুদ, রাহমানের
কবিতাতে, ছড়ায় আছি
নতুন বছর ঝুম বরষায়
নতুন বছর খরায় আছি।
নতুন বছর জোয়ারে ও
ভীষণ ভাটার টানে আছি
নতুন বছর দলছুট সেই
সঞ্জীব দা'র গানে আছি।
প্রিয় বাংলাদেশের জন্য
প্রতি পদে পদে আছি
পল্টনে না, রাজপথে না
পুরো-ই সংসদে আছি
নতুন বছর নতুন করে
জেনারেশন গ্যাপে আছি
নতুন বছর ভালোবাসায়
প্রতি পদক্ষেপে আছি।
তাই দিয়ে যাই জানান আমি
আছি চাওয়ায়, পাওয়ায়
নতুন বছর জুড়ে আছি
দিন বদলের হাওয়ায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন