আমার প্রিয় পোস্ট

কচলানো সাংকেতিক জ্ঞান বিতরন এবং তিতা ইত্যাদি

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

শেয়ারঃ
0 0 0

অনেকদিন পর ইত্যাদি দেখলাম।
হানিফ সংকেত এখনো বহাল তবিয়তে ইত্যাদি চালিয়ে যাচ্ছেন। দেখে ভালো লাগলো। এখনো হাতের উপর হাত রেখে, অন্তঃমিল লাগানো বাক্যে পরিপূর্ণ করে বিনোদনের সেরা অনুষ্ঠান বানিয়ে যাচ্ছেন।
আমাদের মিডিয়ায় যেহেতু পিঠ চাপড়ানো কালচারের অভ্যস্থতা আছে নিশ্চয় পত্রপত্রিকার বিনোদন পাতায় ইত্যাদি নিয়ে ব্যাপক পজেটিভ নিউজ আসবে। বিটিভিতে জমজমাট ইত্যাদি।
কিন্তু, ইত্যাদি আসলে দেখায় কী ?
ধরে ধরে একেক সমস্যার স্যটায়ার করা হয় প্রতিটি অনুষ্ঠানে। মানুষের অসততাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
অত্যন্ত ভালো দিক।
আজ বাংলাদেশের নাটকের বর্তমান হাল নিয়ে পঁচানো হলো। পঁচানো হলো রিয়েলিটি শো'গুলোকে।
কী কারনে পঁচানো হলো জানিনা। কিন্তু কী খারাপ আছে সেই শো'গুলোতে?
ভিক্ষুকদের জন্য একটা প্রতিযোগীতার আয়োজনের কথা বলে পরোক্ষভাবে নির্মাণের তারকা, তিন চাকার তারকাকে বোঝানো হলো। আমি জানিনা সেই অনুষ্ঠানগুলো খারাপ কোথায়? সেই অনুষ্ঠানগুলোও তো কম জনপ্রিয়ও না।
পঁচানো হলো রিয়েলিটি শো'য়ের বিচারকদের। আমার নিজের কাছেও বিচারকদের অ্যাটিচুড ভালো লাগেনা। তারপরও তারা ছাড়া আর কে আছেন?
গানের বিচারকদের বিচার করার ক্ষমতা নিয়ে পঁচানো হলো এবং কিছুক্ষণ পর একজন বিচারকের গান-ই শোনানো হলো ব্যাপক বিশেষণ সহযোগে। আশ্চর্য স্ববিরোধীতা।

হ ুমায়ূন আহমেদ একটা কথা বলেন, সবার থলেতেই একটা বেড়াল আছে।
হানিফ সংকেত নিজের থলেতে বেড়াল রেখেও যেভাবে মানুষের থলে খুলে বেড়াল দেখানোর চেষ্টা করছেন তা হাস্যকর।
পড়ছিলাম, আগামী প্রকাশনী থেকে বের হওয়া লুৎফর রহমান রিটনের 'যত্রতত্র কয়েকছত্র'। পৃষ্ঠা ১১০। জানলাম, হানিফ সংকেত তার ক্যাসেটে লুৎফর রহমান রিটনের লেখা গান ব্যাবহার করে নাম দেননি। বলেছেন, প্রডিউসার দেয়নি।
রিটন, প্রডিউসরের সাথে কথা বললেন।
প্রডিসর জানালো, আমি তো ভাই আসমান থেইকা পড়লাম। ওইটা যে আপনার লেখা আমি জানমু ক্যামনে। হানিফ সংকেত কাগজে যা লিখে দিয়েছেন তা-ই ছাপা হয়েছে। চাইলে কাগজ দেখাতো পারি।
এক বইতে রিটনের ছড়া নিয়েছেন তার এক লেখায় ব্যাবহারের জন্য, সেখানেও নাম দেননি।
আর সবচেয়ে মজা পেলাম, হানিফ সংকেতের ইত্যাদির চেয়ে জনপ্রিয় যেটা তা হচ্ছে ইত্যাদির টাইটের সং, কেউ কেউ অবিরাম চুপি চুপি...। যেটাও লুৎফর রহমান রিটনের লেখা। এই দীর্ঘ ইত্যাদিসময়ে প্রথমদিকে দুয়েকবার ব্যবহার করলেও আর সেটা স্ক্রীণে প্রকাশ করেননি।
কোনো সৃষ্টিশীল মানুষ তার সন্মানী পান আর না পান সন্মাণটা পেতেই পারেন। যেটা হানিফ সংকেত এড়িয়ে যাচ্ছেন দিনের পর দিন।
অথচ ইত্যাদির পরতে পরতে ছড়িয়ে আছে এই সব সন্মান প্রদানসহ নানা জ্ঞানের কথা।

ইত্যাদি দীর্ঘজীবী হোক। অনেক কিছু শেখার আছে। শিখতে চাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৮
রাজিব খান০০৭ বলেছেন: রিয়েলিটি শো আমার ভাল লাগে না। টিভিতে শুরু হলেই রিমোট চেপে ধরি। অবশ্য ইত্যাদিও ভালো লাগে না। এত জ্ঞান দিয়ে হবেটা কি?
আমার চেয়ে গদর্ভগুলোই দেখি সুখে থাকে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: হাহাহা...

২. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪০
লোডশেডিং বলেছেন: পড়ে ও জেনে ভাল লাগল। একটা গ্রাম্য প্রবাদ আছে প্রবাদটা হল " নিজের পুটকিতে আড়াই মণ গু অপরের বলে পুটকি ধু" হানিফ সংকেত হচ্ছে এ চরিত্রের মানুষ।+++++
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: আয় হায়...

৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২
শিরীষ বলেছেন: পেরেকটা জায়গা মত ঠুকেছেন। ধন্যবাদ আপনাকে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮
হিমাদ্রি বলেছেন: আমার জানা ছিলো না ইত্যাদির টাইটেল সং রিটন ভাইয়ের ছড়া।

যার যেটুকু প্রাপ্য তাকে তা দেয়া উচিত। তাই নয় কি ?
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২

লেখক বলেছেন: অবশ্যই...

তার বইটি পড়ে দেখতে পারেন...

৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮
খালেদ মাসুদ বলেছেন: লোডশেডিং বলেছেন: পড়ে ও জেনে ভাল লাগল। একটা গ্রাম্য প্রবাদ আছে প্রবাদটা হল " নিজের পুটকিতে আড়াই মণ গু অপরের বলে পুটকি ধু" হানিফ সংকেত হচ্ছে এ চরিত্রের মানুষ।++++

----------------------------------------------------------------------

বড়ই শিক্ষণীয় প্রবাদ । :)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: বড়ই ...

৬. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫০
গাই অব গিসবর্ন বলেছেন: ভাই, আমার দেখামতে বাংলাদেশের তাবৎ নাটক, সিনেমা, রিয়ালিটি শো..এবং প্রায় ৯৯ ভাগ টিভি অনুষ্ঠানই বিরক্তিকর একটা ফরমেটে দিনের পর দিন চলতাছে। নকলবাজিতে ভরপুর এইসব ফাতরা বস্তাপচা অনুষ্ঠানের কথাও কিছু লিখেন; দেশে যখন ডিশ কালচার ছিলোনা তখন বিনোদনের বিরাট একটা শূন্যতা পুরন করছে ইত্যাদি, এখনো করে। নির্মাতার গিয়ান-বুদ্ধি, কুশলতা, পারফরম্যান্স কিংবা সর্বাপরি দৃষ্টিভঙ্গি আপনের আমার পছন্দ না হৈলেও দিনের পর দিন এইটা দেইখ্যা বিনোদন পাইয়া আসছে দেশের বিরাট সংখ্যক মানুষ। পাইতে দেন, সমস্যা কি?এইলোকরে নিয়া চুলকানির চেয়েও ঢের কুশীলব আছে চারদিকে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ভাই কতটা শূন্যতা পুরণ করছে আমার কথা কিন্তু সেখানে না...আমার কথা একটু পড়ে দেখুন...ঘটনা অন্যখানে...

৭. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭
টুটুল বরকত বলেছেন: ইত্যাদির দিন শেষ ।
তু তু তু তু তারা , মর্জিনার বাপ মার্কা মারা ।
ইত্যাদিতে এসব হিন্দি গানের নকল নেচে গেয়ে বাজালেও তার সমালোচনা নাই । টাকা পয়সা নাই , নাহলে “ইত্যাদি”রে প্যারোডি করে একটা অনুষ্টান বানাতে পারতাম ।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: হায়রে ট্যাকা পয়সা ...
এই কারণে দেশে কারা যে কইরা খাইতেছে দেখলে কষ্ট লাগে..

তবে আপনার একদিন হইয়া যাইবো ভাই...

সেদিনের প্রত্যাশায় রইলাম...ইত্যাদির মতন কিছু বানাইলে কিন্তু ট্যাকা ফেরত...

৮. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
আমি ভাল আছি বলেছেন: চেহারাটা পাল্টে সাজে বহুরুপী;)


ইত্যাদি
ইত্যাদি




৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০২

লেখক বলেছেন: তাইতো দেখতাছি...

৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৮
গাই অব গিসবর্ন বলেছেন: দেখেন, আপনে ইত্যাদির হাই ফ্যান, নয়তো ছিলেন এককালে, দুইটার একটা ঠিক..নৈলে ১০০ চ্যানেল ছাইড়া ইত্যাদি দেইখা গালভরা সমালোচনা লিখতেননা। আমি কিন্তু না দেইখ্যাই আমার কথাগুলান কৈলাম। এইবার আপনেই কন যে ঐ টাইমে অন্যান্য চ্যানেলে আপনের পছন্দের অনুষ্ঠান; যেমন রিয়ালিটি শো,রিকশাওয়ালাদের জন্য গানের অনুষ্ঠান, বাচ্চাদের জন্য গানের কম্পিটিশিন ইত্যাদি জাতীয় অনুষ্টান রাইখ্যা ইত্যাদি দেখতে বসছিলেন কোন দুষ্কে?
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৪

লেখক বলেছেন: আমিও তো বুঝতেছি না কোন দুষ্কে?

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৫

লেখক বলেছেন: একই অভিযোগে অভিযুক্ত করলেন নাকি?

১১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩
হামদান বলেছেন: ইত্যাদি আর দেখতে ইচ্ছা করে না, বোরিং লাগে। মুটামুটি সেইম ই থাকে
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: হুমমম...

১২. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
তায়েফ আহমাদ বলেছেন: অফিসে থাকার কারনে দেখতে পারি নাই!
অতএব, কোন মন্তব্যও নাই.....
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৬

লেখক বলেছেন: না দেখাই ভালো...

বাইচ্যা গ্যাছেন...

১৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪১
পথ হারা পাখি বলেছেন: ইত্যাদিতে তো অনেক অবিযোগ লিখে জানানো যায়,ইত্যাদি প্রচারও করে,এবং সাথে কিছু নিতি কথাও বলে,আমরা যদি এই অবিযোগটা করি ইত্যাদি কি প্রচার করবে?
৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৫

লেখক বলেছেন: দুঃস্বপ্নেও এটা ভাবা উচিত না...

১৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৩
রোবোট বলেছেন: হাহাহা

ভালো জিনিষ জানলাম। হানিফ সংকেতকে সবসময় ওভাররেটেড মনে হয় আমার।
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: হুমমম...

১৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৩
রবিনহুড বলেছেন: ঘুরে ফিরে একটাই কথা দাড়ালো, হানিফ সংকেতও অন্যদের থেকে ব্যতিক্রম নন। ;)
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: অবশ্যই ব্যাতিক্রম...তার মতো নাম আর একটা পাইছেন?

১৬. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩২
এস এম মোমিন বলেছেন: 'আমরা সবাই পাপী তবু নিজের পাপের ভাটখারা দিয়ে অন্যের পাপ মাপি'
এটাই আমাদের স্বভাব। পোষ্টের জন্য ধন্যবাদ।
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১৭. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
জয় সরকার বলেছেন: হানিফ সংকেতের ভিতরের এত খবর জানিনা।তবে আপাতদৃষ্টিতে তাকে বা তার দৃষ্টিভঙ্গীকে আমার ভালোই লাগে।তাও একজন মানুষ কিছু একটা করার চেষ্টা করছে।অন্যদের মত আবাল টাইপের ম্যাগাজিন করছেনা।কিছুটা হলেও শেখার আছে তার কাছ থেকে।

স্ববিরোধীতার প্রসঙ্গে আমি আপনার সাথে একমত নই।একজন গানের বিচারককে পচিয়েছেন।পরে আবার একজন বিচারকের গানই তিনি ব্যাপক বিশেষন সহযোগে শুনিয়েছেন।এতে খারাপ কি আছে?একুন শিল্পীকে তিনি শিল্পী হিসেবে মূল্যায়ন করেছেন।কিন্তু একজন বিচারক হিসেবে তাকে মূল্যায়নের যোগ্য তার কাছে হয়ত মনে হয়নি।তবে আপনি যদি এইসব প্রতিযোগীতার পক্ষে থাকেন, তবে ব্যাপারটা আপনার কাছে খারাপ লাগারই কথা।

অবশ্য আমি ইত্যাদি দেখিনি।নেটে দেখব।কাল সময় পাইনি।না দেখে ভিন্নমত পোষন করতে গিয়ে অন্যায় করে থাকলে অনেক দুঃখিত।

ভালো থাকবেন ইশতিয়াক ভাই!!
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: আপনি অন্তত ইত্যাদি থেকে কিছু শিখছেন...আমার প্রত্যাশা ইত্যাদি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানের স্থলে শিক্ষামূলক ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে প্রচারিত হোক...

ভাই, আপনি কী শিখেছেন?

সেই প্রাগৈতিহাসিক ছ্যাবলামী?
এগারোটা তিরিশকে সাড়ে এগারো, বারোটা তিরিশকে সাড়ে বারো বললে একটা তিরিশকে দেড়টা, দুইটা তিরিশকে আড়াইটা বরে ক্যান এই অসঙ্গতি ধরিয়ে দেয়া শিক্ষা?

অথবা এই শিক্ষা?
কানে কানে কথা না, বলতে হবে কানে মুখে কথা!!!


দাদা, আমি কোন বিচারকের কথা বলছি?
গানের বিচারক? যে ভালো গায়ক তার পক্ষেই সম্ভব ভালো বিচারক হওয়া...
শিক্ষক হতে গেলে হয়তো ব্যাতিক্রম হতে পারে...


আপনি তো এতো রাগেন না? আজ এতো রাইগা গেরেন ক্যা?

লাল সালাম
কমরেড জয় সরকার ...

১৮. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২০
আলিম আল রাজি বলেছেন: ইত্যাদি আর আগের মতো ভালো লাগে না।
আগে মনে হতো বিনোদনের সাথে জ্ঞান দেয়া হচ্ছে। আর এখন মনে হয় জ্ঞানের সাথে বিনোদন দেয়ার ব্যার্থ চেস্টা করা হচ্ছে....।
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: ঠিক বলেছ রাজি...

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

২০. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪
তানিয়া মুন বলেছেন: sheyal ponditer moto, kumirer 1ta bacchai bar bar dekhacche... biroktikor. songket vaiyer eibar thama uchit.
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ei deshe uchit gulu hoy na...

২১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩০
জয় সরকার বলেছেন: না ইশতিয়াক ভাই............আমি শিখি সেটা বলিনাই......আমি বলেছি আর দশটা ম্যাগাজিন অনুষ্ঠানের তুলনায় ইত্যাদির মান বেশ ভালোই আর কিছুটা শিক্ষামূলকও।আর ছ্যাবলামী শেখার কথা কইলেন??যে জন্ম থেকেই ছ্যাবলা সে আর ছ্যাবলামি নতুন করে কি শিখবে??যদি কখনো আমার ব্লগে আপনি যান দেখবেন আমার ব্লগের নাম মূর্খ ব্লগ।আমি এক্কেবারে মূর্খ একটা লোক ইশতিয়াক ভাই।

আর যেহেতু আমি ইত্যাদিটা দেখিনাই সুতরাং ভিন্নমত পোষন করার ক্ষেত্রে আমি ভুলও হতে পারি, সেটা ভেবে কিন্তু আমি দুঃখও প্রকাশ করেছি।আমি আপনার সাথে ধনাত্মকতার সাথেই ভিন্নমত পোষন করেছিলাম এবং সেটাও ভয়ে ভয়ে :( :( ।আর সেটাকে আপনি রাগ ভাবলেন ইশতিয়াক ভাই!!একটু ধাক্কাই খেলাম।

আপনি তো এতো রাগেন না? আজ এতো রাইগা গেরেন ক্যা?

আমি তো দেখছি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসীর রায় কার্যকর হওয়ার পর আপনি যে পোস্ট দিয়েছিলেন তার কমেন্টগুলোর উত্তর আপনি যেভাবে দিয়েছিলেন, তার সাথে তুলনা করলে এই পোস্টে আপনি আমাকে যে উত্তর দিয়েছেন সেটা দেখে আমারই বরং আপনাকে এই প্রশ্ন করা উচিৎ।

অনেক কথা বলে ফেললাম।আপনার সাথে সামান্য একটু মতবিরোধ ছিল, ওটা আমার কাছে ব্যাপার না।ব্লগ যেহেতু মতামত জানানোর যায়গা, আর অমত না থাকলে আর কীসের মতামত??এটা আমার বিশ্বাস।

আমি আপনার বা আপনার কথা কোনটার উপরেই কখনো রাগিনি।শুধু দৃষ্টিভঙ্গীটা আপনার সাথে একই লাইনে এগোয়নি।এটা অত্যন্ত স্বাভাবিকও তাইনা।

অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।আমি আপনারও একজন ফ্যান।

ভালো থাকবেন...।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ভাই জয়,
আমি ছ্যাবলামীর বিষয়টা আপনার ক্ষেত্রে বলিনি...
আপনি লাইনটি বুঝতে ভুল করেছেন...

আমি অনুষ্ঠানের ছ্যাবলামীর কথা বলেছি...এবং সেগুলো উল্লেখও করেছি...
আর আমিও রাগি নাই বস..আমি রাগি কম, কিন্তু একবারই...
আমাকে আমার বাড়ীর বাইরে রাগতে খুব কম মানুষ দেখেছে...

আপনাকে আমার ব্লগে দেখতেও ভালো লাগে...রাগারতো প্রশ্ণই আসে না, যাই হোক পুরোটাই হয়তো ভুল বোঝাবুঝি...

তবে শেষে এসে আপনার ফ্যান বিষয়ক খোঁচাটা মেনে নিতে পারলাম না...
এর তীব্র প্রতিবাদ জানাই...

আপনি ভালো থাকবেন...
আর নেক্সটে আসলে, একটা খুশি হবার ইমো দিয়ে যাবেন...

২২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩০
জয় সরকার বলেছেন: তবে শেষে এসে আপনার ফ্যান বিষয়ক খোঁচাটা মেনে নিতে পারলাম না... এর তীব্র প্রতিবাদ জানাই...


খোচা না............আপনার ফ্যান অনেক আগ থেকেই।আর সামগ্রিক বিষয়টাই ভুল বোঝাবুঝি......


ফ্যান নিয়া আপত্তি চলিবেনা............ইহা খোচা বা তৈল নহে ;) ;) ;)

সুতরাং আপত্তি করবার কোন দরকার নেই।আর নেই এত বিনয়ী সাজবারও দরকার :P

খুশির ইমো দেওয়া না দেওয়া একই কথা.........কমরেড যেহেতু কইছেন সেহেতু যত কিছুই হোক, হাত তো হাতেই!!তবুও দিয়া গেলাম...............

:) :) :) :) :) :) :) :) :D :D :D :D :D :D =p~ =p~ =p~ =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৪

লেখক বলেছেন: আর উত্তর দিলাম না...

ভাইয়ে ভাইয়ে বেশি ঝামেলা ভালো না...আসেন চা খাইয়া আসি...

২৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
জয় সরকার বলেছেন:





আসেন নাস্তাটাও সাইরা ফালাই......... :P :P :P
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ভাই রাইতে খাইতেছি সমস্যা নাই তো?

২৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৫
বিডি আইডল বলেছেন: ইত্যাদি নিয়ে আরো অভিযোগ বিটিভির অন্য ম্যাগাজিন অনুষ্ঠানেই দেখিয়েছিল....তার বেশীর ভাগ স্যাটায়ার গ্যাগগুলো কার থেকে জানি বিনা ক্রেডিটে মেরে দেয়া..সে ছেলেটাকে নিয়ে এসেছিল সে ম্যাগাজিন অনুষ্ঠানটিতে
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: কন কী?

দেখি নাই তো...

২৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
নন্দনপুরী বলেছেন: মি:হানিফের ভিতরের এত খবর জানতামনা।তবে আপাতদৃষ্টিতে তাকে আমার মোটামুটি ভালোই লাগে।একজন মানুষ ভালকিছু একটা করার চেষ্টা করছে (যদিও রিটন ভাইয়ের প্রাপ্য সন্মান দেয়নী)।কিছুটা হলেও শেখার আছে তার কাছ থেকে।
মন্দ কাজের সমালচনা করুন কিন্তু ভালকাজেরও প্রসংশা করুন।


ভাল মন্দ মিলেই মানুঘ
সংশোধন হওয়ার সুযোগ দিন।
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: হুমম...

২৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
জয় সরকার বলেছেন: আপনি রাইতে খান আর সকালেই খান...ব্যাপার না.........খাইছেন এতেই খুশি.........
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৫

লেখক বলেছেন: ওক্কে ...

২৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৬
গাব্রিয়েল সুমন বলেছেন: নিজের পুটকিতে আড়াই মণ গু অপরের বলে পুটকি ধু" হানিফ সংকেত হচ্ছে এ চরিত্রের মানুষ।+++++

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ??????????

 

মোট সময় লেগেছে ০.৯৩৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই