তাকায় না, ভাব দেখায়
দোকানদারের মতই আচরন, বাকীতে লস
নগদে ভীষণ লাভ দেখায়।
তাকে নিয়েই কবিতার আয়োজন, করতে করতে হারায়
তাকে খুঁজি বাড়ী ঘর জুড়ে,
খুঁজি মহল্লায়, পাড়ায়।
দুর!!!
মহল্লার একটা মেয়েকে নিয়ে কোনওভাবে একটা ভালো কবিতা লেখা যাচ্ছেনা। ইমপ্রেস করা তো সূদুর পরাহত।
কী করা করা যায়?
তাদের বাড়ী নিয়ে লিখবো? নাকি তাদের বাড়ীর সামনের পেয়ারা গাছটা নিয়ে?
নাকি তার প্রিয় ফুল নিয়ে লিখবো? অথবা প্রিয় কোনও ফল?
আচ্ছা তার প্রিয় ফল কী?
আঙ্গুর, পেয়ারা, আপেল, কমলা নাকি কমলার মত দেখতে ওই ফলটা। মাল্টা না কী যেন নাম? শুনতে কেমন যেন লাগে।
আচ্ছা, মাল্টা বানান কী ঠিক আছে?
নাকি, মালটা। নাকি আবার এভাবে হবে, মাল টা?
(দুঃখিত কবিতা লেখার এই খসড়া আয়োজন ভুলক্রমে পোস্ট হয়ে গেছে। সামুর বাটনগুলো ইদানিং জায়গা মত কাজ করেনা, অজায়গায় আগে আগে লাফায়)
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


