আমার প্রিয় পোস্ট

একটা ছেলের কষ্ট হয় মাগরিবের আজানের জন্য, একটা ছেলের কষ্ট হয় সন্ধ্যার জন্য ...

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:০৩

শেয়ারঃ
0 3 0

ছেলেটার জন্য মাগরিবের আজানটা চিরকালই বেদনার ছিল। মাগরিব মানে, তার যাবতীয় আঁধারের সূচনা। যে ছেলেকে তার মা শেকল দিয়ে বেধেও রাখতে পারেনি কখনো। কোনো বেলাতে। সেই ছেলেই অসহায় হয়ে যেতো মাগরিব সময়।
যখনই ভেসে আসছে মাগরিবের আজান। তখন ছেলেটা যেন মাছ হয়ে যেতো। কেউ দিনভর পেতে রাখা জাল গুটিয়ে নিচ্ছে। আর ছেলেটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আত্মসমর্পনের দিকে।
তখন ছেলেটা পাখি হয়ে যেতো। যে পাখির দেয়া হয়েছে ডানা কেটে।
দুনিয়া এই ডানা কাটা পাখির সাথে করতো রসিকতা। নির্মম রসিকতা।
রসিকতা করতো ঘরের একট ওয়াটের বালব। রসিকতা করতো শব্দ করে ঘোরা ফ্যান। ঘরের জাণালায় বাধার দেয়াল তোলা হৃদয়হীন লোহারদণ্ডরা।
তবে সে এই রসিকতায় বিব্রত ছিলনা। সে জানতো তার জন্য কেউ আছে। কারণ, তার জন্য কেউ কেউ তখনও কাঁদতো।
কাদঁতো তার বন্ধুরা। তার ক্রিকেট ব্যাট। বল। খেলার মাঠ। এমনি মাঠের ঘাসও তার জন্য হয়তো কাঁদতো।
সকালে ঘাসের ঘায়ের শিশির সদৃশ জল সেই সাক্ষ্যই দিত।

ছেলেটা সন্ধ্যা হলে শিক্ষকের কঠিন চেহারার অচর্না করতে বইপুস্তক নামের হাবিজাবি নিয়ে বসত। তাকে বসতে হতো। মন না চাইলেও বসতে হতো।
ছেলেটার ওই জীবন দুঃসহ ছিল।
আজ অনেকদিন পর ছেলেটার সেই জীবনের কথা মনে পড়ে। সেই জীবনের প্রতি মায়া হয়। আহা সেই দিন!
আজো মাগরিবের আজান হয়। সন্ধ্যা নামে। ছেলেটা আর পড়তে বসেনা। বসার প্রয়োজন হয় না। ছেলেটার জন্য তার পড়ার টেবিল অসহায়ের মতো অপলক তাকিয়ে থাকে।
ছেলেটার আক্ষেপ হয় সেই জীবনের জন্য। ছেলেটা কষ্ট পায় তার জীবনের দ্রুত চলা দেখে।
ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে, আহ জীবন আস্তে যাও।


 

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:০৮
সকাল রয় বলেছেন:

ভালো লেখায় মাইনাস দিলো কে ?
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: আমি জানিনা কে মাইনাস দেয়?

তবে যখনই মাইনাস পড়ে আমি গিয়ে দেখি ডান্সটোন নামে একটি নিক সম্প্রতি আমার ব্লগ দেখে গেছেন...

২. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:০৯
রাজসোহান বলেছেন: আহ জীবন আস্তে যাও :( :( পুরোন দিনের কথা মনে পড়লো
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: হুমমম...

৩. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১০
কারিমাট বলেছেন: ভাল লেখায়ও পাবলিকে মাইনাস দেয়
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২২

লেখক বলেছেন: সেই কারণে হলেও সে তো আসে আমার ব্লগে...

৪. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১২
আহমদ আবদুল হালিম বলেছেন: ধূরো কিচ্ছু ভাল্লাগেনা ।
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৩

লেখক বলেছেন: কেন রে ভাই?

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৪

লেখক বলেছেন: আপনি কইলে হইলো...

৬. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১৪
নাজিম উদদীন বলেছেন: কোথায় যেন লুকিয়ে আছে মাগরিবের সেই স্মৃতি।
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: কোথাও নাইরে ভাই...
আছে শুধুই দীর্ঘশ্বাসে...

৭. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১৯
তোমোদাচি বলেছেন: মনে হলো আমার কথা গুলোই অত্যন্ত সুন্দর উপস্থাপন করলেন, অনেক সুন্দর লিখেছেন।

ইস! জীবনটা যদি বৃত্তাকার হতো! আবার যদি ফিরে পেতাম সেই সময় গুলো!!

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৬

লেখক বলেছেন: ধণ্যবাদ...

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: হুমমম...

৯. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২২
আরিফ আমীন বলেছেন: মাগরিবের আযান আমার আম্মার মারের ভয়ে আমার দৌড়.....উফফফ
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: সবার-ই এক রে ভাই...

১০. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৩
ওরাকল বলেছেন: যায় দিন ভাল যায় আসে দিন .............।

সময়কে যদি থামিয়ে দেয়া যেত।
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: যদি থামিয়ে দেয়া যেত ...!!!

১১. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৫
নাঈম বলেছেন: চারিদিকে শুধুই বিষন্নতা......
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: শুধুই বিষন্নতা...

১২. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৩০
একটু বর্ষা... বলেছেন: শুধু খেলাধূলা করলেই জীবন চলবে বাছা এবার একটু পড়তে বোসো ( বড়দের মত বললাম )
১০ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: জ্বি...
ভয় পাইলাম এবং পড়তে বসলাম ...
পাঠ্য বইয়ের ভেতরে কিন্তু কোনো গল্পের বই নাই...

১৩. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৩২
ছদ্মনামে আমি বলেছেন: সোনার এ দিন গুলো, জীবনের দিন গুলো চলে যায়- যাবে চলে। "হেমন্ত"
১১ ই মার্চ, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: হুমমম...

১৪. ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দেখে যেন মনে হয় চিনি উহারে। ছেলেটাকে অনেক আপন মনে হচ্ছে আমার। মনে হয় তাকে আমিও চিনি।
১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৭

লেখক বলেছেন: এই ছেলেটা আশেপাশেই থাকে...তবে খুব গোপনে সবার সাথেই...

১৫. ১০ ই মার্চ, ২০১০ রাত ১১:২৭
অদ্ভুত বলেছেন: হায় হায়। মাইনাস দিল কারা?

চ্রমং অসাধারনং লেখাং :D
১১ ই মার্চ, ২০১০ রাত ১:১১

লেখক বলেছেন: ক্যামনে কই...

তবে ভালো বলায় আপনারে যেমন ধন্যবাদ...তাদেরও...

১৬. ১০ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১
আফতাব তুহিন বলেছেন: ‍এখন জীবন কাটে জিবীকার ঘামে,
স্বপ্নেরা মরে যায় সময়ের দামে,
জটিল জলের স্রোতে আছি দাঁড়িয়ে,
হায়রে কিশোর বেলা তোকে হারিয়ে..........
১১ ই মার্চ, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন: হায়রে কিশোর বেলা ...

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: হা হা হা...

১৮. ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:০৬
মনির হাসান বলেছেন: হুমম আমার পুরো শৈশব'টা । অনেক অনেক দীর্ঘশ্বাস এই মাগরেব বেলা ।


আজান শেষ হওয়ার পর যদি ঘরে ঢুকি কি মাইর'টাই যে খাইতে হইতো ... ওহ !
১১ ই মার্চ, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: অনেকদিন পর মনির ভাইরে দেখলাম...

আপনারে একটা নিউজ দেয়া হয় নাই...আপনার কৈশরের হিরো শিবলী ভাইরে পাইছি...
বাইরে ছিলো...নতুন করে..নতুন ফরম্যটে ফিরা আসতেছে...

এই বছর একটা কবিতার বই বেরিয়েছে তার ' তুমি আমার স্বপ্নগুলো সবুজ করে দিও'
অ্যালবাম করছেন,
আর সবচেয়ে লেটেষ্ট-তার লেখা পড়তে চাইলে এই সামনের শুক্রবার যুগান্তরের ভ্রমণ পাতাটা দেখেন, ‌'প্রিয় আকাশী এবং প্যারিস' শিরোনামে একটা ভ্রমণ কাহিনী লিখেছেন।
লেখালেখিতে নিয়মিত হচ্ছেন।

আপনে ভালো আছেন?

১৯. ১১ ই মার্চ, ২০১০ রাত ১:০১
তায়েফ আহমাদ বলেছেন: পুরানা দিনের কথা মনে করিয়ে দেয়ার জন্য মাইনাস্‌............:((
১১ ই মার্চ, ২০১০ রাত ২:১৪

লেখক বলেছেন: মাথা পেতে নিলাম...

২০. ১১ ই মার্চ, ২০১০ রাত ২:০১
আমার প্রতিকৃতি বলেছেন: ভাই আপনি এত ভালো লিখেন কি করে???
১১ ই মার্চ, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন: বলেন কী?

তবে অনেক ধন্যবাদ আপনাকে...

২১. ১১ ই মার্চ, ২০১০ রাত ২:২৭
মনির হাসান বলেছেন: আছি মোটামুটি । ওক্কে শুক্রবার দেখে নেব । খবরটার জন্য ধন্যবাদ ইশতিয়াক ।
১১ ই মার্চ, ২০১০ রাত ২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ ...মনির ভাই ...

২২. ১১ ই মার্চ, ২০১০ রাত ২:৫৪
কাঠের খাঁচা বলেছেন: আমি ঢুইক্কাই দেখসিলাম মাইনাস। কোন প্লাস নাই। ভাবলাম ইশ্তিয়াক ভাই কিনা কি আবজাব লেইখা রাখসে। তাই না ফইড়াই চইলা গেসিলাম
১১ ই মার্চ, ২০১০ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: মাইনাস দেখেই চলে গিয়েছিলেন!!!

আপনি কী জানেন না, মহাজ্ঞানীগণ বলেছিলেন...পরাজয়ে ডরে না বীর...

অতঃপর কী পড়িয়াছিলেন জনাব???

২৩. ১১ ই মার্চ, ২০১০ রাত ৩:০৮
বাবুনি সুপ্তি বলেছেন: হুম সময় থাকতে কিছুই ভালো লাগে না ভাইয়া। চলে গেল আফসোস!
১১ ই মার্চ, ২০১০ রাত ৮:৩৫

লেখক বলেছেন: আফসোস!!!

২৪. ১১ ই মার্চ, ২০১০ রাত ৮:৪২
সত্যদা বলেছেন: তবুও কি ফিরেছে হুশ!!!
জীবন কালের চাকায় এখনওতো খসিয়ে নিচ্ছে
সোনালী কারুকার্য ময় কতনা স্মৃতি
কতনা ক্ষন!!!
++
১১ ই মার্চ, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: চরম সত্য ...

২৫. ১১ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৮
তাশমিয়া বলেছেন: ভাল লাগল পড়ে।
তবে সেইসব দিনে ফিরে যেতে চাইনা। :(

১১ ই মার্চ, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: ফিরে যেতে ইচ্ছে না করলে মনে হয় আপনি এখনো সেই বয়সে মানুষ...যাদের উপর এখনো মায়ের শাসন জারি আছে...

যদি তাই হয়..তাহলে আরেকটু বড় হোন...অপেক্ষা করুন...

২৬. ১১ ই মার্চ, ২০১০ রাত ১০:১১
জয় সরকার বলেছেন: আজ অনেকদিন পর ছেলেটার সেই জীবনের কথা মনে পড়ে। সেই জীবনের প্রতি মায়া হয়। আহা সেই দিন!


আহা সেই দিন............খুব মনে পড়ে.........


ভাল্লাগ্লো ইশতিয়াক ভাই।
১২ ই মার্চ, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ...

দাদা...

২৭. ১১ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৮
ত্রেয়া বলেছেন: ভালো লাগলো ইশতিয়াক।

''ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে, আহ জীবন আস্তে যাও।''
লেখার স্টাইলটা খুব ভালো লাগলো...

হুমম সেই সময়গুলি আসলেই যেন স্বপ্নের ছিল...
আমার জন্যে অবশ্য বাসায় ফেরার না,, তবে খোলা বাড়ান্দায় বসে পুরোটা বিকেল কোন না কোন সিনড্রেলায় ডুবে থাকতাম। যতই সূর্যটা ঢলে পরতে থাকত দূরের কোন দেশের অতলে,, হাতে ধরা বইটার কালো কালো অক্ষরগুলোও কেমন যেন অস্পষ্ট হয়ে উঠত একটু একটু করে....
তারপর একসময় আজানের ধ্বনি আর মায়ের বকুনি,, কেন এই অন্ধকারেও হাতে আমার বই... চোখ দুটো যে গেল বলে!!

কই যে হারিয়ে গেল সেই বিকেলগুলো...
কতদিন হল আজানও শুনিনি আমি!!

কত কি যে মনে করিয়ে দিলেন.....
১২ ই মার্চ, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: হায়!!! কই যে হারিয়ে গেল সেই বিকেলগুলো...





২৮. ১১ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৪
সোনালীডানা বলেছেন: হুমম! অনেকদিন পর ছেলেটার কথা মনে পড়ল।
মনে পড়ল সেই দিন গুলোর কথাও...

সময় খুব দ্রুত চলে যায়।
স্মৃতিরা খুচিয়ে চলে প্রতিক্ষন...

সেই মাগরিব, সেই সময় সীমানা!
১২ ই মার্চ, ২০১০ রাত ২:১৬

লেখক বলেছেন: সেই মাগরিব, সেই সময় সীমানা!!!

সবারই প্রায় একই...

২৯. ১২ ই মার্চ, ২০১০ রাত ২:০৭
কাঠের খাঁচা বলেছেন: না জনাব অতঃপরও পড়া হয়নাই। কালকে ব্যাপক ফটকামির মুডে ছিলাম। ভাল লেখা পড়ার মুডই ছিলনা। আজকে পড়লাম। অসাধারন লাগল। প্লাস দিতে গিয়ে দেখি কালকেই দিয়ে ফেলেছি। না পড়েই কেন দিলাম মনে পড়ল না।
১২ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: যাই হোক আপনারে ধন্য...(শূণ্যস্থান পূরণ করে নেন)

৩০. ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৩০
সন্দীপন বসু মুন্না বলেছেন: অসাধারণ ইশতিয়াক ভাই।

সরাসরি প্রিয়তে।
১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ...মুন্না...বসু...

১৩ ই মার্চ, ২০১০ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩৩. ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৭
লেখাজোকা শামীম বলেছেন: এই রকমই হয়। যা হারিয়ে যায়, তার জন্য হাহাকার চিরকালই রয়ে যায়।
১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: জ্বী শামীম ভাই...তাই হয়...

৩৪. ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪২
সাইফ হাসনাত বলেছেন: আহ জীবন, আস্তে যাও...
পুরো লেখাটায় এই লাইনটা বেশি ভালো লাগলো। আর শিরোনামটা পাঠককে পড়তে বাধ্য করেছে। শৈল্পিক শিরোনাম। আপনার লেখায় অনন্য সাধারণ সরল বর্ণনার অস্তিত্ব আমার কাছে খুবই বেশি ভালো লাগে...

সুন্দর লেখাটার জন্য লেখককে +
১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ... সাইফ ...

৩৫. ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০১
সমুদ্র কন্যা বলেছেন: হুলস্থূল করে খেলতে খেলতে হঠাৎ করেই একসময় কয়েকজন করুণ কন্ঠে বলে উঠতো, 'এই আজান পরে গেছে।' আর খেলা ওইদিনের মত পজ দিয়ে দৌড় বাসায়। তারপর পড়তে বসা...........:(

খুব সুন্দর একটা লেখা ভাইয়া। ছোটেবেলার কথা মনে পড়ে গেল। অনেক ভাল লাগল।
১৩ ই মার্চ, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...

৩৬. ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: দারুন একটা লেখা। অনুভূতিগুলো সম্মিলন..
১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ হামা...

অনেকদিনপর আপনাকে আমার ব্লগে দেখলাম...
ভালো আছেন?

৩৭. ১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:২৯
সন্দীপন বসু মুন্না বলেছেন: লেখাটা আবার পড়লাম।

বুইড়া হইয়া যাইতাছেন নাকি ভাই?
১৩ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: তাইতো মনে হইতেছে...

 

মোট সময় লেগেছে ১.০৩৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই