আশেপাশের বাড়ীর ছাদে, প্যান্ডেল যেই টানায়
বুকের ভেতর উথলে ওঠে দুঃখ কানায় কানায়।
কেমন কেমন লাগে আমার, অবাক থাকি চেয়ে,
হায়! হারিয়ে যায় এলাকার আরেকখানা মেয়ে।
হওয়ার কথা নয়...
তবু মেয়ের বিয়ে কেন?
মনটা খারাপ হয়।
পথে কোনো ছেলের সাথে সুন্দরী মেয়ে, গুড
পাশাপাশি রিকসা জুড়ে, মাথার উপর হুড
ব্যাপক রোমান্টিক যেন হায় প্রেমটা পড়ে, বেয়ে
কষ্ট লাগে কার সাথে যাও, ও সুন্দরী মেয়ে?
হওয়ার কথা নয়...
সে কেন সেই ছেলের সাথে?
মনটা খারাপ হয়।
বাসে আমার পাশের সিটে যেই, কোনো মেয়ে বসে
টুইন টাওয়ার হৃদয় আমার, নিরবে যায় ধ্বসে
প্রেমের মিউজিক শুরু হয় হরেকরকম টোনে
মনও খারাপ, কারন মেয়ে ব্যাস্ত মোবাইল ফোনে।
হওয়ার কথা নয়...
কার সাথে মেয়ে কথা বলে?
মনটা খারাপ হয়।
শুক্রবারের দিনগুলোতে হায় পারত পক্ষে
বের হইনা, বন্দি থাকি নিজেই নিজের কক্ষে
কারণ, চলে শুক্রবারে হাজার খানেক বিয়ে
দেখলে ভাবি, আরেকটা মেয়ে গেলো কেউ নিয়ে।
হওয়ার কথা নয়...
আমার জন্য কে রইলো হায়?
মনটা খারাপ হয়।
এই রকম-ই ঘটনা সব, মন খারাপের কারন
বলেই দিলাম, না পেরে আর করতে বুকে ধারন।
তবে একটা বিহীত 'নিডেড' বুকে গাথা পেরেকটার,
যে কারনে মানুষ ভাবে, খারাপ আমার ক্যারেক্টার।
কি আর করা?
যে কওয়ার সে কয়,
শুনে যদিও, আরেক দফা
মনটা খারাপ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


