ক্লোজআপের ব্যানারে কাছে আসার গল্প নিয়ে ভালোবাসা দিবসে নাটক বানানোর আয়োজন করে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম। এজন্য গল্প নেয়া হবে প্রতিযোগিতার মাধ্যমে। সুন্দর টিভিসি এবং দৃষ্টিনন্দন পত্রিকার বিজ্ঞাপন দেখে দেশের অনেক প্রান্ত থেকেই এই প্রতিযোগিতায় অংশ নেয় আগ্রহীরা।
প্রতিযোগিতায় অংশ নেয়ার তালিকায় আমার এক পরিচিত বন্ধু, ভাইও আছে। তার নাম ইকবাল খন্দকার।
ইকবাল সম্পর্কে একটু বলি, বিরামহীন লেখালেখির অসামান্য ক্ষমতা নিয়ে জন্মেছেন তিনি। দেশের শীর্ষ পত্রপত্রিকাগুলোতে তার নাম দেখতে দেখতে হয়রান আমরা। লেখালেখির যে কোন বিষয়েই তার দূর্নিবার আকাঙ্খা।
যে কারনে এখানেও হাত গুটিয়ে বসে থাকতে পারেনি ইকবাল।
একটা গল্পট লিখে পাঠিয়ে দিয়েছে।
ক'দিন পরই ইকবালের ব্যাপক উচ্ছাসিত কন্ঠের ফোন, ইশতিয়াক ভাই, অ্যাডকম থেকে ফোন করে জানালো আমার গল্প নির্বাচিত হয়েছে।
আমি জিজ্ঞাসা করলাম, পুরস্কার কী?
নাটক বানাবে। আর আমাদের দেবে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট।
পরদিন আবারো যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে প্রথমদিন ফোন করা শতদ্রু নামের ভদ্রলোকই কনফার্ম করেন, ভাই গল্প অলরেডি ডিরেক্টরের কাছে চলে গেছে।
তারপরের গল্প ইকবাল আর ভালোবাসার দিবসের কাছে আসার গল্প। প্রতিক্ষা।
ভালোবাসা দিবস যতই কাছে আসছে ইকবালের মন ততই আনন্দিত।
কিন্তু গতকাল সেই শতদ্রু সাহেবই ফোন করে জানান, ভাই সরি একটা সমস্যা হয়ে গেছে আপনার গল্পটির স্ক্রিপটিং করা যায়নি। তাই আপনার সিলেকশন বাদ করা হয়েছে।
ইতিমধ্যে এটা ইকবালের সর্বস্তরের পরিচিত মানুষ জেনে গেছে।প্রতিদিনই উদ্বেলতা বাড়ছে ইকবালের পরিচিতজনদের। বিজ্ঞাপন দেখে ইকবালকে ফোন, কোন গল্পটা আপনার?
গতকাল থেকে ইকবাল মুষড়ে পড়েছে।
মন খারাপ করা কন্ঠে ইকবালে এই ঘটনা শুনে আমি হতবাক।
এর আগে প্রতিযোগিতার নামে নির্লজ্জ নাটকের কথা শুনেছিলাম। বিশ্বাস করিনি। এবার হাতে হাতে পেলাম প্রমাণ।
চিত্রনাট্য করা যাবে বলেই তো গল্প নির্বাচিত হয়েছে তারপর এই ভন্ডামী কেন?
চিত্রনাট্য বানানো যায়না এমন কিছুই নেই। চিত্রনাট্য তৈরির ক্লাসগুলোতে কবিতার চিত্রনাট্য করতে দেয়ারও অসংখ্য প্রমান আছে।
কেন তাকে জানানোই হল, আপনি নির্বাচিত হয়েছেন।
যদি এমনই করা হবে তবে এই প্রতিযোগিতার লোক দেখানো আয়োজন কেন? কেন এই মিথ্যাচার?
সব সম্ভব এই দেশে।
আনন্দের বিষয়, ইকবাল এই ভ্ন্ডামী সযতনে মোবাইলে রেকর্ড করে রেখেছে।
নিকট ভবিষ্যতে যেই অডিও টেপ শুনিয়ে কাছের মানুষদের সতর্ক করা যাবে, আর যাই করো এই দেশে প্রতিযোগিতায় অংশগ্রহন করোনা।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



