হ ুমায়ূন আহমেদ আমার আছে জল-এর শুটিংয়ে সাবেক লাক্স সুপার ষ্টার বিদ্যা সিনহা মিমকে বলেছিলেন, তুমি এমনিতেই সুন্দর, এতো বেশি ত্বকের যত্ন নেয়ার দরকার নেই। যেমন আছো তেমনি থাকো।
হ ুমায়ূন আহমেদ বলেন, মিম আমার কথা বেশ বিনয়ের সাথে শুনেছে,হ্যা সূচক মাথা নাড়ল। জ্বি ঠিক আছে।
বলেই তার ঘরে চলে গিয়ে আবার স্কিন ঘষাঘষি শুরু করলো।
কোনো দ্বায়িত্ববোধ নেই। নেই কোনো পরিচালকের প্রতি শ্রদ্ধাবোধ।
আমাদের দেশে সুপারষ্টার হওয়ার আগে ষ্টেজ থেকে অনেক আওয়াজ পাওয়া যায়, আমি আসলে এই করতে এসিছি। ওই করতে এসেছি।
ষ্টার হতে পারলে...সব হাওয়া।
এখন না দেখলেও আগে সবসময়ই সুন্দর মেয়েদের এই অনুষ্ঠান যত ঝামেলাই থাকতো দেখার চেষ্টা করতাম। প্রথমদিকে তাদের কথাবার্তা না শুনে হা করে তাকিয়ে থাকতাম। আহারে কত সুন্দর! আর একজনের সাথে আরেকজনকে মাপতামও, নাহ, এর চেয়ে ও-ই বেশি সুন্দর। না সে-ই সেরা।
শেষমেষ আর যাই হতো সবাইকেই সুন্দর ভেবে একটা সুন্দর অনুষ্ঠান দেখে ঘুমিয়ে ঘুমিয়ে আবার তাদের স্বপ্নেও খোঁজ করতাম।
একটা সময় এসে তাদের সৌন্দর্য ছেড়ে তাদের কথাবার্তার দিকে মনোযোগী হলাম। কিন্তু কথা শুনে টাসকি।
কয় কি মাইয়ায়?
বিচারক: ধরো তুমি সুপার ষ্টার হয়ে গেলে তখন এই খ্যাতি কাজে লাগিয়ে কী করবে?
সুন্দরী: ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ স্যার আপনাকেও, এমন একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমি যদি ষ্টার হয়ে যেতে পারি, তবে আমার মতো অনেক মেয়ে আছে যারা লেখাপড়ার সুযোগ পায় না। আমি তাদের লেখাপড়ার ব্যাবস্থা করে দেবো।
ষ্টার হবার পরের ঘটনা: মানুষের লেখাপড়ার ব্যাবস্থা করবে কী, মিডিয়ার মোহে নিজের লেখাপড়াই চাঙ্গে।
বিচারক: তোমার কী মনে হয়. আমাদের দেশে প্রধাণ সমস্যা কী?
সুন্দরী: শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা স্যার ও মেমদের। আমার মনে হয়, এ দেশে বড় সমস্যা জনসংখ্যার সমস্যা।
বিচারক: ধন্যবাদ খুব ভালো বলেছ...তুমি কী এ ব্যাপারে সচেতন থাকবে?
সুন্দরী: অবশ্যই স্যার।
ষ্টার হবার পরের ঘটনা: এই অভিনেত্রী-ই গড় পরতা একাধিক বিয়ে করবে এবং জীবনের শেষ হিসেবে দেখা যাবে তার প্রত্যেক ঘরেই দুয়েকজন করে সুসন্তান থাকবে। সে-ই জনসংখ্যার বৃদ্ধির মিছিলে নেতৃত্বের আসন অলংকৃত করে।
আর ভবিষ্যতের কথা তো পরে, মোটামুটি উপস্থিত ষ্টেজে-ই এমন আজগুবি উত্তর ওনারা দিয়ে থাকেন যা শুনে টাসকি না খেয়ে বাঁচা টাফ। এই সুন্দরীদের মিছিল প্রতি বছরই বাড়ছে। প্রতি বছরই তারা মানবতার সেবায় আসবে। গরীবের জন্য কিছু করবে। আরো ওমুক তমুক করবে বলে বলে মিডিয়াতে আসে আজ পর্যন্তু কোনো ষ্টারকে দেখিনি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে সময় দিতে। কোনো এতিমখানায় গিয়ে শিশুদের সাথে সময় কাটাতে।
সব সার্কাস।
অথচ প্রতিবছরই পাশের দেশের ষ্টারদের দেকা যায়, প্রতিবন্ধি শিশুদের পাশে। এইডস রোগীদের হাসপাতালে।
একদিন আমাদের সৌন্দর্যের সুপারষ্টাররা মন মানসিকতায় সুপারষ্টার হয়ে বেরিয়ে আসবে।
আমি ও আমরা সেই অপেক্ষায় রইলাম।
আমাদের সুপারষ্টারদের ন্যাকামী এবং মিথ্যা সমগ্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৮টি মন্তব্য ৫৩টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।