আগের কয়েকটি পোস্টে জানিয়ে ছিলাম কিভাবে গুগল এডসেন্স কাজ করে
কিভাবে গুগল একাউন্ট পাওয়া যাবে
কিভাবে কী ওয়ার্ড অপটিমাইজেশন করবেন
অনেকের অভিযোগ আছে, কোন কারণ ছাড়াই নাকি গুগল একাউন্ট ক্লোজ করে দেয়। এটা সত্যি গুগল তার এডসেন্স প্রোগ্রামের ব্যাপারে একটু স্পর্শকাতর। কিন্তু তাই বলে কোন যুক্তিযুক্ত কারণ ছাড়াই একাউন্ট ক্লোজ করে না। একজন চেনা মানুষ দুঃখ করে জানিয়েছিলেন যে তিনি এক সপ্তাহে ২৮ ডলার আয় করবার পর গুগল তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তিনি অত্যন্ত হতাশার সাথে জানতে চেয়েছিলেন তার এখন কি করনীয়। ব্যপারটা নি:সন্দেহে অত্যন্ত কষ্টকর। আপনার অনেকদিনের পরিশ্রম শেষ হয়ে যেতে কয়েক সেকেন্ডর বেশি লাগেনি। আজ আপনাদের এমন কিছু টপিক নিয়ে আলোচনা করবো যেগুলো আশা করা যায় আপনাদের ভবিষ্যতে এরকম বিপদের হাত থেকে বাচাবে।
যে কাজগুলো কখনও করবেন না: গুগলের কিছু পলিসি বা রুলস আছে। সেগুলো মেনে চলা খুবই জরুরী। এগুলো মেনে না চললে আপনার অ্যাকাউন্ট ব্যানড হতে খুব বেশি দিন সময় লাগবে না।
• নিজের অ্যাডে নিজে ক্লিক : বোধহয় সবাই এ কাজটি সবার আগে করেন। অনেকেই চিন্তা করেন, নিজে নিজেই ক্লিক করেই মাসে হাজার টাকা কামাই করবেন। কিন্তু গুগলও কম চিন্তা করে না। তারা এরকম কান্ডের হাত থেকে বাচবার জন্যে প্রত্যেকটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস তাদের সার্ভারে লগ করে রাখে। একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে একটি নির্দিষ্ট সাইটের জন্যে কেবল নির্দিষ্ট সংখ্যক ক্লিকই একসেপ্ট করা হয় প্রতি ২৪ ঘন্টায়। তাই আপনি যতই ক্লিক করুন না কেন, আপনি একটি সীমিত সংখ্যক ক্লিক এর টাকা পাবেন। যদি একটি অ্যাড্রেস থেকে ক্লিক এর পরিমান বেশি হয়ে যায়, গুগল তবে বুঝতে পারবে এটি কোন চিন্তুক এর কাজ। তারা সেই চিন্তুক এর অ্যাকাউন্ট ব্যানড করে দিতে পারে।
• ঘন ঘন অ্যাকাউন্ট চেক করবেন না: প্রথম প্রথম অনেকে যে কাজটি খুব নিয়মিত ও আগ্রহের সাথে করেন তা হল নিজেই নিজের অ্যাডে ক্লিক করে সাথে সাথেই আবার অ্যাকাউন্ট চেক করে দেখতে যান কত টাকা তিনি কামাই করলেন। এর থেকে বড় ভুল আর কিছু হতে পারে না। আপনি যে মুহুর্তে একটি অ্যাডে ক্লিক করেছেন, সে মুহুর্তে আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস গুগলের সার্ভার লগে সেভ হয়ে গেছে। তাই আপনি যখন আবার নিজের অ্যাকাউন্ট চেক করে দেখতে যাবেন, তখন ক্রস চেক করে আপনার সাথে আপনার অ্যাডের ক্লিকের সম্পর্ক বের করা কেবল সময়ের ব্যাপার।
• আপনার সাইট কনটেন্ট ঠিক রাখুন: আমরা অনেকেই যে কাজটি করি তা হল সস্তা আকর্ষণীয় জিনিস দিয়ে সাইট ভরিয়ে দেবার চেষ্টা করি। যেমন, পর্নোগ্রাফি, গ্যাম্বল বা অনলাইন জুয়া ঘটিত তথ্য বা তাদের সাথে সাইট লিংক, হ্যাকিং তথ্য, অবৈধ বা ব্যান করা কনটেন্ট। এগুলো খুব সহজেই দর্শক টানতে পারে কোন সন্দেহ নেই। কিন্তু এসব ব্যবহার করে গুগল থেকে টাকা আয় করা কঠিন আছে। সমস্যায় পড়তে পারেন।
• কোন রকম গ্রুপ ওয়ার্ক নয়!: অনেকের উর্বর মস্তিস্কে চমৎকার সব আইডিয়া আসে। তারা গ্রুপে কাজ করার চেষ্টা করেন। সবাই আলাদা আলাদা অ্যাকাউন্ট রাখেন আর প্রতিদিন সবাই এক অপরের অ্যাডে ক্লিক করেন। এত চমৎকার কাজ হয় কোন সন্দেহ নেই। কিন্তু গুগল কি এতই বোকা? টের পাওয়া মাত্র সব অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।
• পপআপ এ অ্যাড ব্যবহার করবেন না: গুগল তাদের এ্যডে ক্লিকের পাশাপাশি কতবার সেই অ্যাডগুলো প্রদর্শন করানো হল তার উপরও টাকা দিয়ে থাকে। অনেকে তাই অ্যাডের শো কাউন্ট বাড়াবার জন্যে সাইটের পপআপ পেজে গুগল অ্যাড দিয়ে থাকেন। পপআপ বারবার ওপেন হয় আর আপনার কাউন্টও বাড়তে থাকে। গুগল এটা ধরতে পারবে সহজেই। আপনি আপনার অ্যাকাউন্ট নিয়ে বিপদে পড়ে যাবেন।
• ক্লিক করতে রিকোয়েস্ট করবেন না: অনেকে ওয়েব পেজের বিভিন্ন জায়গায় ”প্লীজ অ্যাডে ক্লিক করুন” টাইপের লেখা লিখে রাখেন। এটা করবেন না। গুগল পছন্দ এটা করে না।
• কোন রোবট ব্যবহার করবেন না: চালাক সব মানেুষেরা অনেক চালাক সব ট্রিক ব্যবহার করেন। তাদের মাঝে একটি হল কোন স্ক্রিপ্ট বা রোবট ব্যবহার করে নিজের সাইটে অটোমেটেড ক্লিক করাবার ব্যবস্থা করেন। করবেন না। সমস্যা হয়ে যাবে।
• বাড়তি লোকবল ব্যবহার করবেন না: অনেকে আছেন যাদের কাজই হল নির্দিস্ট পয়সার বিনিময়ে আপনার সহ একই সাথে অনেকের সাইটের অ্যাডে ক্লিক করা। তারা বিভিন্ন টুলস ব্যবহার করে তাদের আই পি অ্যাড্রেস পরিবর্তন করে এ কাজগুলো করে থাকেন। কাজের জিনিস। তবে একাজে দক্ষ লোক নিয়োগ দিতে না পারলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়া কেবল সময়ের ব্যাপার। আপনার অ্যাকাউন্ট ব্যান হবার পরেই আপনি বুঝতে পারবেন যাকে নিয়োগ দিয়েছেন সে ততটা দক্ষ নয়। এই ঝুকিতে যাবেন না।
• আপনার আয় গোপন রাখুন: গুগল থেকে আপনি কত আয় করছেন এ তথ্য সবসময় গোপন রাখুন। অন্তত আপনার সাইটে তথ্যগুলো দেবেন না। গুগল কখনোই চায় না তাদের পেমেন্ট সম্পর্কিত তথ্য বাইরে প্রকাশ পাক। আপনাকে তারা এই কারনে ব্যান করে দিতে পারে।
• অ্যাড সংখ্যা সীমিত রাখুন: গুগল ক্লিক এর পাশাপাশি অ্যাড শো করবার জন্যে পে করে থাকে। তাই অনেকে একটি পেজেই অনেক অ্যাড দেবার চেষ্টা করে থাকেন। করবেন না এই কাজ। গুগলের নিয়ম মেনে প্রতি পেজে সীমিত সংখ্যক অ্যাড দিন।
অনেকগুলো কারণ উল্লেখ করবার পরেও আরও কয়েকশ কারণ বাকি থেকে গেল। কেন বাকি? কারণ এগুলো এখনও আবিস্কার করা হয়নি। প্রতি মুহুর্তে বিভিন্ন মানুষ চেষ্টা করে যাচ্ছে গুগলকে বোকা বানাবার জন্যে নানা রকম ট্রিকস আবিস্কার করতে। গুগল চেষ্টা করে যাচ্ছে সেগুলো কে ধরবার জন্যে নানা রকম কাউন্টার-ট্রিকস আবিস্কার করতে। তাই আপনাদের প্রতি পরামর্শ রইলো, যাই করুন, সৎ থেকে করুন। চিট করতে গেলে আপনি এক দিন না এক দিন ধরা পড়বেনই। আপনার সব কষ্টের ফল শেষ হয়ে যেতে পারে মুহুর্তেই। তাই অ্যাড এর দিকে নজর না দিয়ে আপনার সাইটের কনটেন্ট উন্নত করবার দিকে মনোযোগ দিন। ভালো কনটেন্ট থাকলে আপনি ভিজিটর এমনিতেই পাবেন। কোন বাড়তি কষ্ট করতে হবে না। শুভেচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


