somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নমস্তে কলকাতা, সালাম বোম্বে- ৪

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোম্বে পর্ব
এভাবে দিন পেরিয়ে আরেকটা রাতের শেষে অবশেষে প্রায় ৩১ঘন্টা পর বোম্বে পৌঁছলাম। বোম্বে এসে গেছি ? কাঙ্খিত বোম্বে (মুম্বাই)! তারকা নগরী বোম্বে!
আমরা ষ্টেশনে নামলাম তার নাম,‘দাদার’। যাবো‘গোরেগাও’। লোকাল ট্রেন ধরতে হবে। টিকেট কেটে উঠে গেলাম লোকাল ট্রেনে। হিন্দি সিনেমাতে দেখা লোকাল ট্রেনের প্রতি আকর্ষন ছিল ব্যাপক। মজাও পেলাম। গোঁড়েগাও নেমে আমরা হেটে হেটে অনেকটা পথ পেরিয়ে উঠলাম,পূর্ব নির্ধারিত খ্রিষ্টান মিশনারীজের'সর্বদয়া'গেষ্ট হাউজে। দ্রুত রুম নিয়ে ফ্রেশ হলাম। রবি ভাইয়েরা তৈরি হলো তাদের কনফারেন্সের জন্য আর আমি তৈরি হলাম বোম্বে দর্শনের জন্য। সঙ্গী রাজীব ভাই। আমি আর রাজীব ভাই পরের দুদিন বোম্বের ট্রেন,বাস,অটোতে বোম্বের অনেকটা জায়গাই চষে বেড়িয়েছি। দুদিনে বোম্বের অনেক জায়গাগুলো চিনে ফেললাম। তারপরও আমরা খুব বেশী কিছু দেখতে অবশ্য পারিনী। সময় কম হিসেবে ট্রেনে,বাসে,অটোরিক্সাতেই ঘুরে ঘুরে দেখেছি। ট্রেনে আমরা প্রতিবারই টিকেট কাটা নিয়ে বিড়ম্বনায় পড়তাম। বিশাল ষ্টেশন। টিকেট কাউন্টার খুঁজে পাওয়া টাফ। আর রেললাইন দিয়েও এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাবার উপায় নেই। মুহুর্তেই সুপার ফাষ্ট লোকাল ট্রেন হাজির হয়। ওভার ব্রীজ দিয়ে যেতে হতো। বেশ কয়েক বার টিকেট কেটে হঠাত একটা জিনিস আবিষ্কার করলাম। টিকেট চেক করার কেউ নেই। আর টিকেট কেউ চাচ্ছেও না। আমরা টিকেট কাটতে গিয়ে দেখতাম কাউন্টারে লাইনও নেই এবং টিকেট চাইলে কাউন্টারের লোকজন কেমন যেন অবাক হয়ে তাকায়। ভাবটা কেমন যেন ছিল। পরে অবশ্য এর অর্থ বুঝেছি। তারা হয়তো মনে মনে বলতো,বলদগুলো টিকেট কেনে কেন ?
বোম্বে কোন প্রাকৃতিক পরিবেশ শোভিত নয়,না বোম্বে কোন ঐতিহ্য লালিতভুমি। তারপরও বোম্বের একটা গ্ল্যামার আছে। আছে,তারকা খ্যাতি। এর অন্যতম প্রধান কারন হয়তো ‘হিন্দি ফিল্ম’। হিন্দী ফিল্মের সূতিকাগার বোম্বে। যে ফিল্মে এই উপমহাদেশ বুদ হয়ে আছে। 'ফিল্মসিটি' দেখার ইচ্ছে থাকলেও দেখা সম্ভব হয়নি সময়ের কারনে আর তেমন নির্ভরযোগ্য মানুষও পাওয়া যায়নি যে নিয়ে যেতে পারে। তবে তারকাদের দেখার জন্য বেশ কয়েকবার গিয়েছি‘জুহু’বীচে। শুনেছিলাম সেখানে ভোরে এবং সন্ধ্যায় জগিংয়ে আসেন তারকারা। দূর্ভাগ্য দেখা হয়নি। তবে এক অটোরিক্সা চালকের কল্যানে দেখছি ম্যাগাষ্টার অমিতাভ বচ্চনের বাড়ী।
বোম্বের সবচেয়ে স্মরনীয় অভিজ্ঞতা হচ্ছে,সেখানে বিশ্বকাপ খেলা দেখা। খেলাটা ছিল, ভারত-বাংলাদেশের। এক অসাধারন অভিজ্ঞতা। সর্বদয়া একটি খ্রিষ্টান মিশনারীজের অঙ্গপ্রতিষ্ঠান হওয়াতে ব্যাপক জাঁকজমকপূর্ণ বিলাসবহুল রুম থাকলেও ছিলনা কোন টেলিভিশন। পুরো প্রতিষ্ঠানে একটা মাত্র ছয় ইঞ্চি টিভি ছিল। ওই হোটেলের এক কর্মচারী রাজুর ঘরে। তাও সেই টিভি দেখতে হয়েছে জানালা দিয়ে। রাজু তার ঘরের ভিতর গিয়ে টিভি দেখতে বললেও আমাদের টিভি দেখতে হয়েছিল বাইরে থেকেই কারণ ভেতরে গেলে টিভি ঘুরিয়ে দেখতে হবে যার কারনে বাইরে থাকা সিকিওরিটি গার্ডদের এই খেলা দেখা সম্ভব হবেনা। তাই বাংলাদেশ ও ভারতের বৃহত্তর স্বার্থে আমরা বাইরে থেকেই দেখেছি। একদিকে খেলা দেখছি,অন্যদিকে শুনছিলাম রাজু ও অন্যান্য ভারতীয়দের তির্যক মন্তব্য। 'তোমাদের আজ খবর আছে', 'কত রানে হারতে চাও'-জাতীয় কথা। আমরা চুপ করে খেলা দেখেছি আর আল্লাহকে ডেকেছি,একটা চমক দেখাও। চমক পেয়েছিও। যে চমকের পর রাজুদের কোন সাড়া শব্দ মেলেনি। ভারতের মাটিতে খেলা দেখছি,ভারতের বিপক্ষে দৌর্দন্ড প্রতাপে জিতেছে বাংলাদেশ। এ অনুভুতি বলা কঠিন। শুনেছিলাম,দুনিয়াকে ঘুম পাড়িয়ে তারপর বোম্বে ঘুমায়।
সেদিন দেখেছি পরাজয়ের গ্লানিতে কত দ্রুত ঘুমিয়ে পড়েছিল বোম্বে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×