কৃতিত্ব নিতে আমরা পিছপা হইনা।
সামান্য রিকশা ঠিক করেও আমরা কৃতিত্ব প্রত্যাশায় তাকিয়ে থাকি। নিজের গুনগানে নিমজ্জিত হই, দেখলেন কোথাও রিকশা নেই, এর মাঝেই ঠিক করে আনলাম।
এ কৃতিত্ব নেয়ার প্রবণতা দিনদিন আমাদের বাড়তেই থাকে।
কোথাও কোনো জায়গায় এমনকি কোনো ছোট কাজের সামনে দাঁড়িয়ে থেকে অংশগ্রহন না করে এসেও সে বিষয়ে জোড়ালো কৃতিত্ব চাহিয়া বসে থাকি।
আমাদের এ প্রবণতা মাটি থেকে আকাশ অবধি বিস্তৃত।
এই কৃতিত্বের টানাটানির মারপ্যাচে আমাদের ক্ষতির পরিমান অগণণ। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। কৃতিত্ব জাহিরের খেলায় কেউ জেতেনি। কেউ হারেনি।
হেরেছে আমাদের ইতিহাস। হেরেছে ঐতিহ্য।
আমরা হয়েছি বিভ্রান্ত। আর রাজাকার, আলবদরেরা সুনিপুন সদ্ব্যবহার করেছে এ সুযোগের। নিজেদের বিভৎসহ চেহারাকে আড়াল করতে ছিল সদা তৎপর, সদা সচেষ্ট।
আমরা একটা দীর্ঘ সময় এই দেশের মানুষকে বিশেষ করে নতুন প্রজন্মকে শুনিয়েছি মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযোদ্ধাদের গল্প।
তাও ধোয়াশাচ্ছন্ন, বিভ্রান্তিকর।
যে যার মতো মগ্ন ছিলাম নিজেদের আত্মপ্রচারে। আমরা ভুলে গিয়েছিলাম, এক নদী রক্তের গল্প, এক আকাশ সাহসের গল্প বলার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে শোনানো প্রয়োজন ছিল এক দল পিশাচের গল্পও।
ভুলে গিয়েছিলাম নিজেদের বিরত্বের সনাক্তকরণ যতটা প্রয়োজন ছিল ঠিক ততটাই সনাক্তকরণ প্রয়োজন ছিল সেই সব বিশ্বাসঘাতকতারও।
আমাদের মুক্তিযুদ্ধের গল্প বলার পাশাপাশি প্রয়োজন ছিল, রাজাকার, আলবদর, আল শামসদের গল্পও শোনানোর। হয়তো তখন কারো সাথে যুগপৎ আন্দোলন করতেও যেমন লবার ভাবতে হতো।
কারো সাথে জোট করতেও ভাবতে হতো কোটিবার।
আজ এক অসামান্য সময়ের দ্বারপ্রান্তে আমরা। শোনা যাচ্ছে, আগামী মাস থেকে শুরু হবে যুদ্ধাপরাধীদের বিচার।
তাই এখনই আমাদের উচিত সেই সব নরপশুদের সেই ভয়ার্ত, নৃসংশ চেহারা নতুন প্রজন্মের কাছে আরো একবার স্পষ্ট করে তুলে ধরবার।
কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে এই বিচার নিয়ে, কেউ যাতে ধর্মের দোহাই দিয়ে ঘোলা না করতে পারে ইতিহাসের জল।
যে জল মিশে আছে তিরিশ লক্ষ শহীদের রক্ত।
যতটুকুই জানা আছে, আমাদের উচিত ওই নকল নূরাণী চেহারার পেছনের পাশবিক চেহারাকে উন্মোচন করে দেয়া।
চিনিয়ে দেয়া তাদের।
লাখো শহীদের যে দান তা হয়তো শোধ করা যাবেনা কখনোই।
তবে ঘৃন্য নরপশুদের যে দান, আসুন তা অন্তত ফেরত দেবার চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



