somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার 'স্বপ্নজয়'কে যেটা না দিলেই নয়...

২৯ শে মে, ২০০৯ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটার সম্পর্কে আমার ধারণার লেভেল এতোই কম যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার কম্পিউটারের হার্ডডিস্ক কতো?
আমি চুপ করে এড়িয়ে যাবার চেষ্টা করি। খুব নাছোড়বান্দা পাবলকি হলে তার দিকে তাকিয়ে বিড়বিড় করি। ভাবটা এমন দেখাই, কতো যেন? ভুলে গেছি।
আসলে আমি এটা জানি-ই না। কারন, এটা কতো হয়. তা জিজ্ঞাসা করি নাই। আমার এক ভাইকে দিয়ে অনেক বছর আগে কম্পিউটার কেনালেও এ বিষয় নিয়ে আমার বেশি মাথাব্যাথা ছিলনা। প্রথম দিকে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি শুধু গান শুনে আর ছবি দেখে। মাঝে মাঝে গেমস খেলেছি।
তারপর চাকরী জন্য কিছু টেকনিক্যাল বিষয় শিখেছি। আর এই নেটে থেকে থেকে কিছু। তবে তা সামান্যর কাছেও সামান্য হবেনা। যেটা সাঁতার দিয়ে তীরে আসার মতো সাঁতার না, শুধু সাতরে ভেসে থাকার মতো।

নেটে যখন কেউ 'টেকি' সাহায্য চায় আমি মনোযোগ দিয়ে সেটা পড়ি। তারপর মাথা নেড়ে ভাবি, খুবই জটিল সমস্যা। এর সমাধান কী কারো পক্ষে দেয়া সম্ভব?
কারন, এটা আমার ধারণাও আসে না।
যে কারণে এ বিষয়গুলো আমি সযতনে এড়িয়ে চলি।
কদিন আগে একবার এরকম বিপদে পড়েছিলাম। 'স্বপ্নজয়' নামে এক ব্লগারের সাথে আমার কথা হয় একদিন। সেখানে তিনি, মা নিয়ে একটি 'ই-বুক' করার পরিকল্পনার কথা জানান।
আমি 'ভালো আইডিয়া' বলে তাকে এগিয়ে যাওয়ার কথা বলি। কিন্তু তার পরদিনই দেখি তিনি তার এই কাজের সাথে আমার নামও জুড়ে একটা পোষ্ট দিয়েছেন।
আমার মাথায় হাত।
আমি নেটে আসা কমিয়ে দিলাম। লগ ইন না করে ব্লগে ঘোরাঘুরি করতে লাগলাম, তিনি যদি বলে বসেন এটা একটু করে দেন তো। আমার তো তখন পালনোর জায়গা থাকবেনা। কারন, ব্লগের সবাই কম বেশি 'ট্যাকনিক্যালী ভালো জ্ঞান' রাখেন।
যাই হোক, দেখলাম স্বপ্নজয় নিজেই সে কাজ করছেন। আমি তার পোষ্টে কমেন্টের মাধ্যমে মাঝে মাঝে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়ে আসি।

আজ তার, সামহোয়ারের মা বিষয়ক লেখা নিয়ে 'ই-বুক'টি পেলাম।
সব ঘুরে ঘুরে দেখে আমি মুগ্ধতা ছাড়া আর কিছুই পেলাম না।
আজন্ম 'প্রিন্টমিডিয়া' কাজ করা আমি ই-বুক দেখে অসম্ভব মুগ্ধ।
যে মুগ্ধতা স্বপ্নজয়কে না জানালে নয়। আমি তার যে কোনো পোষ্টে ঢুকে কমেন্ট করে আসতে পারতাম, কিন্তু তার এই বড় ক্যানভাসের কাজের ধন্যবাদও বড় ক্যানভাসেই প্রাপ্য।

কারন, তাকে না জানলেই নয়, আপনি আসলে কতো বড় একটা কাজ একাই করেছেন।
কিভাবে মায়ের আঁচলতলে বেধেছেন, এক ঝাক ব্লগার ছেলেমেয়েকে।

আপনাকে অভিবাদন। আপনার ব্লগীং জীবন স্বপ্নময় হোক।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×