আমার প্রিয় পোস্ট

জীবন নিয়ে জুয়া খেলায় পরাজিত (আংশিক ঘোষিত ফলাফলে) এক ব্লগারের সামহোয়ার ইনে এক বছর

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৭

শেয়ারঃ
0 0 0

আমি প্রায়-ই নানা জায়গায় প্রচার করতাম ছাত্র হিসেবে আমি ছোটবেলায় খুবই মেধাবী ছিলাম।
যারা যারা শোনে তারা প্রথমে কিছুক্ষণ চুপ থাকে তারপর নানা খুটিনাটি প্রশ্ন করে, ক্লাশ থ্রিতে তোমার রোল কত ছিল? ক্লাশ ফাইভের ফাইনাল পরীক্ষায় তুমি কত নাম্বার পেয়েছিলে?
এতো আগের স্মৃতি মনে না থাকলেও আশেপাশের একটা কিছু বলি। তারপর দেখি প্রশ্নকর্তাও নিজের সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেন। তো তখন শুরু হয় দু'জনের রেজাল্টের তুলনামূলক বিচার। এবং এই ফলাফলের যে ফলাফল দাঁড়ায় তাতে দেখা যায় ওই জন আমার চেয়ে ভালো ছাত্র ছিলেন।
আমি পরাজয়ের গ্লাণি নিয়ে সেখানে আর কথা বাড়াই না।

একটা সময় বয়সের নতুন মোড় এলো। মেয়েদের সম্পর্কে সচেতন হলাম। সতর্ক দৃষ্টি নিয়ে মহল্লায়, স্যারের ব্যাচে মেয়েদরি দিকে তাকাতেই ভালো লাগতো। মেয়েরাও ভুল করে তাকিয়ে ফেললে নিজেকে বলিউড নায়কদের লেভেলে কল্পনা করতে পিছপা হতাম না। অতি আত্মবিশ্বাসে তাদেরকেও পেছনে ফেলে এগিয়ে যেতাম। দিনভর পথেঘাটে নারী দেখা আর রাতভর আয়নায় নিজেকে দেখে পুলকিত হতাম। আরে আমিতো যথেষ্ট হ্যান্ডসাম আছি। মেয়েরা তো তাকাবেই।
আমার যাবতীয় আত্মবিশ্বাস আমার কাছেই গচ্ছিত রেখে বাড়ী'অলার মেয়েটার বিয়ে হয়ে যায় জনৈক পৌঢ়ের সাথে। আর ব্যাচের সুন্দরী মেয়েটা 'দিল তো পাগল হ্যা'র অডিও ক্যাসেটটা তুলে দেয় অন্য আরেকজনের হাতে।
আমি পরাজয়ের গ্লাণি নিয়ে সেখানে আর দাঁড়াতাম না।

একটা সময় লেখালেখি শুরু করি। শুরু করি পত্রপত্রিকায় চাকরী। লেখালেখির শুরুর দিকেই রবীন্দ্রনাথরে নিচে নিজেকে ভাবতেই পারতাম না। নিজের ছাপা হওয়া লেখা নিজে পড়েই মুগ্ধ। আমি এতো ভালো লেখি কী করে? মানুষ কিনে পড়েনা তাই নিজের টাকা খরচ করে একাধিক কপি কিনে বিলাই। ফোন করে জিজ্ঞাসা করি, কী কেমন লিখলাম? কেউ কেউ বলতো এখনো পড়ি নাই, পড়ে জানাচ্ছি। আবার কেউ কেউ ভূয়সী প্রসংশা। প্রশংসা পেয়ে আমিও আপ্লুত। জিজ্ঞাসা করতাম, কোন অংশটা ভালো লেগেছে। তখন আর জবাব পাওয়া যেতো না।
এভাবে দিনের পর দিন কেটে যাবার পর একসময় বুঝলাম ঘটনা কী। কেউ আসলে পড়ে না। সেখানেও পরাজয়ের নিদারুন বেদনায় আমি কুণ্ঠিত হয়ে চুপসে যাই।
লেখালেখির একটা সময় এলাম ব্লগে। ভালো সিষ্টেম তো। পাঠক রেডি। এমন লেখা লিখবো, না পড়ে কই যাবে? শুরু করলাম, এখানে পোষ্টের পর পোষ্ট। কিন্তু ফলাফল জামানত বাজেয়াপ্ত হবার অবস্থা। এক দুজন হয়তো ভুল করে ঢুকেন। আমি কিছক্ষেণ পর পর ঢুকি। এই বুঝি একটা কমেন্ট এলো। কিন্তু সকল আমায় ছাই ঢেলে, সব চুপ।
এখন এমন অবস্থা আমি অনলাইন হলে বোধ হয় কোনো ভূয়া লেখার আশংকাতে অনেকে অফলাইন হয়েও যাওয়া শুরু করেছেন। অনলাইনে আছেন ৯০ জন দেখে জলদি কিছু লেখে যেই লগ ইন করি। মুহুর্তেই শেয়ার বাজারের মতো ধ্বস। সেটা ৩০-৩৫ এর কাছাকাছি চলে যায়।
তাই এখানে সমুহ পরাজয়ের গ্লাণিতে পোষ্ট করা দিয়েছি বন্ধ করে।

যাই হোক, যেভাবেই হোক আমার ব্লগ জীবনের এক বছর হয়ে গেছে। কম্পিউটার সম্পর্কে নিতান্ত অগত্যার কারনে একাউন্ট খুলে, আমাকে নিয়ে লিখে সহযোগিতা করার জন্য রবি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমার খুব কাছের দুয়েকজন ভাই ব্রাদার, যাদের নাম না নিলেও মাইন্ড করবেন না।
কৃতজ্ঞতা সেই কম সংখ্যকদর যারা আমার ব্লগে তাদের মাউস ধুলি দিয়েছেন।
ধন্যবাদ ব্লগার স্বপ্নজয়কে, ধন্যবাদ শূণ্যআরন্যক, মনির হাসান, নকীবুল বারী, তায়েফ আহমেদ এবং আমাকে ছোট ভাইয়ের মতো দেখা বিদ্রোহি রণকান্ত সহ যারা যারা দিনের পর দিন আমার সাথে থেকেছেন। ধন্যবাদ অমি রহমান পিয়ালকেও আমার যে কোনো ফান পোষ্টের পর যিনি এসে এক ধরনের ভয় দেখিয়ে যান। যে কোনো ফান পোষ্ট করার আগে আমি নিশ্চিত হয়ে নিই তিনি অফলাইন কিনা?
যার সিরিজ লেখাগুলো অসম্ভব আকর্ষনীয় মনে হয়।
আকর্ষণীয় মনে হয় আরো কয়েকজনের লেখা। যে লেখাগুলোও আসলে ঘন্টার পর ঘন্টা ব্লগে বসে থাকাকে হালাল করে দেয়।
ধণ্যবাদ এই এক বছরে বিভিন্ন সময় বিভিন্নভাবে তালি দিয়ে উৎসাহিত করার জন্য এবং গালি দিয়ে সতর্ক করার জন্য। যাদের নাম উল্লেখ করতে পারলাম না স্মৃতি শক্তির নিদারুণ প্রতারণায়।

আর শেষবারের মতো আর্শীবাদ প্রার্থী সকলের কাছে, জীবনের এই জুয়ার বোর্ডে একদিন যেনো এক পর্বে হলেও জয়ের মুখ দেখা হয়। জীবনের স্কোর বোর্ড খালি নিয়ে ফিরে যাওয়াটা বড় বেশি বেমানান হবে। একটা জীবন অযথাই কাটিয়ে এলে- সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে এসে ওপারে ফেরেশতাদের এমন কমেন্ট পেতে চাইনা। তাদের কমেন্ট করার স্কোপ ব্লক করে দিতে চাই।

সবাই ভালো থাকুন।


অফ সংযোজন::: আমার ব্লগে ৫০০০০ হিট হবার পর দেয়া পোষ্টটি সংযোজন করে দিলাম।
Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:০১
সবাক বলেছেন:
সিনেমার পোস্টার সুন্দর হইছে ;)


শুভ জন্মদিন :P

অভিনন্দন
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ...ভাই...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৯
মনির হাসান বলেছেন: ব্লগ লিখেছেন: ১ বছর ২ ঘন্টা

সিনেমার পোস্টারে নায়িকা কই । নায়কতো মাশাল্লা ...সেরম ।

পোস্ট পুরোটা পড়িনি । তার আগেই জীবন নিয়ে জুয়া খেলায় পরাজিত (আংশিক ঘোষিত ফলাফলে) এক ব্লগার'কে ১ বছর ২ ঘন্টার শুভেচ্ছা ।

২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ এই জীবনে মাত্র একবার দেখা মনির ভাই ...

৪. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:১১
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: লেখক বলেছেন:

তাই এখানে সমুহ পরাজয়ের গ্লাণিতে পোষ্ট করা দিয়েছি বন্ধ করে।


============
ফাইজলামি পাইছো মিয়া.......??? লেখার ভক্ত বানাইয়া এখন লেখা ছাইড়া দিতে চাও...??

মাইয়াগো লগে টা;কি মাইরা মাইরা ভালি শিখছো ভালবাসার মানুষগো কেমতে ল্যা; মাইরা ফালাইতে হয়!

শোন মিয়া, ইন্টারমিডিয়েট তোলারাম কলেজে পড়ছি, বড় ডেন্জার মানুষ আমি, বুজতেই পারতাছো, কী বুজাইছি...!!!

তোমারে অনেক শুভেচ্ছা, শুভ কামনা তোমার জন্য|
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: আমারও ইন্টারমিডিয়েট ওইখানেই..বস...

আপনি ভালো আছেন...???

৫. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: আমি পুরাটা পরেছি। অভিনন্দন। এত হতাশ হবেন না।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: ইনশায়াল্লাহ...

আমি মোমিন হতে চাই...

৬. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২২
জাকিরুল হক তালুকদার বলেছেন: আজ ব্লগার ইশতিয়াকের ১ম জম্মবার্ষিকী। জম্মদিনের শুভেচ্ছা ১টা কমেন্ট ছাড়া আর কিছু দিতে পারলাম না বলে লজ্জিত।

মার্কটোয়েনের কিছু কিছু লেখা আছে যা অনেক বড় সাইজের। কিন্তু মার্কটোয়েনের সফলতা হচ্ছে সে বড় লেখা গুলো পড়তে গিয়ে শেষ নাগাদ না পড়ে কেউ বইয়ের পাতা বন্ধ করতে পারেনি। ইশতিয়াক, আপনার লেখাটাও অনেক বড় হলেও শুরু থেকে শেষ পর্যন্ত না পড়ে মুজিলা ফায়ারফক্সের উইন্ডোটা বন্ধ করতে পারিনি।

দিনদিন আপনার লেখাগুলো ক্ষুরধার হয়ে উঠছে। চালিয়ে যান বস।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ..জাকির ভাই

এই মধ্যরাতে ব্লগের আকাশে উদিত হয়ে ভাইব্রাদারদের আলোকিত করার জন্য...

৭. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৪
বাবুনি সুপ্তি বলেছেন: [লেখার ভক্ত বানাইয়া এখন লেখা ছাইড়া দিতে চাও...?? !!!!!!!!!!!!!!!!]

ভাইয়া এটা কি হল?? হুম আপনার লেখা পড়ে নেই। তারপর আমিও ধমকে দিবো।!!!
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: হা হা হা...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ...

৯. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পোষ্টার টা সত্যিই ব্যপক হইসে।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ...

১০. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪২
সুমন অহেমদ বলেছেন: পরাজিত এক যোদ্ধার পরাজয়ের ঘটনাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আপনি দেখা যায় অনেক হিসেব-নিকেষ করে চলেন এবং ব্লগে দেখা যাচ্ছে আপনি বেশ সচেতন। একেবারে বছর পূর্ন হওয়ার সাথে সাথেই পোষ্ট দিলেন। দাড়ান ৫০০০০ হিটের পরের পোষ্টটা পড়ছি. . .

আংশিক ফলাফলে পরাজিত হলেও ফাইনালে আশারাখি জয়ী হবেন।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: হিসেব নিকেষ নারে ভাই ...
এসব তো চোখের সামনেই থাকে...

ধন্যবাদ...ভালো থাকবেন...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: thnx...

১২. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫০
বাবুনি সুপ্তি বলেছেন: আপনি ভাল লেখেন। কিন্তু কারো চোখে পোরেনা কেন জানিনা। আমারো মন খারাপ হয়ে গেল। তাই বকলাম না। কিন্তু বাকি থাকল। :)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: আপনার মন খারাপ হয়েছে জেনে আমারো মন খারাপ হয়ে গেল ...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৪. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৩
প্রশ্নোত্তর বলেছেন: নিজের ঢোল নিজেই পিটাইতে হয়, মাইনষে পিটাইলে ভাইঙ্গা ফেলতে পারে ;)

+
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: ঠিক...
ধন্যবাদ তথ্যটির জন্য...

১৫. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আপনিতো ভাল লিখতে পারেন। আমিতো তাও পারিনা। কি আবল তাবল লিখি। কিন্তু আমার পড়তে ভাল লাগে খুব। :) তাই আমাকে নিয়মিত দেখতে পাবেন আপনার পোষ্টে।

ভাল থাকবেন।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন...

১৬. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: এখন এমন অবস্থা আমি অনলাইন হলে বোধ হয় কোনো ভূয়া লেখার আশংকাতে অনেকে অফলাইন হয়েও যাওয়া শুরু করেছেন। অনলাইনে আছেন ৯০ জন দেখে জলদি কিছু লেখে যেই লগ ইন করি। মুহুর্তেই শেয়ার বাজারের মতো ধ্বস। সেটা ৩০-৩৫ এর কাছাকাছি চলে যায়।

---

ইতা কিতান কয়। আমি ত একবছরে ২০০০০ ও পার করতে পারি নাইক্কা। :( তার মইধ্যে আদ্দেক ক্লিক মনে লয় আমি নিজেই করছি নিজের ব্লগ আর কমেন্ট দ্যাখতে গিয়া.।


আহা কি বিনয় ......... :) :)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: ইতা কিতান কয়। আমি ত একবছরে ২০০০০ ও পার করতে পারি নাইক্কা। তার মইধ্যে আদ্দেক ক্লিক মনে লয় আমি নিজেই করছি নিজের ব্লগ আর কমেন্ট দ্যাখতে গিয়া.।

..... হা হা হা...



জ্বি আমি সম্প্রতি বিনয় মজুমদারের বই পড়ছি কিনা?

তাই হয়তো বিনয় প্রতিফলিত হচ্ছে...

১৭. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৪
রণদীপম বসু বলেছেন: ইশতিয়াক, আপনার পোস্ট পড়ে তো আমার নিজের সম্পর্কে মন্তব্য করা উচিৎ- আমি কখনো ব্লগেই ঢুকি নাই ! সামহোয়ারইন ! এইটা কী ?

দিনে দিনে আপনার হিট বাড়ুক এই কামনা করি।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: এটা তো দাদা অতি বিনয়...
আপনিও কী বিনয় মজুমদার পড়ছেন???

১৮. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৭
জাতি জানতে চায় বলেছেন: এই ধরনের চাপা যে দিতে পারে, সে নাকি আবার হারে!! হুনছেন নি আপনেরা;) ব্লগীয় জন্মদিনে শুভেচ্ছা!
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: কই জন্মদিনে একটু শুভ কামনা জানাইবেন...

তা না ..চাপাবাজ কইলেন...

থাক তাও ধন্যবাদ...

১৯. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৮
সুমন অহেমদ বলেছেন: এটা আপনার জন্য. . .



শুভেচ্ছা রইলো. .
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...

২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

২১. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৬
~স্বপ্নজয়~ বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন ... :)

ওই মিয়া ... এত নাই নাই করেন কেন? যা পাইছেন তাই কম কি? পড়ার আগেই প্লাস দিছিলাম, মাইনাস ধরবেন, হতাশামুলক পোস্টে সানন্দে মাইনাস দেয়া যায়েজ আছে।

জীবনের ১৩ আনাই বাকি আছে দেখার ... আগে জীবনের বাকি রঙ গুলা দেখেন, পরে হিসাব কইরেন কি পাইছেন আর কি পান নাই ...

ঝাড়ী দিয়া গেলাম ...
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: ঝাড়ী খাইয়া ভয় পাইয়া গেলাম ...

২২. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৭
অপরিচিত_আবির বলেছেন: আপনার ব্লগে ঢুকে আপনার উজ্জ্বল হাসিমাখা প্রোফাইল পিক দেখলেই মন ভালো হয়ে যায়। কেন যেন আপন মনে হয়। এক বচ্ছর কেন শত বছর ধরে লিখে যান - এই শুভকামনা রইল।
২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: আমারে আপন মনে কইরা লাভ কী? আপনে তো অপরিচিতই থাইকা যান...

অনেক ধন্যবাদ কমেন্টের জন্য...

২৩. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনের লেহা ভালা পাই। অভিনন্দনপার্ক।
২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আপনার লেহাও ভালা পাই ...

২৪. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭
ফারুক৫৫ বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন।
২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ...

২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: থ্যাংকস...

২৬. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২৮
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: অপরিচিত_আবির বলেছেন:

আপনার ব্লগে ঢুকে আপনার উজ্জ্বল হাসিমাখা প্রোফাইল পিক দেখলেই মন ভালো হয়ে যায়। কেন যেন আপন মনে হয়.......


===============

দেখছ মিয়া, আমি কি মিছা কইছিলাম....???

তুমি এই ব্লগে অনেকেরই প্রিয় ব্যাক্তি, এখন শোন সিগারেটটা বড় ভাইরে দেও, পকেটে আজকা আমার পয়সা নাই....... :(
২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: আপনে কোনোদিন মিছা কইছেন???

আর সিগারেট? বড় ভাইরে দেইখ্যা চেক দিতে গিয়া তো জ্বইলা শেষ...
নতুন কিনা দেই...ব্র্যান্ড কন...

২৭. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৩৪
মোহাম্মদ লোমান বলেছেন: ইশতিয়াক ভাই, শুভ বর্ষপূর্তি। ব্লগে যাদের প্রতি আকর্ষণ আছে আপনি তাদের একজন। যদিও সময় কুলোয়না বলে সব লিখায় মন্তুব্য করা হয় না। ভাল থাকুন এবং লিখা চালিয়ে যান। আবারও শুভেচ্ছা।
২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ... জেনে ধন্য হলাম...

আপনি ভালো থাকেন...

২৮. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫
দণ্ডিত পুরুষ বলেছেন: আপনার লেখা আমার খুব ভালো লাগে। অফলাইনে থেকে নিয়মিতই পড়ি।

তবে আপনাকে কেন জানি আপোসকামী মনে হয়। কিছু কিছু পোস্টে আপনি ব্লগীয় অনাচারের প্রতিবাদ করেছেন। কিন্তু পরবর্তীতে ভার্চুয়াল দু্‌বৃত্তদের অযৌক্তিক আক্রমণে নিজের অবস্থান হারানোর ভয়ে অথবা অন্য কোন কারনে প্রতিবাদী অবস্থান থেকে সরে এসেছেন। যা আত্নপ্রতারণার শামিল।

যাই হোক, ব্লগে একবছর যাবৎ নিয়মিত লেখার জন্য যথেষ্ট অধ্যবসায় প্রয়োজন।

বর্ষপূর্তির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আগামী দিনগুলো হয়ে উঠুক মঙ্গলময়।

২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ বস। আমার চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দূর্বলতা ধরিয়ে দেয়ার জন্য...

আসলেই আপোষকামী। জীবনের ধৈর্ঘ্য আমার খুব বেশি বড় না, তবে জীবনে দেখা অগনন দৃশ্যাবলীর সার্বিক হিসেবে আমি দেখছি এই সমাজে প্রতিবাদের কোনো মূল্য নেই। এবং আপনি প্রতিবাদ করবেন যার অনাচারের বিরুদ্ধে, কোনো বিশেষ স্বার্থে সেও আপনাকে ছুঁড়ে ফেলে দিবে।
এমন ঘটনা অনেক দেখেছি।

এখন আর উৎসাহ পাইনা।

তবে, ভয় বিষয়টা রক্তে না থাকার কারনে বাস্তব জীবনে এখনো ভুল করে হলেও প্রতিবাদে জড়াই। খারাপকে খারাপ বলার চেষ্টা করি। যদিও নিজের ভেতরে খারাপের পরিমান কম না।

আর ব্লগে সাহস পাইনা বস...এখানে কোনো কোনো ক্ষেত্রে তর্ক যুক্তি হীন হয়ে শালীনতার মাত্রা অতিক্রম করে ফেলে। যা নিশ্চয় আপনার অজানা নয়।
যেহেতু আমার পক্ষে ওই জাতীয় কিছু করা সম্ভব হয় না তাই এই ফাও জটিলতায় জড়াই না। আমার পুরোনো পোষ্ট দেখলে সেগুলো লক্ষ্য করবেন।
আর অবস্থান হারানোর কিছু নাই। শুধু নিজের সন্মাণ রক্ষার্থে সেসবে যাই না। কারন, পৃথিবীর কোনো কিছুই অপরিহার্য না।


আমার ৫০০০০ হাজার হিটের পোষ্টে সেই দায় আমি স্বীকার করেছি।

আপনি ভালো থাকবেন।


২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩০. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৪
লড়াকু বলেছেন: কনগ্র্যাচুলেশন
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: থ্যাংকস...

৩১. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৩
রোবোট বলেছেন: আপনি ভালো লেখেন। আপনাকে দিয়ে হবে। বয়স হয় নাই ৩০, এখনই পরাজয়ের কি দেখলেন?
আপনি আমার ধারণা আনডাররেটেড ব্লগার। আপনার পোস্টে আরো কমেন্ট আসা উচিত।
মনে হয় পোস্ট কমায় অন্যের পোস্টে কমেন্ট আরো বাড়ানো দরকার।


১ বছরের অভিনন্দন
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: হবে? কইতেছেন?


পোস্ট কমায় অন্যের পোস্টে কমেন্ট আরো বাড়ানো দরকার...

দেখি চেষ্টা করে...

ধন্যবাদ..

৩২. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৭
ঘাসফুল বলেছেন:

হ্যানছাম বয় ইশতিয়াক ভাইয়ের বল্গ মাউস, কিবোর্ডের ধুলিতে ভরে উঠুক...

শুভেচ্ছা :)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: ভইরা উঠেছে...

ধন্যবাদ...

৩৩. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৩
তাহসিন আহমেদ বলেছেন: আপনি ভালো লেখেন।বর্ষপূর্তির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩৪. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৮
বাবুই বলেছেন: জলদি এফডিসির দিকে দৌড় দেন।
নায়ক হিসেবে না হলেও সিনেমার পোস্টার বানানোর কারিগর হিসেবে পার্টটাইম জম হইয়া যাবে...

লেখা ভালা হৈছে।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ভালো একটা আইডিয়া দিলেন ...

কিছু একটা কইরা খাইতে পারমু ...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: থ্যাংকিং...

৩৭. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪
জানজাবিদ বলেছেন: # মন্তব্য করেছেন: ২৪৯১টি
# মন্তব্য পেয়েছেন: ৪৩৬৭ট

প্রথমে অভিনন্দন জানাইয়া লই। :)

উপরের পরিসংখ্যান কি এটা প্রমাণ করেনা যে আপনি অন্যের পোস্ট পড়া ও সেখানে মন্তব্য করার ব্যাপারে একটু উদাসীন। আপনার নিজের পোস্টে আসা সব মন্তব্যের জবাবও মনে হয় দেন না। দুনিয়াটাই 'গিভ এন্ড টেক' এর জায়গারে ভাই।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: 'গিভ এন্ড টেক' ...হুমমম...

না ভাই উদাসী না...মন্তব্য তো করি...


ধন্যবাদ পরামর্শের জন্য...

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩৯. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৯
নাজমুল আহমেদ বলেছেন:

"শুভ বর্ষপূতি"


আপনে ভালো লেখেন, আপনের লেখা ভালো ও লাগে কিন্তু ব্লগিংয়ের আসল মজাটা হলো ইন্টারএকশ্যান যেটার একটু কমতি আছে মনে হয় আপনার। আপনের মন্তব্যের পরিসংখ্যান সেটাই প্রমান করে।


২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: একটু নয় ব্যাপক কমতি আছে...দেখি কী করা যায়?

ধন্যবাদ...

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

৪১. ২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১
তেলাপোকা বলেছেন:
শুভ কামনা। যাই লিখেন না কেনো কেউ না কেউ পড়েই। এখানে হতাশ হবার কিছু নেই। যাদের পড়ার অভ্যেস আছে তারা নিশ্চই ভালো লেখাগুলো পড়ে।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: ধণ্যবাদ...

২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: ভালো...আপনি?

৪৩. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১০
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: মিষ্টি খান...............






সব ব্লগারদের সাথে নিয়া ।
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: অবশ্যই...

আপনিও শরিক হোন ...

৪৪. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪১
লেখাজোকা শামীম বলেছেন: লেখার চেয়ে প্রচ্ছদ সুন্দর। সাথে লেখকের ছবি ফাউ সুন্দর।


এক বছরের শুভেচ্ছা।
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: সবই ফাউ শামীম ভাই ...


ধন্যবাদ...

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

৪৬. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫০
বাবুনি সুপ্তি বলেছেন: ভাল ছিলাম। কিন্তু আপনার রেপ্লাই দেখার আগেই মন খারাপ হয়ে গেছে।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: কেন?

৪৭. ২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১২
বাবুনি সুপ্তি বলেছেন: ১ মাস ধরে পিসিটা আমাকে এত যন্ত্রনা দিয়েছে যে কি বলব। আমি ভাবসি ফরমেট দিলেই সব ঠিক হবে। কিছু হল না। আমার প্রিন্টার ব্যবহার করতে পারছিনা। কিন্তু খুব দরকার। তাই মন খারাপ হয়ে গেছে। চিন্তা করবেন না ভাইয়া। এটা কি আর এমন। এখন ভাল আছি। :)
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: সব কিছুর পর... ভাল থাকেন ...

৪৮. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৯
নুশেরা বলেছেন: আপনার চমৎকার লেখা মাঝে মাঝে পড়ার সুযোগ হয় (দায়টা আমার, আপনি প্রচুর লেখেন, আমি ততটা নিয়মিত নই)। কয়েকদিন আগে এখানকার ভূতপূর্ব ব্লগার সুলেখক কনফুসিয়াসের সঙ্গে আলাপ হচ্ছিলো, উনিও মনে করেন, সাম্প্রতিক সময়ের ব্লগগুলোর মধ্যে আপনার ব্লগ সুখপাঠ্য।

বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভকামনা।
২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: আপনাকে এবং আপনার মাধ্যমে ভূতপূর্ব ব্লগার সুলেখক কনফুসিয়াসকে শুভেচ্ছা...

ভালো থাকবেন...

৪৯. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৮
সামছা আকিদা জাহান বলেছেন: চমৎকার আপনার লেখনি,

লেখার মাঝে আছে নতুনত্ব। বিষয় নির্বাচন ও লেখার ঢং এর জন্য আপনাকে অনেকের থেকে আলাদা মনে হয়।

বর্ষপুর্তীতে শুভেচ্ছা।
২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...

শুভেচ্ছা আপনাকেও...

৫০. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৪
নকীবুল বারী বলেছেন: আপনাকে অভিনন্দন....................................
আরো লিখে যান....ভালো থাকুন.....
২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ধন্যবাদ...

৫১. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯
শূন্য আরণ্যক বলেছেন: আগেই পড়েছিলাম -- দৌড়ের উপ্রে থাকায় কমেন্ত করতে পারি নাই ।


~~~~~
গতানুগতিক পোষ্ট /:)

সেই নিজেরে উপরে তোলা -- আবার পচানো -- আবার কঠিন একটা পোষ্টার ।
সব মিলায়ে বি + ;)

~~~~~~~~~~~

এইবার একটু পামপট্টি দেই -- আপনে যতটুক লেখেন -- এরচে বেশী বুদ্ধি আপনার এটা ধরতে পারি --

দন্ডিত পুরুষের কমেন্তের জবাবটার প্রতি হ্যাটস অফ।

দোষ ত্রুটি নিয়াও আপনে আমার প্রিয় ব্লগার -- আর বাড়ীর পোলা বইলা আলদা একটা টান তো আছেই ।

অভিনন্দন -- আরও সাবলীল হোক পথচলা ।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: আপনার উপর কথা নাই...

অপবাদ, প্রতিবাদ সব মেনে নিলাম...

ধন্যবাদ...

৫২. ২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২
শাকিল ফারুক. বলেছেন: হ্যাপ্পী বার্ডে ঠু ইউ....
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: ঠন্যবাদ...

৫৩. ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া কেমন আছেন? আমি ভাল। রোজা?
২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: ভালো আছি ... রোজা আছি...

ধন্যবাদ...

৫৪. ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
মুক্ত বয়ান বলেছেন: সিনামার পোস্টারটা ভালৈছে!!! :) :)
সিনেমার নাম কি?? "সামু" প্রযোজিত?? পরিচালক ক্যা??

অভিনন্দন।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: সিনেমার নাম 'লাভ ইন সামহোয়ার ইন'

প্রযোজক পরিচালক তো আপনিই ছিলেন...

ধন্যবাদ...

৫৫. ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০২
জোবায়ের রিংকু বলেছেন: বাংলা সিনেমার লায়ক কি যেন নাম তার.......?অয় মনে পড়ছে মান্না অর মত লাগতেছে ।আপনের নায়িকা মুনমনরে লগে লইয়া পোজ টা দিলে জটিল হইত ।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: মুনমুনের কন্টাক্ট নাম্বার আছে???

থাকলে জানাও ...

৫৬. ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
ফারুক চৌধু্রী বলেছেন: পোস্টার দেইখা আপ্নাগো আশা-মাশার কথা মনে পইড়া গেল :)

জটিল বাজাইছেন , চমৎকার লেখনী স্টাইল ।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আশা-মাশারে কী স্মৃতী?

ধন্যবাদ...

৫৭. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৪
প্রিয়সখা বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অভিনন্দন ও শুভকামনা।
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

ভালো থাকুন...

৫৮. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৩
মানবী বলেছেন: অনেক অভিনন্দন!

"শুরু করলাম, এখানে পোষ্টের পর পোষ্ট। কিন্তু ফলাফল জামানত বাজেয়াপ্ত হবার অবস্থা। এক দুজন হয়তো ভুল করে ঢুকেন। আমি কিছক্ষেণ পর পর ঢুকি। এই বুঝি একটা কমেন্ট এলো। কিন্তু সকল আমায় ছাই ঢেলে, সব চুপ। "


মন্তব্য করেছেন: ২৫৩৪টি
মন্তব্য পেয়েছেন: ৪৪৩২টি


-অন্যদের পোস্টে এতো কম মন্তব্য করা সত্ত্বেও আপনি অনেক বেশী মন্তব্য পেয়েছেন আপনার চমৎকার লেখার গুনে :-)

ভালো থাকুন আংশিক ঘোষিত ফলাফলের পরাজিত সৈনিক! :)

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: হা হা হা ...

আপনি ভলো আছেন?

আপনাকেও অভিনন্দন...

৫৯. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৪
মানবী বলেছেন: ‌আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ।
আপনি কেমন আছেন?


আমাকে কিসের অভিনন্দন :-* :-* :-*

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: হিসাব নিকাশ করে সঠিক তথ্য উপস্থাপন করেছেন...

আপনি হিসেব নিকেশে সফল এই জন্য...

আর না নিতে চাইলে সমস্যা নাই ...

বিক্রীত জিনিস ফেরত লওয়া হয়...

৬০. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১২
মানবী বলেছেন: ‌ও অংক পরীক্ষায় পাশ!



"বিক্রীত জিনিস ফেরত লওয়া হয়..." জেনে স্বস্তিবোধ করছি! তবে এই ব্লগ জীবনে হাতে গোনা কয়েক বার অভিনন্দিত হয়েছি তাই
ফেরত দিবো কিনা ভাবছি!


বাই দ্যা ওয়ে, হিসেব নিকেশের রাডারে প্রথমেই আরেকটি জিনিস ধরা পরেছে তবে সেটা উল্লেখ করবো কিনা বুঝতে পারছিনা!!! :-)
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: ফেরত দিতে চাইলে দিয়ে দেন সমস্যা নাই...


আর অনুল্লেখিত কোনো বিষয়-ই ঠিক না...চেপে চেপে ভেতরে রেখে নিজে কষ্ট পেয়ে কী লাভ???

ভালো মন্দ যাই হোক বলে দেন...

২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬২. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৩
অমি রহমান পিয়াল বলেছেন: ভাইরে আমার মনে আছে আমার প্রতিশ্রুতি। বলছিতো সিনেমা বানাইলে আপনারেই হিরো বানামু। এখন আগের থিকা পোস্টার ছাপাইয়া ফেললে ক্যামনে হইবো! চিত্রনাট্যটা লিখতে দেন আগে।

বর্ষপূর্তির বিলম্বিত কিন্তু আন্তরিক শুভেচ্ছা। চলুক লেখালেখি।

ওহ আরেকটা কথা না কইলে হইবো না, একদম শুরুতে আমি ভাবতাম যে আপনার কাজ হইলো কোনো ব্লগারের কোনো একটা পোস্ট পিক কইরা সেইটারে নিয়া পোস্ট লেখা, ভাবতাম পুলা মন্তব্যে না দিয়া আলগা পুস্টায় ক্যান। মানে তখন তো ব্যাপারটা হিটাকাঙ্খীগো ট্রেন্ড বইলা বিবেচিত হইতো। কিন্তু তারপরও আপনার লেখা পড়ছি আমি। বেশীরভাগই, কখনও অফলাইনে, মন্তব্য দেওয়া হয় নাই। বাট পড়ছি। আমি সামুতে আইসাই যাদের নতুন লেখার খোজ নিই, আপনি তাদের একজন। এই কৃতিত্ব সবার নাই, সো ধইরা রাইখেন
২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: আহ...শান্তি পাইলাম...আপনে প্রতিশ্রুতি ভুলেননি...



পোস্ট পিক কইরা সেইটারে নিয়া পোস্ট লেখা...

একবারই ঘটেছিল...


সব কিছুর জন্যই ধন্যবাদ...


৬৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: সফল মানুষদের নানারকম দুঃখবিলাস থাকে! এত সুন্দর করে যিনি লিখতে পারেন, তার মুখে লেখালেখি নিয়ে হাহুতাশ শুনে বরং একথাই মনে হতে পারে-- বাদবাকি যা লেখা হয়েছে (মানে, ওই প্রেমট্রেমপর্ব আর কি! ;) ), তা-ও নিছক দুঃখবিলাসেরই অংশ কী না!!
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: হা হা হা...

কবিরা নিশ্চুপ থেকে বেঁচে যায়...লেখকেরা বাঁচার জন্য কী করে জানা না থাকায়..আপাতত কোনো কমেন্ট করলাম না...

তবে ধন্যবাদ দিয়ে উচ্চতা কমাতে পিছপা হলাম না...

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: বেটার লেট দ্যান নেভার...

অভিনন্দন সানন্দে গ্রহন করা হলো....

৬৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৯
জনৈক আরাফাত বলেছেন: অভিনন্দন। ইদানীং পূর্তি 'পোস্ট' গুলো খুব এনজয় করছি!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: দোয়া করবেন...

 

মোট সময় লেগেছে ১.০৯২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই