সমকাল ১১ এপ্রিল: এই সরকারের সময়ে ক্রসফায়ার সম্পর্কে:
স্বরাষ্ট্রমন্ত্রী সমকালকে জানান, কী পরিস্থিতির কারনে ক্রসফায়ারের ঘটনাটি ঘটেছে তা তিনি জানার পর বিস্তারিত বলতে পারবেন।
প্রথম আলো ১৪ এপ্রিল: একজন দন্ডপ্রাপ্ত আসামী কিভাবে প্রকাশ্য অনুষ্ঠানে এসে উপহার দেয় সে প্রসঙ্গে:
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে জানান, আমি এই মাত্র বিষয়টি জানলাম। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরে বলবো।
- দুটো ঘটনাতেই আমাদের মাননীয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বক্তব্যে একটা মজার জিনিস ছিল। জানার পর অথবা জেনে বিস্তারিত বলতে পারবেন। তাৎক্ষণিক জেনে জানানোর কোনো ব্যবস্থা নাই।
এই কথার দুটি কারন থাকতে পারে। এক আপনাদের মনে আছে কিনা, এই সরকার ক্ষমতা গ্রহনের পর স্বরাষ্ট্রমন্ত্রীই প্রথম বেফাঁশ কথা বলে প্রধানমন্ত্রীর তলবের অথবা প্রধানমন্ত্রীর সাবধান বাণীর স্বীকার হয়েছিলেন।
তাই হয়তো তিনি যে কোন মন্তব্য করতেই ভয় পান।
আরেকটি কারন থাকতে পারে। তা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হয় কোনো মোবাইল নাই।
কারন, এখন অজোপাড়াগায়ে কোনো ঘটনা ঘটলে তা মিনিট দুয়েকের মধ্যে সংশ্লিষ্ট ব্যাক্তির কাছে ফোন করে জেনে নেয়া যায়। সেখানে তার জানতে আবার সময় নিতে হবে কেন? মিডিয়ার লোকের সামনেই তো জেনে বিষয়টা পরিষ্কার করে দেয়া যায়।
তাহলে এটাও হতেই পারে ওনার হয়তো মোবাইল নাই। সবার মোবাইল থাকতে হবে এমন কথাও অবশ্য নাই।
হায়!
দুঃখজনক!
কিন্তু এই চাইনিজ মোবাইলের যুগে কি মোবাইলের দাম বেশি নাকি?
চলেন একটা কাজ করি, আমরা সব ব্লগাররা টাকা তুলে ওনাকে দ্রুত একটা মোবাইল কিনে দেই। কারন ওনার কাছে একটা ঘটনার বিস্তারিত জানতে জানতে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে।
আমাদেরও আর বিস্তারিত ঘটনা জানা হয়না।
অথবা আরেকটা কাজ করা যায়, কারো কাছে যদি পুরাতন কোনো মোবাইল সেট থাকে, দেন। আমার কাছে একটা অব্যবহৃত সীম আছে।
আপাতত ঠেকার কাজ চলুক।
উল্লেখ্য, অব্যবহৃত সীম চালু করলে তিনি হয়তো দুয়েকশ টাকা বোনাসও পেতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

