সস্তা আর অদ্ভুত শব্দ প্রয়োগের ব্যান্ডবাজী কালচারে খুব কম জন তার জনপ্রিয়তাকে তুচ্ছ করে সমাজ আর দেশ সচেতনতায় নিবেদিত করে গেছেন। আকাশ ছোঁয়া এই সার্বোজনীন জনপ্রিয়তা আর গ্রহনযোগ্যতা এতে করে যে মাটিতে মিশে যেতে পারে সে ভাবণায়ও কুণ্ঠিত হন নি।
সে কম জনের একজন মাকসুদুল হক।
প্রথম পরিচয় ফিডব্যাকের মাকসুদ। পরের মাকসুদ ঢাকা'র।
ফিডব্যাক আর ঢাকা যাই হোক সঙ্গীতকে নিজের ইবাদত জ্ঞান করা মাকসুদুল হক তার প্রজন্মের সবচেয়ে ইর্ষনীয় অবস্থানে থেকেও সামজিক অনিয়ম, মাদক, মৌলবাদীতা, যুদ্ধাপরাধসহ সকল বিষয়কে গানের মাঝে এনে মানুষকে তার চোখে আঙ্গুল দিয়ে এর ভয়াবহতা দেখিয়ে গেছেন। বিপরীতে তার সমসাময়িক শিল্পীরা তখনও আমি তুমি আর জনপ্রিয়তা বাড়ানীয়া সঙ্গীত চর্চায় রত ছিলেন।
কোনো সন্দেহ নেই এতে তাদের চেয়ে মাকসুদের জনপ্রিয়তা কমেছে। কোনো সন্দেহ এতে মাকসুদ হারিয়েছে তার মিডিয়া গ্রহণযোগ্যতা। তারপরেও মাকসুদের আদতে কিছু হয়নি। মাকসুদের হারানোর কিছু নেই।
মাকসুদের কোনো কোনো গান ইতিমধ্যে তার স্থায়িত্ব নিশ্চিত করে দিয়েছে।
সমাজ সচেতন মাকসুদ শুধু গানে নয় লেখায়ও তার বিশ্বাসের কথা প্রচার করে গেছেন নিরবিচ্ছিন্নভাবে। তার লেখা 'আমি বাংলাদেশের দালাল বলছি' সে স্বাক্ষর বহন করে।
তার সচেতন কলম সব সময়ই ছিল বয়সকেন্দ্রীক জুলুমের বিরুদ্ধে। তারুণ্য আর আধুনিকতার পক্ষে। দেশের কলুষিত রাজিনৈতিক চর্চার বিপরীতে।
ব্যাক্তি পরিচয়ের সুত্রে মাকসুদুল হককে যতটুকু জেনেছি তা এক ইষর্নীয় জ্ঞানে সমৃদ্ধ মানুষ হিসেবে। কি সঙ্গীত? কি জীবনবোধ? কি রাজনীতি?
চে, হো চি মিন, গুজ ম্যান, সিরাজ সিকদার আর বঙ্গবন্ধুর জীবন যার নিত্য পাঠ অন্তর্ভুক্ত ছিল তাই তাকে দেখিনি আপোষময় কোনো চরিত্রে।
নিত্য আরাধ্য ছিল নতুনত্ব। তা সব ক্ষেত্রে। বাউলিয়ানা থেকে জ্যাজ, রক ফিউশন। রবীন্দ্রসঙ্গীত থেকে সুদুর আফ্রিকান অঞ্চলের কোনো অজানা গায়কের গান সব-ই ছিল তার জানা-শোনার ভেতরে।
অসামান্য বিবেচনাবোধ মাকসুদের সব কিছুকেই করেছে আলাদা। মৌলবাদীতা আর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এতো সরাসরি কোনো আক্রমণ মিডিয়ার কেউ সাহস করে দেখায়নি।
বিরাগভাজন হবে জেনেও নিজেকে বৈচিত্র সন্ধান থেকেও দুরে রাখেনী। দেমের প্রধান প্রচার মাধ্যম থেকেও নিষিদ্ধ হয়ে আফসোস করতে দেখা যায়নি। বরং কণ্ঠ ছিল আরো উচ্চকিত। দমেননী নিপিড়ন আর অপপ্রচারেও।
নিজেকে রেখেছেন নিজের আকণ্ঠ সাধনাতেই নিমজ্জিত।
আজ ১৬ সেপ্টেম্বর মাকসুদুল হকের জন্মদিন। বাংলাদেশের প্রথমদিকের ব্লগার এই মাকসুদকে জন্মদিনে শুভেচ্ছা।
শিল্পীর গলা চেপে ধরা এই বুদ্ধিজীবীদের দেশে মাকসুদ তার সাধারণ মানুষের, সাধারণ শ্রোতাদের মেলা'য় বেঁচে থাকবেন আজ এই প্রত্যাশা করি।
প্রিয় মাকসুদুল হক, সাধারণ মানুষের এই মেলা থেকে জন্মদিনে শুভেচ্ছা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৬টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।