সরকার দুর্নীতিবাজদের ধরে ধরে জেলে দিচ্ছে। দর্নীতিবাজ যারা বাইরে আছেন তারাও শান্তিতে নেই। তাদের এক একটি দিন যাচ্ছে দু:স্বপ্নকে সামনে নিয়ে ।
একটু ভাবুন তো, আপনার ছোট ভাইটি যদি আজ মাদকাসক্ত থাকত তাহলে আপনি তাকে নিয়ে কি করতেন।অবশ্যই আপনি তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতেন। আপনি নিশ্চয়ই চাইতেন, এই নিরাময়কেন্দ্র থেকে একজন ভাল মানুষ আপনার ছোট ভাইটি ফিরে আসুক।
কিন্তু রাজনীতিবিদদের সংস্কার এর নামে আমরা কি দেখতে পাচ্ছি। তাদেরকে দলে দলে জেলে ঢোকানো হচ্ছে। তাদের সংস্কার এর কথা বলা হলেও সংশোধন এর কথা বলা হচ্ছে না। কিন্তু নিরাময় কেন্দ্রের মত তাদেরকে যদি সংশোধন করা হত তাহলে কতই না ভাল হত।
আচ্ছা, দেশে নেতৃত্ব দেয়ার জন্য তো আকাশ থেকে ফেরেস্তা নেমে আসবে না। আমাদের মধ্য থেকেই নেতৃত্ব দিবে কেউ না কেউ। আগামী নির্বাচনে জেলে থাকা বা বাইরে থাকা রাজনীতিকদের মধ্য থেকেই নির্বাচিত হবেন আগামী দিনের নেতৃত্ব তাহলে কেন আমরা তাদের সংশোধন করার কথা ভাবব না।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



