somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাজন এর মেকানিকেল টার্ক: একটি মাইক্রোওয়ার্ক সিস্টেম। কেউ ট্রাই করেছেন কি?

০৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে অনেকদিন থেকেই মাইক্রোওয়ার্কস এর কথা শুনতে পাই। একদিন চিন্তা করলাম দেখি না, ট্রাই করে।

মাইক্রোওয়ার্ক ট্রাই করে দেখে মনে পড়ল, বছর খানেক আগে আমাজন এর এরকম একটা জিনিস ট্রাই করে দেখছিলাম। কিন্তু কি কারনে কে জানে, সেটার কথা তেমন উচ্চারন হয় না।

গতকাল আবার একবার আমাজন এর এমটার্ক ট্রাই করে দেখলাম। কয়েকটা কাজ করলাম। তারপরে আজ দেখি একাউন্টে ব্যলান্স জমা হয়েছে।

আবার মাইক্রোওয়ার্কস এ গেলাম। দেখি সেখানেও গোটা দশেক কাজ জমা হয়ে আছে। তবে বেশিরভাগ কাজই ফোরাম পোস্টিং এবং সাইটে আর্টিকেল এবং ব্যাকলিংক তৈরি করা নিয়ে।

একটা দুটা ট্রাই করে দেখলাম, এতে বেশ ভাল একটা ব্যাকগ্রাউন্ড লাগে। আপনাকে পি-আর ২ অতবা ৩ সাইট থেকে দীর্ঘস্থায়ী ব্যাকলিংক আনতে হবে কিংবা নির্দিষ্ট ফোরামে পোস্ট করতে হবে। অনেক সময়েই এসব ফোরামে একাউন্ট খুলেই পোস্ট করা যায় না। অপেক্ষা করতে হয়। ততদিনে কাজ কি আর বসে থাকবে?

তার মানে দাড়াচ্ছে, এই কাজগুলা আসলেই সবার জন্য না। অতি দক্ষদের জন্য না হলেও, একেবারে নভিসদেরও কাজ না এটা।

সেদিক থেকে আমার মনে হল আমাজন এর এমটার্কটা বেটার। কাজের সংখ্যা লগইন করেই দেখি অনেক আর কাজগুলোও সাদামাটা। সত্যিকার অর্থেই কোন কিছু কাজ না জেনেই অনসাইট কাজ শিথে নিজের স্বাভাবিক জ্ঞানবুদ্ধি ব্যবহার করেই কাজগুলো করা যায়।

আর একটা ব্যপার যেটা আমি দেখলাম মাইক্রোওয়ার্কস এর, সঠিক কিনা জানি না, সেটা হল, মাইক্রোওয়ার্কস এর একটা কাজ একবারই করা যায়। কিন্তু আমাজন টার্ক এ আপনি যদি কোন একটি নির্দিষ্ট কাজ ভাল পারেন, সেটা করে যেতে পারবেন ততক্ষন পর্যন্ত যতক্ষন কাজ শেষ না হয়ে যাবে এবং কাজের সংখ্যা প্রায়ই হাজার এর কম না। কেউ যদি বসে বসে বিলাই আর কুকুর এর ছবি আলাদা করার কাজ মনে ধরায়ে ফেলেন, বসে বসে সেটাই করতে থাকেন। কোন সমস্যা নাই।

একবার ট্রাই করে দেখুন। আমাজনের কিন্তু রেফারাল আর্নিং নেই।

আপনাকে বেশ কিছু টেস্ট দিতে হতে পারে। ঠিক মনে নেই। অনেক দিন আগে একাউন্ট খুলেছিলাম। তবে যেটুকু মনে আছে, তা হল, টেস্টগুলোও সাদামাটা।
তবে পরের দিকের এডভান্সড টেস্ট আছে আরও বেশি দামী কাজ পাবার জন্য।

পেমেন্ট সিস্টেম দু ধরনের।

আপনি আপনার এমাউন্ট ব্যংক াথবা অন্য কোন নিস্টেম এর ট্রান্সফার করিয়ে নিতে পারেন অথবা সেটা আপনার আমাজন একাউন্টে পাঠাতে পারেন।

আমাজন একাউন্টের টাকা দিয়ে আপনি এটা সেটা কেনাকাটা করতে পারেন।

আমার হঠাৎ এটা নিয়ে পড়ার মানেটা হল, সম্প্রতি ইবুক জিনিসটা আমাকে খুব মনে ধরেছে। সিম্ফনী এফ টি ৩০ এর বড় স্ক্রীন এবং তার ইবুক রিডার এর কারনে এখানে সেখানে বসে বই পড়াটা অনক সহজ আর মজার। একটু কষ্ট হয়। তবে কিনে না পড়তে পারার কষ্ট থেকে অনেক কম। তারপরে আবিস্কার করলাম, বিশ্ববিখ্যাত আমাজন কিন্ডল ইবুক রিডার এর দাম মাত্র ১৩৯ ডলার। তার মানে বাংলাদেষি টাকায় প্রায় দশ হাজার টাকার কাছাকাছি....



এত কম!!! আমার তো প্রথমে বিশ্বাসই হয় নাই। তার পরে দেখি ঘটনা সত্যি।
এর সুবিধাও কম না।

স্ক্রীন সাইজ সেবার বই এর মত।

ব্যটারী নাকি একমাস থাকে কোন নতুন চার্জ ছাড়া।

পিডিএফ এখন সেখানে পড়া যায়।

চিন্তা করলাম, একটা যদি কেনা যায়, তবে তো কয়েকবছরের জন্য কোন চিন্তা নাই। এখন মোবাইল দিয়ে ক্লাসে বসে বই পড়ি, তখন কিন্ডল দিয়ে বই পড়বো।

হাজার হাজার ইবুক কি এমনি এমনি ডাউনলোডাইসি?? খরচ হয় নাই? পরিশ্রম হয় নাই?

এই হইল আমার কাহিনী।

এখন আমাজনে একটা ট্রাই মাইরা দেখেন । আমিও দেখি। ইবুকটার সমান টাকা বানাইতে পারলে সবারে মিষ্টি খাওয়াব!!!

এক কথা।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×