আমার প্রিয় পোস্ট

প্রসঙ্গ ব্যাক্তিগত লাম্পট্য; ফেসবুকে উদ্দেশ্যমূলক প্রেমের ছড়া বা সহিত্যচর্চা

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৫

শেয়ারঃ
0 0 0

তোমার আমার ভালোবাসার শক্ত এমন গিঠ...
বুক দিয়েছি যাকে আমি, ক্যামনে দেখাই পিঠ?
২.
আমায় বেঁধে নিয়ে চলে
তোমার প্রেমের শিকল,
আমি তোমায় ছাড়া বিকল।
৩.
এক নাটাইয়ে আকাশ ছুঁয়ে, এসো হৃদয় ওড়াই
কিংবা চলো এক আগুনে হৃদয় দুটি পোড়াই
৪.
আমার হৃদয় জুড়ে এখন তোমার প্রেমের জ্বর
আমার পরিনতি জানে, কেবলই ঈশ্বর
৫.
তোমার আমার এই যে প্রেমের মানে,
কেউ না জানুক খোঁজ পেয়েছি, রবীন্দ্রনাথ জানে
৬.
আমি হাজার বছর দাড়িয়ে ছিলাম, খাঁড়া
কেউ দিলনা সাড়া
৭.
তুমমিয় জীবনে অনিয়ম ধুম
তাই আমার এরকম অসময়ে ঘুম
৮.
মন তুমি কোন দিকে যাও মন?
আমার সাথেই তোমার কেন,
এমন প্রহসন?
৯.
আমি ভালো থাকতে চেষ্টা করি কতো?
হয়না থাকা, খুব বড় জোর
থাকি ভালোর মতো।
১০.
আমার উপর হায়, বালিকার অবাক প্রতিশোধ
বলি তাকে মেঘ হয়ে যাও, সে হয়ে যায় রোধ
১১.
আকাশের গায়ে নীল রঙ নেই
আকাশের রঙ কালো
আমার সকল অগোছালো
১২.
তোমার আমার মাঝে কেন
এই ধরণের ফারাক?
চাইনা আমি এই দুজনের মাঝখানে কেউ দাঁড়াক।
১৩.
আমি যখন পড়তে যাবো তারাবি
তুই কী মেয়ে বারান্দাতে দাঁড়াবি?



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:০১
পাহাড়ের কান্না বলেছেন: কে রে সখি কেন করিস,
এমন প্রহসন?
ভাংলি কি তুই মসজিদ?
নাকি ইসতিয়াকের মন?
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: হুমমম...(গভীর দীর্ঘশ্বাস)...

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:০১
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: খুব ভালো হয়েছে। কিন্তু শিরোনামের সাথে ভিতরের কবিতার সম্পর্ক কি, বুঝি নাই। বুঝিয়ে বলবেন কি...
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: সেটাতো গভীর প্রশ্ন...

ফেসবুকের ষ্টেটাসে এগুলো ঝুলিয়ে রাখতাম...

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪
িফাত হায়দার বলেছেন: আমি হাজার বছর দাড়িয়ে ছিলাম, খাঁড়া
কেউ দিলনা সাড়া

বেড়ে লিখেছেন।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: ঝেড়ে ধন্যবাদ...

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৯
বাবুনি সুপ্তি বলেছেন: আমি ভালো থাকতে চেষ্টা করি কতো?
হয়না থাকা, খুব বড় জোর
থাকি ভালোর মতো


এটা ভালো লেগেছে!
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: একটা মাত্র!!!!!

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৪
বাবুনি সুপ্তি বলেছেন: সব গুলোই ভালো হয়েছে! কিন্তু আমার ঐটাই ভালো লেগেছে!
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: হুমমম...

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৪
kisuna বলেছেন: "ফেসবুকের ষ্টেটাসে এগুলো ঝুলিয়ে রাখতাম.."-আর এখন? অনেকগুলি ছড়া বেশ মজার।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন: এখনো দেই...


ধন্যবাদ...

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৬
}নবজাতক{ বলেছেন: পুরনো কিন্তু কাজে দেয় এমন তিনটি দিলাম।



তুমি আর আমি
বাঁকী সবাই হারামী,
তুমি নীল আকাশের মেঘ
আমি পচা বাসী কেক।
:(

-----------------------
দিচ্ছ ভীষন যন্ত্রনা।
বুঝতে কেন পারছনা ছাই,
মানুষ আমি
যন্ত্র না।
:(

-----------------------
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে,
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় সখ রে।
:)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ...

০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ...

১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪
ব্লগ ৪১৬ বলেছেন: তুমমিয় জীবনে অনিয়ম ধুম
তাই আমার এরকম অসময়ে ঘুম
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: হুম...

১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫১
'লেনিন' বলেছেন: সে হয়ে যায় রোধ?

সহজাত মানবীয় প্রাকৃতিক নিয়মকে লাম্পট্য বলায় মাইনাস।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: মাইনাস বলে মাইনাস না দেয়ায় আপনারে মাইনাস...

১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০২
বোহেমিয়ান কথকতা বলেছেন: ব্লগ তো লুলে ভইরা গেল :P
আমিও তো দেই মাঝে মাঝে ;)
#৩,৬,১০,১২ পুরাই জোশ B-)
অফার করার জন্য /মেয়ে পটানোর জন্য হাফ ডজন *ফ্রি* অণুকাব্য
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: হুম...


ধন্যবাদ...

১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১,৩,৪ ও ৫ বেশি ভালো লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ১... ৩... ৪... ৫ টি ধন্যবাদ...

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: শুকরিয়া...

১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আকাশের গায়ে নীল রঙ নেই
আকাশের রঙ কালো
আমার সকল অগোছালো

অসাধারন! +
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৬. ২০ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৫
মিরাশদার১০ বলেছেন: তোমার আমার এই যে প্রেমের মানে, কেউ না জানুক খোঁজ পেয়েছি, রবীন্দ্রনাথ জানে

অন্যের থিম মেরে দিলেন!
২০ শে জুন, ২০১০ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: মানে কী?

একটু ক্লীয়ার করেন...

১৭. ২০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৪
মিরাশদার১০ বলেছেন: এটা খুব সম্ভব আপনার ২০০৮ এ লেখা।
এবং একটা অনুষ্ঠানেও আবৃত্তি করা।
তবে তারও আগে এই দুটো লাইনের থিম আপনি অন্য কোথাও শুনেছেন।

"কেনই সে এ আজব প্রেমের খাপছাড়া রুল টানে আমি জানি না, তুমিই দ্যাখো হয়তবা সে জানে!"

সামনে পুরানো ডায়রী থাকায় হুবহু তুলে দিলাম।
পরিচিত লাগার কথা না।
বেশি রাতে শোনা কথা কারো কারো মনে থাকে না।


ভাল থাকবেন।
২০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: আর ভালো থাকি কী করে?
এতো বড় দায় নিয়ে মারা যাওয়া উচিত...

 

মোট সময় লেগেছে ১.০০৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই