একটি জাতীয় দৈনিকে কাজ করার সূত্রে ২০০৫ এর শেষ আমার শহরে পরিচয় একদল তরুণের সাথে। যাদের নিয়ে শুরু করেছিলাম লেখালেখিতে কিছু পরীক্ষামূলক কার্যক্রম। এ ধারাবাহিতায় সম্পাদনায় বের করি একটি লিটল ম্যাগ(লিটল ম্যগাজিন) নাম, ’Little মেঘ’। যা বিভিন্ন সময় বিভিন্ন চেহারায়, বিভিন্ন আকৃতিতে প্রকাশিত হয়েছিল।
এরপর পরপর দু'বছরে বের করি দুটি বই। একটি গল্পের। নাম,’ইশতিয়াক আহমেদ এবং তার ভাই ব্রাদারদের গল্প’ আরেকটি কবিতার নাম,’স্বপ্ন আর ভালোবাসার ক্যাডারদের কবিতা’। দুটি বইতেই গল্প এবং কবিতা ছিল সাতাশ জনের সাতাশটি। যারা ছিল ’Little মেঘ’-এর সক্রিয় কর্মী।
যেগুলোর নাম দেখেই অনেকে অভিযোগ করেছেন আমরা নাকি বাংলা সাহিত্যের সর্বনাশ করেছি। কি জানি?
ব্লগের সচেতন পাঠকদের জন্য তাই সর্বনাশা কাজগুলোর প্রচ্ছদ দিলাম। ভালো লাগলে এইখানে সবার সামনে প্রশংসা কইরেন। আর খারাপ লাগলে আড়ালে ডাইকা নিয়া গালমন্দ কইরেন।
যদিও আমি আমার সমালোচনা সবার সামনে শুনতেই পছন্দ করি...!!!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


