somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনার ডিজিটাল বাংলাদেশ; ডাউনলোড দিয়ে আকাশ নামাতে চাই...

০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতায় শেখ হাসিনা সরকার।
ইতিহাসের ধারাবাহিক লাউ আর কদুর হিসাব অনেকটাই পাল্টে দিয়েছেন তিনি। দুদিন আগে গঠিত মন্ত্রী পরিষদে সব নতুন মুখ। দুনির্তীগ্রস্থ,বিপদে ভোল পাল্টে ফেলা,বিশেষ করে শারীরিকের চেয়ে মানসিক বার্ধক্যে আক্রান্ত প্রবীণদের রাখেননী তার মন্ত্রীসভায়। তারূণ্যের শক্তি কাজে লাগানোর সাহসী পদক্ষেপে শেখ হাসিনা এখন অনেকটাই চমকে দিয়েছেন দেশ ও দেশের মানুষকে।
এক্ষেত্রে শেখ হাসিনার মনে রাখতে হবে এদেশের মানুষ চমক ভালোবাসলেও এর কার্যকারীতা দেখতে চায়।
২.
এদেশের চিরায়ত দাবী দাওয়া শেখ হাসিনার অজানা নয়। অজানা নয় বলেই তার কথাবার্তায় প্রায়ই উঠে আসে ভোট ও ভাতের অধিকারের প্রসঙ্গটি।
প্রিয় প্রধাণমন্ত্রী, ভোটের অধিকার পর্ব শেষ। এবার হয়তো অন্যদিকেও তাকাবেন।
আমার ধারণা,আপনি হয়তো ভুলে যাননি সেইসব দুঃসহ দিন। যে দিনগুলোতে চালের জন্য গরীব মানুষগুলোর লাইন প্রতিদিন কেমন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যেত! যে লাইনে মুখ ঢেকে সামিল হয়েছিল মধ্যবিত্তরাও। যে মধ্যবিত্তদের পার্থিব জীবনে সন্মাণ আর আত্মমর্যাদা ছাড়া কোন সঞ্চয় থাকেনা।
বাজার আর বাজারী মানুষদের সাথে কুলিয়ে উঠতে না পেরে যা তারা সেসব মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ওই লাইনে দাঁড়িয়ে।
আপনি জানেন কিনা জানিনা,সে লাইন-ই গিয়ে মিশেছিল গত ২৯ ডিসেম্বর। আপনার সাথে একাত্মতায়।
তাদের ভাত আর সন্মাণ আপনি আবার ফিরিয়ে দেবেন,আপনি আবার ১০ টাকা সের চাল চাল খাওয়াবেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবেন এ দেশকে। সে প্রত্যাশায়।
আশা করি,সেগুলোকে ভুলে যাওয়ার মতো আত্মঘাতি কিছু করবেন না।
এবার আপনার কাছে,আপনার সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক।
আকাশ ছোয়াঁবার স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্ন দেখিয়েছেন ডিজিটাল বাংলাদেশের। এবার সত্যি সত্যি মানুষ তাই চায়।
আপনার দিনবদলের ইশতেহারে আকুণ্ঠ সমর্থন জানিয়ে দেশের মানুষ আপনাকে আকাশের
উচ্চতায় তুলে ধরেছে। তাই হয়তো আপনার মাধ্যমে দেশের মানুষ ছুঁতে চাইবে আকাশ। এমনকি অবাক হবেনানা ডাউনলোড দিয়ে কেউ আকাশ নামিয়েও আনতে চাইলেও।
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×