মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
বরিশাল আসছি ফেরিতে করে। চুপচাপ বসে আছি বাসের ভিতর।হঠাৎ শোরগোল শুরু হল। পিছনে তাকিয়ে দেখি উত্তাল নদীতে একজন মানুষের মাথা দেখা যাচ্ছে। মানুষটা ফেরীর একবারে কিনারে দাড়িয়ে ছিল। অসাবধনতা বশত ফেরী থেকে পড়ে গিয়েছে।
ফেরীটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া হল। কিন্তু বিপদ হল, ফেরী যত কাছে যাচ্ছে লোকটি আরো দুরে সরে যাচ্ছে ।
অবশেষে একজন ছেলে সাহসীকতা দেখিয়ে নদীতে নেমে গেল। আর লোকটিকে নদী থেকে টেনে তুলল।
না লোকটি কোন পানি খায় নি। বুড়ো মানুষ একটু ভয় পেয়েছিল। আমি হলে পানি খেয়ে মরেই যেতাম!
আর ছেলেটাকে ঘিরে ধরল সবাই। কি নাম, কোথায় থাকে ইত্যদি ইত্যাদি।
ছেলেটি বরিশালেই বাসা ডাক নাম শাহিন। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে.......
(শেষেরটা শাহিনের ছবি )
ধন্যবাদ শাহিন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।