আমার প্রিয় পোস্ট

আজ আমার মানবজন্ম অর্ধেক সার্থক হইলো মনে হয়

২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৩

শেয়ারঃ
0 0 0

বিকেলে পাশের বাড়ীর ছাদে উঠা প্রতিবেশী মেয়ে, স্কুল কলেজগামী বালিকা, তরুণী থেকে শুরু করে কে ছিল আমার আশেপাশে যার দিকে আমি তাকিয়ে থাকিনি?
তাকিয়ে থাকিনি একটু তার নজরে পড়ার অপেক্ষায়।
কেউ নেই। কেউ কখনো ফিরে তাকায়নি।
ফিরে তাকায়নি বাড়ীওয়ালার মেয়ে, ফিরে তাকায়নি বন্ধুর খালাতো বোন, ফিরে তাকায়নি শপিংমলে ব্যাস্ত নীল শাড়ী পড়া নারীও।
কিন্তু আমি হতাশ হয়নি।

আমি জানি আমি জীবননানন্দ হয়ে জন্মাইনি। বনলতা আমাকে এসে
পাখির নীড়ের মতো তার চোখ তুলে বলবে না, এতোদিন কোথায় ছিলেন?
সুনীলের নীরার মতো কেউ এসে স্বার্থক করবেনা আমার জীবন। তবুও আমি হতাশ হয়নি।
আমি অপেক্ষায় ছিলাম। মনে মনে প্রায়ই শুনতাম সেই দৈবো্ বাণী হতাশ হইও না...যদি...

আজ সেই রেজাল্ট এলো। হতাশ না হলে যে পুরস্কার আছে তা এই মাত্র টের পেলাম।
অবশেষে আমার দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে। সে আরে যে কেউ নয়। নয় কোনো আম মানবী স্টার, সেলিব্রেটি।

আজ সেই বাড়ীওয়ালার মেয়ে, বন্ধুর খালাতো বোন, অথবা শপিংমলে ব্যাস্ত নীল শাড়ী পড়া নারীকে ডেকে দেখাতে ইচ্ছে, প্লিজ একবার আমার ফেসবুক প্রোফাইল ঘুরে যাও। দেখে যাও আমিও ফেলনা নয়। আমাকে কে রিকোয়েষ্ট পাঠায়? কে নজর দিয়েছে?
অথচ তোমাদের কী পরিমান রিকোয়েস্টই না জীবনে করেছি আমার দিকে একটু নজর দিতে।


নোট: আমি জানিনা এটা কোনো রুবাবাদ্দৌলা মতিনের ফেক অ্যাকাউন্ট কিনা? যদিও হয়, কেউ যদি সেটা জেনে থাকেন প্লিজ ফেক বলে আমার মন ভেঙ্গে দিবেননা।
আর আরেকটা কথা এখনো আমি রুবাবাদ্দৌলার রিকোয়েষ্ট একসেপ্ট করতে পারিনি। ভীষণ লজ্জা লাগছে। কী করি বলুন তো?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৯
গুরু ভাই বলেছেন: এই অল্পতেই যদি আপনার ইয়ে হয়ে যায় তাইলে তো সমস্যা!
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৪

লেখক বলেছেন: আপনার কতটুকু লাগে ভাই?

২. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৯
রনি রাজশাহী বলেছেন: lolz......
এই পিস আমারেও পাঠাইছিল :)
এক্সেপ্ট করছি :দ
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৬

লেখক বলেছেন: আপনারে তো পাঠাইবো-ই..কই আপনে আর কই আমি?

একসেপ্ট করছেন?
সুখে শান্তিতে আছেন তো?

৩. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:২১
একরামুল হক শামীম বলেছেন: আপনি নিজেও সেলেব্রেটি হয়ে গেলেন :)
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৮

লেখক বলেছেন: তা বলতে পারেন?
এখন শুধু একটু স্ক্যান্ডাল ছড়াতে হবে...

৪. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৩
কানু বলেছেন: গুরু ভাই বলেছেন: এই অল্পতেই যদি আপনার ইয়ে হয়ে যায় তাইলে তো সমস্যা!
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: লেখক বলেছিলেন: আপনার কতটুকু লাগে ভাই?

২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২১

লেখক বলেছেন: জী শ্যা হইলে হোক...যৌ তো আর শ্যা না...এখন যৌ যার ...

২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২২

লেখক বলেছেন: হুমমম...

৭. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৯
অনুলেখা বলেছেন: হায় হায় এতদিন কোথায় ছিলেন?
ঠিক আছে এখন থেকে হবে!!
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৪

লেখক বলেছেন: দোয়া কইরেন...

৮. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩০
লেখাজোকা শামীম বলেছেন: আমি তো অলরেডি কাম সাইরা ফালাইছি।
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: ছি: শামীম ভাই...কী কাম?
এতো প্রকাশ্য এসব বলতে নাই...

৯. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৪
হায় ঈশ্বর! বলেছেন: কানু বলেছেন: গুরু ভাই বলেছেন: এই অল্পতেই যদি আপনার ইয়ে হয়ে যায় তাইলে তো সম
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৬

লেখক বলেছেন: লেখক বলেছিলেন: আপনার কতটুকু লাগে ভাই?

১০. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪১
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: প্রিয় ইশতিয়াক ভাই লক্ষন তো ভালা ঠেকতাছেনারে ভাই :)
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: তাই তো দেখতেছি রে ভাই...

১১. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪১
মামুন বিদ্রোহী বলেছেন: বোন ভাইকে এড রিকোয়েষ্ট পাঠাইসে.. এতে এত ক্যচালের কিআছে.... বুঝলাম না.. X( X(
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩০

লেখক বলেছেন: ইহা একটি প্রেস রিলিজ: একটি মহল ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টায় রত।

২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩২

লেখক বলেছেন: আমরা শিয়াল টিয়ার দাম দেইনা ভাই ...

১৩. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৩
তায়েফ আহমাদ বলেছেন: ভাই আপ্নের পিলিজ লাগে, আমারে এট্টূ ফ্রেন্ড সাজেশন পাঠান না!
=p~=p~=p~
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: না উনি আমাকে খুব করে বলে দিয়েছে...আমি আর কাউরে চাইনা ...

১৪. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৫
তায়েফ আহমাদ বলেছেন: আর ঐ ৭৮ জন উজবুকের পরিচয় ঝাতি ঝানতে ছায়!:)
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: জাতিরে ক্যামনে জানাই কন?
ওই উজবুকের দলে ভীড়নের জন্য মানুষের সেকি আবদার লক্ষ্য করছি...

২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৫

লেখক বলেছেন: ????

১৬. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: একুনি বালিশ দিয়ে লজ্জায় লাল মুখটি ঢেকে একসেপ্ট করে ফেলুন..... Wish u all the best.............. :P
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৭

লেখক বলেছেন: তাই করতেছি...
রেডি ওয়ান টু ...

১৭. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন: ১০০০০০০০% শিউর যে ঐটা ফেইক একাউন্ট ।

তায়েফ আহমাদ বলেছেন: আর ঐ ৭৮ জন উজবুকের পরিচয় ঝাতি ঝানতে ছায়!:)


:-B :-B :-B :P :P
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: মনটা ক্যান ভাইঙ্গা দেন?

১৮. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৫
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তুমি পুলাপান মানুষ.... সর, পড়তে যাও.......!!! বড় ভাইকে একটু কম্পুটারটা দেও, সব কিছু ম্যানেজ করতাছি, চিন্তা কইরো না......
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৯

লেখক বলেছেন: পড়তেই আছি বড় ভাই
সরা যাইবো না...
আমি তার ছবির নিচে কমেন্ট পড়তাছি....

১৯. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩২
লেখাজোকা শামীম বলেছেন: যার মনে যা
ফাল দিয়া উঠে তা

আগেই খারাপ কিছু ভাবছ ক্যান ?
আমি অলরেডি এই রকম তিন জন রুবাবাদৌল্লারে আমার ফেসবুকে এড কইরা ফালাইছি। ;) ;) ;)
২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪১

লেখক বলেছেন: শামীম ভাই অ্যাড করলেই তো হয় না...
অ্যাড করার আগে আসল রুবাবাদৌলা চিনে অ্যাড করতে হয়...

২০. ২২ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনাকে টিনেজ মনে করে ভুল করার মত ভুল আমি সবসময় করিনা। তবে আপনার ইমোশোন মার্কা কথা গুলো কিন্তু সবার জীবনেই আসে, সেটা ওপরের কমেন্টকারিরা কেউ বুঝতেই পারে নি।

এখানে কিছু একটা লিখেযান।
Click This Link
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: আপনে বুঝছেন জেনে ভালো লাগলো...

লিখলাম...

২১. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৪২
রাজসোহান বলেছেন: আমারে দেন না একটু,
আমি পুত্তুম স্ট্যাটাস মাইরা আসুম :-B :-B =p~ =p~
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: কী দিমু ভাই? রুবাবাদৌলা মতিনকে?

যান দিলাম, রুবাবাদৌলারে রাইখা, মতিনরে দিলাম...

২২. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৮
রাজসোহান বলেছেন: ফাকুবাজি? X(( X((

মাইরালামু কাইটালামু :P :P
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৯

লেখক বলেছেন: যত আঘাতই আসুক আমাদের কেউ আলাদা করতে পারবেনা...

২৩. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২৩
নীল বেদনা বলেছেন:
যন্ত্র নারে যন্ত্র না!
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: কোনটা?

২৪. ২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
তাশমিয়া বলেছেন: যাক্‌।একটা গতি হইল। :P
২২ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন: দোয়া করবেন...

২৫. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৬
জয় সরকার বলেছেন: আমিও হের ফ্রেন্ড হমু!!!!

তয় আপ্নে কিন্তু সাবধানে থাইকেন।বলা তো যায়না!! সবই তো মার্কেটিং!!
২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৪

লেখক বলেছেন: না উনি আমাকে খুব করে বলে দিয়েছে...আমি আর কাউরে চাইনা ...


আমিও তো তার পক্ষে মার্কেটিং করছি...


২৬. ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২০
মেঘ রোদ্দুর বলেছেন: মনে মনে প্রায়ই শুনতাম সেই দৈবো্ বাণী হতাশ হইও না...

=p~ =p~ =p~ =p~ =p~
২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: হ...শুনতাম...

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: কি বুঝলেন?

২৮. ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৩
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা চ্রম! ইশতিয়াক !

আমার একাউন্টে আমার ছবি নাই । সেদিন দেখি একজন রসিলা নারী , জোশিলা নারী আমাকে আকুল আহবান জানিয়েছেন । রুবাবা তার বন্ধু লিস্টে । প্রোফাইলে যা সব লেখা , মাশাল্লাহ!

আপনার মন ভাঙতে চাই না । আপনাদের জুটি খুব সুন্দর মানাবে । এই সামারে নরওয়ে ঘুরে আসুন বান্ধবী নিয়ে।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা চ্রম!

কমেন্ট ...

জুটি সুন্দর মানাবে জেনে ভালো লাগলো ...

২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: হা হা হা হা হা ...

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: কী দেখতে বললেন ভাই?
গল্প না কমেন্ট?

৩১. ০৭ ই মে, ২০১০ রাত ১২:০১
রোবোট বলেছেন: হ এখন তারে বিবাহ রিকোয়েস্ট পাঠান। মুরুব্বীর দোয়া থাকলো।
০৯ ই মে, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: চিঃ...চিঃ...চিঃ...

১২ ই মে, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: মজা পেয়েছেন শুনে আমিও মজা পেলাম...

১৩ ই মে, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: কে ভাই?
আমি না আপনে? না রুবাবা?

 

মোট সময় লেগেছে ০.৯৪১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই