somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাষ্টমার কেয়ার এবং শারমিন আপাদের গল্প

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন সকালে ডিজিটাল পাওনাদারের এসএমএস পেয়ে ঘুম ভাঙ্গে। বিলের তাগাদা।
তার কিছুক্ষণ পর এক সুকণ্ঠি নারীর ফোন, স্যার বাংলালিংক থেকে শারমিন বলছি। আপনার বিলের আপডেটটা জানাতে ফোন দিয়েছি। স্যার আপনার বিল হয়েছে ৪৭৫ টাকা। আপনার ক্রেডিট লিমিট ৫০০ টাকা। যদি একটু বিলটা ক্লীয়ার করে নিতেন...।
প্রথম দিকে আমি পাওনাদারের প্রতি মুগ্ধতায় বলি, জ্বি আজ-ই দিয়ে দেবো। কথা অনুযায়ি সাথে সাথেই দেবার ব্যাবস্থা করতাম। মনের ভেতরে এমন একটা তাড়ণা অনুভুত হতো যে, শারমিন আপা দেখছেন। এক্ষুণি বিল না দিলে মাইন্ড করবেন। তাছাড়া ভাবতেও পারেন আমার হয়তো টাকা নেই।
আমি শারমিন আপাকে খুশি করার জন্য বিল দিয়ে দিতাম।

আমার আচরনে শারমিন আপা যেমন খুশি তেমনি বিরক্তও হতেন। একদিন তিনি বলেই ফেললেন, স্যার আপনার আপনার ক্রেডিট লিমিট ৫০০ টাকা। আপনি একদিন দুদিন পরপর বিল দিচ্ছেন একশ টাকা করে। আপনি যদি স্যার একেবারে পুরোটা দিতেন তাহলে প্রতিদিন আপনাকে বিরক্ত করতে হতো না।
আমি চরম লজ্জায় পড়ে গেলাম। কষ্টও পেলাম শারমিন আপা আমাকে টাকা নিয়ে লজ্জা দিচ্ছেন!
আমি কি মনে সাহস সঞ্চয় করে বললাম, বিল একবোরে দিয়ে দিলে তো আপনি আর ফোন করবেন না।
শারমিন আপারা লিমিডেট জীবনাচরনে অভ্যস্ত্। তাদের কথা বলার অনুমতি কম। তাদের হাসাহাসি কম। কিন্তু শারমিন আপা আমার কথা শুনে হো হো করে হেসে দিলেন।
আমি মুগ্ধ হয়ে এপাশ থেকে তার হাসি শুনলাম।

শারমিন আপাদের জন্য আমার একটা ভালো অনুভুতি আছে।
আমি মতিঝিল বাংলালিংক অফিসের সামনে দিয়ে যাই অফিসে। কাঁচে ঘেরা বাংলালিংক কাষ্টমার কেয়ারের সুন্দর মেয়েগুলোকে দেখা যায় হেসে হেসে কথা বলছে। এই মেয়েগুলোর জন্য আমার ভীষন মায়া লাগে। কি পরিশ্রমই না করে তারা!
কষ্ট হলেও অনেক কথা হেসে বলতে হয়। অনেক বিরক্তি চেপে রাখতে হয়। তাদের শুধু মুচকি হাসি দিয়ে স্যার স্যার করে যেতে হয়। এমন অনেককে স্যার বলতে হয় যারা স্যার সম্বোধন করলে আশেপাশে আগে তাকিয়ে শিওর হয়ে নেয় ঘটনা কি, স্যার কয় কারে?
আমি নিজেও স্যার শুনতে বড় বিব্রত হই। এক সিম বিক্রী করতে এক সেলস ম্যানেজার না কি যেন একবার আমার অফিসে এসেছে। মিনিটে বারোবার স্যার বলে আমার বারোটা বাজিয়ে দিয়েছিল। আমি বললাম, প্লিজ ভাইজান স্যার বলবেন না।
সে বলল, জ্বি স্যার।
শারমিন আপাদের মতো ছেলে শারমিন আপাদের দেখলেও আমার বেশ মায়া হয়। কোট-টাই পড়ে সেকি বিনয়ী। স্যার স্যার বলে সেকি পেরেশান অবস্থা।

মুরাদ সারওয়ারের কাছে গ্রামের সরোয়ার মোল্লা যখন এসেও বলে, ওই মিয়া ট্যাহা এতো বেশি আহে ক্যান?
তার কিছু করার থাকেনা। বলতে হয়, জ্বি স্যার। এদিকে বসুন। কুপনের নাম্বার অনুযায়ি ডাকলে আপনি সেখানে গিয়ে অভিযোগটি জানান।
না পারতাম না। আপনেরে কইলে কাম অইবো না?
না, স্যার হবে। কিন্তু ওটাই নিয়ম।
দুর মিয়া আপনের নিয়মের খ্যাতা পুড়ি। বিলের নিয়ম নাই, অফিসের নিয়ম শিখান।
জ্বি না স্যার খ্যাতা পোড়ার প্রয়োজন নেই আপনি বসুন সব ঠিক হয়ে যাবে। আইটেমাইজড বিল দেখলে সব বুঝবেন।
হোনেন, আমারে এতো আইটেম দেহাইয়া লাভ নাই। বিল না কমালে লাইন কাইটা দেন।

সব কিছুর পরও শারমিন আপাদের নিয়ে আমি ভাবি। এই কথাবার্তায় অভ্যস্ত তারা বাসায় কী করে?
শারমিন আপার বাবা যখন ডাকে মা শারমিন?
শারমিন আপা কি জ্বি স্যার বলে?
অথবা শারমিন আপাদের প্রেমিক যখন বলে তুমি তো এখন আমাকে আগের মতো ভালোবাসো না।
শারমিন আপা কী কোনো কুপন ধরিয়ে দেয়, স্যার এদিকে বসুন। কুপনের নাম্বার অনুযায়ি ডাকলে আপনি সেখানে গিয়ে আপনার অভিযোগটি জানান।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৫
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×