আমার প্রিয় পোস্ট
- বোরখা সমাচার - মাহিরাহি
- PHP::cURL - একটি Facebook Remote Script - মোহাইমেন
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- শুরু হলো পথ চলা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আহা ... যদি সব কিছুই কপি-পেস্ট করা যেত !!!! - সোহায়লা রিদওয়ান
- পুলিশ তুমি কার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যাদের কারনে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি - বাঙাল যুবক
- "এক ক্লিকে দুই সার্চ ইঞ্জিন" Google and Yahoo! Search Result Side by Side - প্রচেত্য
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ঋনগ্রস্তের অর্থহীন প্রলাপ - সন্ধ্যাবাতি
- টু বি অর নট টু বি - এই আমি মীরা
- রাজাকার-বিরোধী নীতিবান রাজনৈতিক নেতৃত্বের তালিকা - মদন
- [রং=#ই22222]জেনে নিন [সাইজ=4]নতুন[/সাইজ] ফিচার: অপেক্ষা করুন টেস্ট শেষ হবার[/রং] - এস এম মাহবুব মুর্শেদ
- ফ্রান্সে মুসলিম সমপ্রদায় - ওয়ালী
- প্রসংগ: ইসলামিক রাষ্ট্র - ২ - আস্তমেয়ে
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- বাবা নেই , নেই আজ , আজ যেন বড় নিঃস্ব - পথিক!!!!!!!
- let the sun shine again - blow away the dark corners - we can all contribute - আরিল
পিলখানাঃ চায়ের কাপ থেকে জাতীয় সংসদ(শেষ পর্ব)
১২ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
আগের লেখা:
অনেকেই আমার আগের লেখার পর বলতে চেয়েছেন, আর্মি যদি ঘটনার সাথে সাথে আক্রমন করত তাহলে এত পরিমাণ আর্মি অফিসারকে আমাদের হারাতে হত না? আমি আমার সাধারণ জ্ঞানে যা বুঝি তাই আপনাদের বুঝাতে চেয়েছি। আমি শুধু এই টুকু বলতে চাই, যারা পিলখানার হোতা তারা এই প্লানটা অনেক আগে থেকেই করে রেখেছিল। তারা অবশ্যই আর্মি এটাক হলে কি করবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল। বিদ্রোহীদের ছোট করে দেখার কোন কারন নাই। তবে এটা অবশ্যই ভুল হয়েছিল যে, আর্মির কমান্ডোদের ভিতরে পাঠানো হয়নি। অনেকেই মনে করতে পারেন, এতেও তো সংঘর্ষ হতে পারত। এই সংঘর্ষ হলেও তারা ভীত থাকত। এতজন সেনা কর্মকর্তাকে মেরে ফেলার মত ধৃষ্টতা দেখাতে পারত না।
অনেকের মতে, সাহারা খাতুন সেইদিন রাতে গোলাগুলির ভিতর দিয়ে পিলখানা গেলেন। তিনি শুধু সেনা পরিবারগুলোকে রক্ষা করলেন, তিনি সেনা কর্মকর্তাদের কোন খোজখবর কেন নেননি। দেখুন, সাহারা খাতুন ভিতরে ঢুকার অনুমতি পেয়েছিলেন এই শর্তেই যে, জিম্মি পরিবারগুলোকে উনি ও তার সংগের লোকজন বাহির করে নিয়ে আসবেন। তিনি সেনা কর্মকর্তাদের রক্ষার জন্য অথবা তাদের সাথে সাক্ষাতের কোন অনুমতি পাননি। এমন কি পিলখানা থেকে বের হয়ে উনাকে বলতে শুনা গেছে, উনি ভিতরে কোন গুলাগুলির শব্দ শুনতে পাননি। অথচ বাইরে থেকে অনেকেই এমনকি টিভি ক্যামরায় গুলাগুলির শব্দ শুনা যাচ্ছিল। আসলে তিনি গুলাগুলির বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিলেন। সম্ভবত তাকে বলা হয়েছিল, আপনার কাজ পরিবারগুলোকে রক্ষা করা । ভিতরের অন্য কোন তথ্য আপনি বাইরে দিবেন না।
সেনা কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মিটিং এর অডিও বাইরে চলে আসাটা খুবই হতাশাজনক। নিজেদের ভুল বুঝাবুঝি নিয়ে বাইরে এভাবে বলে বেড়ানো আমাদের দেশের জন্যই ক্ষতিকর।
তিনটি তদন্ত টিম কাজ করছে পিলখানা ট্রাজেডি নিয়ে । নতুন নতুন তথ্য প্রতিদিন বাংলাদেশের মানুষ জানতে পারছে। তিন তদন্ত আশা করি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। দেশ ও মাটির শত্রুদের চিহ্নিত করবে।
মহান আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ! এ রকম অরক্ষিত অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত কর। আমীন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সহমত।
তর্পন বলেছেন:
সরকারের উচিত তাড়াতাড়ি যুদ্ধাপরাধীদের বিষয়ে মামলা করা, দেরী করা ঠিক হবে না। তদন্তের ফলাফল শোনা যাচ্ছে ১ সপ্তাহের মধ্যে বের হবে । দেখা যাক কী আসে ।
=================================
সাম্প্রতিক পোষ্ট:
ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স
ইউটিউব কে নিষিদ্ধ করেছিল যে সব দেশ
জিনাত বলেছেন:
মহান আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ! এ রকম অরক্ষিত অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত কর। আমীন।
কাকাতুআ বলেছেন:
আমার মতে এই ঘটনার সাথে মিডিয়ার একটি বড় অংশ জড়িত। আমাদের মিডিয়াতে অশিক্ষিত, মূর্খ এবং বলদ প্রকিৃতির সাংবাদিকের পরিমান বেড়ে গিয়েছে। অনেক বেশি TV Channel থাকাতে রাস্তা থেকে উঠে আসা সাংবাদিকরও এখন হিরো। সাংবাদিকতা নিয়ে তাদের কোন জ্ঞান আছে বলে মনে হ্য় না। সংবাদ পত্রের স্বাধীনতার নামে তারা সন্ত্রাস করছে
বাঙ্গাল বলেছেন:
লেখক্কে মাইনাস। আমার মত ভাইকে পেলাস।==============
Jessore GOC killed: My Suspicions
Click This Link
Conspiracy Theory: Part 2
Click This Link
লেখক বলেছেন: আমি কি ভুল করছি। আমি তো বলি নাই, আওয়ামীলীগ নির্দোষ।
কিছু সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা আমিও বলেছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















তবে কথা থাকে, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারে যেন পিছ পা না হই, আমরা চেয়েছিলাম সরকার যুদ্ধাপরাধীদের ব্যাপারে প্রথম দিন থেকে কাজ শুরু করবে, শুধুমাত্র আওয়ামী কথায় সীমাবদ্ধ থাকবে না।
সরকারকে তাড়াতাড়ি এর বিচার শুরু করার জন্য সোচ্চার হোন, কারন ডিজিটাল সরকারের চরম ব্যর্থতার টালনামার তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে ...বলা যায় না কখন কি হয়ে যায়, কারন আওয়ামী লীগের রয়েছে আর্মির প্রতি চরম বিদ্বেষ ...সম্প্রতি সরকারের উপদেষ্টা আমেরিকা প্রবাসী ইসলাম বিদ্বেষী জয়ের আল জাজিরায়ের ইন্টারভিউতে ফুটে উঠেছে ...
আসুন, ২/২৫ তারিখে হত্যাকান্ন্ডের পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করি
১। before operation
২। during operation
৩। after operation
তিনটি পর্বে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। দেখুন, ১ম পর্বে listed আর্মি অফিসারদেরকে এক এক করে বিডি আরে আনা হয়েছে, এমন কি কারো কারো ছুটি ছিলো , তাদেরকেও ছুটির আগেই join করতে বলা হয়েছিলো। এখানে উল্লেখ থাকে, হাসিনার ২৬ তারিখের রাতের নিমন্ত্রনও বাতিল করা হয় ২২ তারিখে। এখানে সরকারের একটি অংশের সহায়তা পাওয়া গেছে।
২য় পর্ব during operation -এ মিডিয়ার ভুল তথ্য দিয়ে দেশের জনগনকে আর্মি বিদ্বেষী করে তোলা হয়েছে এবং বিডি আর দের সমর্থনের আবহাওয়া তৈরী করা হয়েছে। এবং লজ্জাস্করভাবে অধিক সময় নেওয়া হয়েছে এবং কোন শর্তছাড়াই সাধারন ক্ষমা ঘোষনা করা হয়েছে।
এই পর্বে যখন খুনিরা হত্যায় ব্যস্ত তখন সরকার রাজনৈতিক সমাধানে ব্যস্ত। জাতীয় সংকটে রাজনৈতিক সমাধানের জন্য সর্বদলীয় সিদ্ধান্তের প্রয়োজন ছিলো সেটা হাসিনার সরকার করেনি । কারন এই খানেও সরকার অপারেশনে সহায়তা করেছে, এবং খুনীদের সাথে হাসিনা মিটিংও করেছে। লজ্জাস্কর।
এই পর্বে ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধী সংবাদ, তাদের যুদ্ধ বিমান রেডী, এবং কি শান্তি বাহিনী পর্যন্ত পাঠাতে তারা প্রস্তুত। আওয়ামী লীগের ভারত প্রীতি লক্ষনীয় ... ৭১ জামাতেরা এই রুপ পাকিপ্রেম দেখিয়ে রাজাকার উপাধি পেয়েছে ... আওয়ামী লীগকেও এই রুপ বাস্তব সম্মত উপাধিতে ভুষিত হতে দেরী হবে না...
৩য় পর্বে, খুনীরা কিভাবে স্পট থেকে পালাবে এবং এর পর ঘটনাটিকে কিভাবে shape দেওয়া হবে তার পরিকল্পনা।
ন্যাক্কারজনকভাবে সত্য আওয়ামী সরকার খুনীদের পালিয়ে যেতে সহায়তা করেছে, সাহারা অস্ত্র নিয়েছে কিন্তু তাদের নাম-পদবী কিছুই লিখে রাখেনি ...
পালিয়ে যাবার পর, হাসিনার সাফল্য হয়েছে বলে আওয়ামী মিডিয়া চারিদিকে খূশীর বন্যা চলতে থাকলো, হাসিনাও খুশি খুশি মুখ-ভাব নিয়ে সংসদ, মাঠ ঘুরে ফেরতে লাগলো আর জোট সরকারের পুরোনো গীত গাইতে লাগলো ...কিন্তু যখন একে একে লাশ বের হতে পাগল, গন কবর বের হতে লাগল, স্বাধীন দেশে গনহত্যা, ধর্যনের পরেও হাসিনা কি সাফল্য খুজে পেলো বলে যেই জনগন প্রশ্ন তুললো আর ওমনি আওয়ামী চামচারা স্বম্বস্বরে চেচিয়ে উঠল, তুই রাজাকার? প্রশ্ন কে রাজাকার ? জনগন নাকি আওয়ামী লীগ
What about rapes and torture! Who takes responsibility for that in independent Bangladesh
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় কেউ যদি বলতেন, ভাই আমি নিরপেক্ষ তাহলে, তাকে লোকে সন্দেহের চোখে দেখতো। জাতীয় জীবনে এমন কিছু সংকটকাল আসে মাঝে মাঝে যেগুলিতে নিরপেক্ষ থাকার কথা বলা মানে, সুবিধাবাদের চর্চা করা।
১) প্রধানমন্ত্রীর শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্তটি ভুল ছিল , কারন সিদ্ধান্তটি ছিলো আওয়ামী রাজনৈতিক। আওয়ামী নেতারা হিরো হতে চেয়েছিলেন। কারন, এই রুপ জাতীয় সংকটে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে অতি দ্রুত সর্বদলীয় আলোচনা করা যেতো সেটা প্রধানমন্ত্রী করেন নি। উনি সোজা কথায় ভুল করেছেন এবং ব্যথতার জন্য পদ্যত্যাগ করা উচিত ছিলো।
(২) সাধারণ ক্ষমা হত্যাকারীদের সাহসী করেছে এবং এর সুযোগ নিয়ে তারা আরও বেশী হত্যাকান্ড ঘটিয়েছে চ
(৩) ঘটনার মোকাবেলায় নিসন্দেহে অত্যাধিক সময় নেয়া হয়েছে
(৪) সেনাবাহিনীর পিলখানায় ঢোকার জন্য সরকারের অনুমতির দরকার ছিল
(৫) সরকারের কোন অংশ নিজ উদ্যোগ নিয়ে ঘটনাটি ঘটিয়েছে কিনা সেটা প্রশ্নসাপেক্ষ তবে সরকার ঘটনার মূল অপরাধীদের পালানোর সুযোগ করে দিয়েছে, তা জাতীয় লজ্জা। এবং প্রশাসনের চরম ব্যর্থতা।
তবে উল্লেখ থাকে সরকারের উচিত তাড়াতাড়ি যুদ্ধাপরাধীদের বিষয়ে মামলা করা, দেরী করা ঠিক হবে না। কারন আওয়ামী সরকারের ব্যর্থতার তালিকা অতি দ্রুত দীর্ঘ হচ্ছে …