আমার প্রিয় পোস্ট

আমি একজন নিরাপদ ব্লগার

ডাক্তার!

০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৯

শেয়ারঃ
0 0 0


ইদানিং পত্রিকা পড়া হয় না। পড়ি না, পড়তে ভাল লাগে না। ভাল কোন সংবাদ নেই। পত্রিকাগুলোর কাজই হচ্ছে খারাপ সংবাদগুলো আগে দেয়া। কালকে পত্রিকাটা পড়তে যেয়ে মনটা খারাপ হয়ে গেল। ডাক্তার এর হাতে ডাক্তার খুন!!

মানুষ রাজনীতি করবে। তাদের স্বাধীন মতামত দিবে । একজনের সাথে আরেক জনের সাথে মতের অমিল হবে, কথা কাটাকাটি হবে। আবার তারা ভাল হয়ে যাবে। নতুন করে সব কিছু শুরু করবে। নতুন ভাবে ভাবতে শিখবে। কিন্তু রাজনীতির জন্য একটা ছাত্র আরেকটা ছাত্রকে খুন করবে! এটা কিভাবে সম্ভব!

ছোট বেলা থেকে আমার ডাক্তার হওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল। মেডিক্যাল, ডাক্তার, হসপিটাল এগুলো আমাকে মারাত্মকভাবে টানে। ডাক্তার হতে গিয়ে হয়ে গেলাম কম্পু ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে আমার এক বোনের বিয়ে হল ডাক্তার এর সাথে। ওয়াও, ডাক্তার মেয়ের ডাক্তার জামাই ! এক ডাক্তার দিয়ে আরেক ডাক্তার নিয়ে আসা। আমার এক ছাত্রী সাদিয়া(আমার বোনের নামে নাম) কম্পু বিজ্ঞান ছেড়ে দিয়ে প্রাইভেট মেডিক্যাল এ ভর্তি হল। এতেও আমি খুশি কারণ অন্ততঃ আমার আরেকজন ছাত্রী ডাক্তার হচ্ছে।

বিন্দু আপুর কথাই ধরুন। আপুটা বাংলাদেশ মেডিক্যাল থেকে এম.বি.বি.এস নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হল। বাংলাদেশ মেডিক্যাল এ তাকে এক টাকাও টিউশন ফি দিতে হয়নি।রেজাল্ট এর জোরে সম্পূর্ণ ফ্রি পড়েছে। বের হয়ে কয়েকদিন এ্কটা প্রাইভেট মেডিক্যালে প্র্যাকটিস করল। তারপর আমেরিকা প্রবাসী বরের হাত ধরে আমেরিকা। এখন পরোপুরি সংসারী। প্রাকটিস ট্রেকটিস করে না। হায়রে! এত কষ্ট করে পড়াশুনা কোথায় কাজে লাগানো হচ্ছে!

বাইরে বাংলাদেশে পাশ করা ডাক্তারদের প্রাকটিস করতে হলে দুইটা বিষয় লাগে। ভাল ইংরেজী জ্ঞান আর ভাল ডাক্তারী জ্ঞান। ভাল ইংরেজী জ্ঞান না থাকলে এক জন ডাক্তার তার পেশেন্টকে বুঝতে পারবে না। আর বুঝতে না পারার কারণে সে ভুল চিকিৎসা দিয়ে রোগী মেরে ফেলতে পারে। আর আমরা রোগী বাঁচানোর পরিবর্তে নিজের সহপাঠীকে খুন করছি!

আজকে বাংলাদেশের অবস্থা কি? ডিএমসির ছেলেমেয়েরা তাদের ডাক্তারী পড়া বাদ দিয়ে বাসায় গিয়ে বসে আছে। তাদের স্বাভাবিক শিক্ষাজীবন আজ বিপন্ন। তাদের চোখের সামনে ডাক্তার হতে আসা সেই ভাই, সহপাঠী, বন্ধুর ছবি এখনো ভাসছে। কত আশা নিয়ে তার মা বসেছিল তার ছেলে ডাক্তার হবে, হবে অনেক বড়।

এইভাবে হাজারো মা তাদের আদরের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে চিন্তামুক্ত থাকতে পারছে না। ডাকাতদের গ্রাম বলে পরিচিত বিশ্ববিদ্যালয়গুলোতে আজও শুনা যায় মজলুম এর আর্তনাদ। যে ডাক্তার মানুষকে বাচানোর জন্য চেষ্টা করার কথা তার হাতেই আজকে খুন হচ্ছে তারই মতন একজন ডাক্তার। কিভাবে যে নিজেকে সান্ত্বনা দেব নিজেও বুঝি না।.......

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৫
দ্বীপবালক বলেছেন: সোনার ছেলেরা এখন এগুলোকে খুনীদের মহল্লায় পরিণত করে ছাড়বে।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: সোনার ছেলেরা সোনার খোজে আছে। কখন কি করে বলা যায় না।

২. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭
আট আনা বলেছেন: আম্রিকায় নাকি বাংলাদেশী ডাক্তারি ডিগ্রির কোন বেইল নাই। আমার পরীক্ষা দিয়া পাস করলে তারপর প্র্যাক্টিস করতে পারে।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: ঠিক বলছেন। তাদের দুইটা পরীক্ষা দিতে হয়।

একটা ইংরেজী ভাষার পরীক্ষা আরেকটা ডাক্তারী পরীক্ষা। তারপর প্রাকটিস।

৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
নুসরাত জাহান যুথি বলেছেন: ডাক্তারেরা চিকিৎসা বাদ দিয়ে খুন করার নেশায় মেতে উঠলে তো এমন হবেই। এজন্য আমাদের ফালতু "ছাত্র রাজনীতি" দায়ী।
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আমাদের ফালতু "ছাত্র রাজনীতি" এর সাথে অনেক কিছুই জড়িত। যেমন -- হলে ভাল সিট পাওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া, চাদাবাজি, ক্ষমতা, অন্যকে দাবিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি।

গতকাল প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষনা দিলেন। এতে কি ছাত্রলীগ ধমিত হবে কখনোই না।

আমাদের ফালতু "ছাত্র রাজনীতি" বন্ধ করা হোক।

৪. ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৫
মুক্ত মন বলেছেন: কিছু ফালতু শিক্ষিত অধ্যাপক ও ফালতু জ্ঞানি লোক তাদের সার্থই এই ফালতু ছাত্র রাজনীতি টিকিয়ে রেখেছে। অথচ দেখেন অই সব ফালতু লোকের সন্তানেরা কিন্তু বিদেশে পড়ে ফালতু উপায়ে অর্জন করা টাকা দেয়ে। তারা তখন বলে দেশে ভাল শিক্ষার পরিবেশ নাই।
৫. ১৯ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২০
নাওেয়দ বলেছেন: আসেন ভাই, একসাথে মাঠে নামি। ডাক্তারদের কর্তব্য মনে করিয়ে দেই:
https://www.facebook.com/groups/reportdoctors

 

মোট সময় লেগেছে ০.৯০৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোট্ট এই পৃথিবীতে আমার জানার পরিধি অনেক কম । আমি যাহা বুঝি তাহাই বলি। এতে আমার কাছের মানুষগুলো কষ্ট পেলেও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ