আমার প্রিয় পোস্ট
- বোরখা সমাচার - মাহিরাহি
- PHP::cURL - একটি Facebook Remote Script - মোহাইমেন
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- শুরু হলো পথ চলা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আহা ... যদি সব কিছুই কপি-পেস্ট করা যেত !!!! - সোহায়লা রিদওয়ান
- পুলিশ তুমি কার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যাদের কারনে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি - বাঙাল যুবক
- "এক ক্লিকে দুই সার্চ ইঞ্জিন" Google and Yahoo! Search Result Side by Side - প্রচেত্য
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ঋনগ্রস্তের অর্থহীন প্রলাপ - সন্ধ্যাবাতি
- টু বি অর নট টু বি - এই আমি মীরা
- রাজাকার-বিরোধী নীতিবান রাজনৈতিক নেতৃত্বের তালিকা - মদন
- [রং=#ই22222]জেনে নিন [সাইজ=4]নতুন[/সাইজ] ফিচার: অপেক্ষা করুন টেস্ট শেষ হবার[/রং] - এস এম মাহবুব মুর্শেদ
- ফ্রান্সে মুসলিম সমপ্রদায় - ওয়ালী
- প্রসংগ: ইসলামিক রাষ্ট্র - ২ - আস্তমেয়ে
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- বাবা নেই , নেই আজ , আজ যেন বড় নিঃস্ব - পথিক!!!!!!!
- let the sun shine again - blow away the dark corners - we can all contribute - আরিল
ধিক্কার তোমাদের, ধিক্কার!
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
আসাদ, তোমার কি মনে আছে আমাদের সেই দিনগুলোর কথা। বিয়ের পর পরই আমি তোমার হাত ধরে সেনানিবাসের সেই বাসায় গিয়েছিলাম। আমার সেনাঅফিসারদের জীবন সম্বন্ধে তেমন কোন আইডিয়াই ছিল না।আমি মনে করতাম সেনাঅফিসারদের জীবন কতই না বিলাসী। আমি তোমার বাসায় সাধারণ আসবাব পত্র দেখে অনেক অবাক হয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে, তোমরা সাধারণ মানুষরা মনে কর আর্মি অফিসাররা অনেক সুখে থাকে। কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারব না। হ্যা, একটা জিনিস দিতে পারব, তা হল নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। আর্মিদের আর কিছু না থাকুক, একটা স্বাধীন দেশে নিরাপত্তাটুকু আছে।
তোমাকে এভাবে হারাতে হবে আমি জীবনে ভাবতেও পারিনি। মনে আছে, এই মাসের আটাশ তারিখেই তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। তুমি লাজুক লাজুক চোখে আমার দিকে তাকিয়ে ছিলে । তোমার তিন বছরের মেয়ে আজও তোমার কথা ভাবে। ওর সামনে তোমার কথা কাউকে বলতে নিষেধ করে।বলে, আব্বুর কথা আমার সামনে বলবানা, আমার খুব খারাপ লাগে। তোমার মনে আছে, যেদিন শান্তার জন্ম হল সেদিন তুমি ছিল লাইবেরীয়াতে জাতিসংঘ মিশনে । আমার বাবার বাসায় ওর জন্ম হল। তোমাকে ফোন করে আমাদের নতুন অতিথির কথা জানানো হল। তুমি সেইদিন আমার সাথে কথা বলার পরেই শান্তার কথা শুনতে চাইছিলে। আমি বললাম, ও তো কথা বলতে পারে না। ও শুধু কাদতে পারে। তুমি বললে তাহলে ওকে কান্দাও আমি কান্দার আওয়াজই শুনতে চাই।
তুমি বলতে শান্তা বড় হয়ে মেজর হবে।তুমি ওকে দুষ্টামি করে মেজর শান্তা বলেই ডাকতে। আমার দুষ্ট মেয়ে তোমার সাথে অনেক খেলাই করত। তুমি নেই ও কারো সাথে কথাও বলে না। মন মরা হয়ে বসে থাকে। আচ্ছা, তোমার মনে আছে। আমি যখন বললতাম আমাদের একটা সন্তানই যথেষ্ট। তখন তুমি আমাকে বলতে আমরা দুইটা সন্তান নিব। দুটোকেই আর্মির অফিসার বানাব।
গত ১৫ তারিখ তুমি আসলে আমাদের বাসায়। স্বাভাবতই তোমার আসার কখা ছিল না। তোমাকে অনেকটা ফোর্স করেই বিডিআর এর কুচকাওয়াজ এ অংশ নিতে আনা হল। আচ্ছা, তোমার মনে কি একটু সন্দেহ জাগেনি? তুমি আসাতে আমি খুবই খুশি হয়েছিলাম। এমনিতে আমি মাস্টার্স এর পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। তোমার আসাতে আমার মধ্যে আলাদা পুলক অনুভব করলাম। ২৮ ফেব্রুয়ারী আমাদের ৮ম বিবাহ বার্ষিকী আমরা অনেক সুন্দর করে পালন করব।
তুমি জান, সেই দিন, ইতিহাস পরীক্ষার দিন ২৫ শে মার্চ ১৯৭১ এর বর্ণনা লিখতে যেয়ে আমার বার বারই কান্না পাচ্ছিল।সেই ইপিআর এর বিদ্রোহের কথা লেখতে যেয়ে বার বার আমাদের বিডিআর এর কথাই মনে পড়ছিল। যে সব নরপশু এই হত্যাকান্ড চালিয়েছে তাদের প্রতি বার বার ধিক্কার আসছিল। ২৫ মার্চ নিয়ে লেখতে যেয়ে আমার বার বারই মনে হচ্ছিল যেন আমি ইতিহাস লিখছি। নতুন করে আবারো লেখা হচ্ছে ২৫ মার্চ এর ইতিহাস।
তুমি তো আমার অনেক কাছেই ছিলে। ২৩ তারিখে তোমার সাথে আমার শেষ দেখা হয়। আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় তোমাকে বেশি সময় দিতে পারিনি। তুমি খেলা করছিলে আমার মেয়ে সাথে। স্যরি, ভুল বললাম তোমার মেয়ের সাথে। তুমি সেইদিন ওর জন্য একটা পুতুল কিনে এনেছিলে। সেটা নিয়ে ও যে কি পরিমান ছুটাছুটা করছিল তা নিশ্চয়ই তোমার মনে আছে। আজ তোমার দেয়া পুতুলটা ও ধরেও দেখে না।
তুমি বার বার বলতে “জান দিব তাও মান দিব না”। এই কথাটা যে তোমার জীবনে এই ভাবে প্রতিফলিত হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তুমি বিডিআর বদলী হওয়াতে অনেক বিডিআর সদস্য তাদের চোরাকারবারী বন্ধ করতে বাধ্য হয়। অনেকে তোমাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছিল। তুমি এই সবের কোন তোয়াক্কা না করেই বিডিআর এ তোমার ভূমিকা অক্ষুন্ন রাখছিলে।
তোমার সাথে আমার শেষ কথা হয় ২৪ তারিখ রাতে । পরের দিন সকালে তুমি ফোন দিয়েছিলে আমি ঘুমে থাকায় ধরতে পারিনি।তুমি জানতে আমি সকালে ঘুমাই তারপরও তুমি ফোন দিয়েছিলে। হয়ত তোমার মন বুঝতে পারছিল এটাই তোমার সাথে আমার শেষ কথা।
আচ্ছা, প্রধানমন্ত্রী আজকে বলছে তারা নাকি সফল হয়েছে। এত গুলো অফিসার মারা যাওয়ার পরও তারা কিভাবে সফল হয় এটাই আমার বুঝে আসে না। দশহাজার এর মত বিডিআর জোয়ান সেইদিন পিলখানা থেকে পালিয়ে গেল । আর আমাদের প্রধানমন্ত্রী বলছেন তিনি সফল। আচ্ছা ওনার কন্যা পুতুল যদি আজকে বিধবা হত তাহলে কি এই কথা বলতে পারতেন। তিনি কি পারতেন এত হাস্যোজ্জ্বল মুখে বসে থাকতে। জান, তোমাদের হত্যা কান্ডের তদন্ত নিয়েও বিভিন্ন ধরনের তাল বাহানা চলছে। এক এক মন্ত্রী এক কথা বলছে। অভিযুক্ত তোরাব আলী আজকে বেকসুর খালাস পাচ্ছে। কিভাবে এত সব হয় আমি কিছু্ই বুঝি না, আমি শুধু তোমার তোমার হত্যাকান্ডের বিচার চাই। যদি এই জাতি বিচার না করতে পারে তাহলে ধিক্কার জানাই এই দেশকে, এই জাতিকে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফজল বলেছেন:
অনন্য লেখা। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
বুড়া শাহরীয়ার বলেছেন:
+
লেখক বলেছেন: আপনাকে ++++
এয়ারবর্ন বলেছেন:
অনন্য লেখা +
লেখক বলেছেন: অনন্য মন্তব্য+
লেখক বলেছেন: আমিও চাই এই হত্যাকান্ডের বিচার হোক।
আগামি বলেছেন:
জানিনা কখনো নিজেকে আপনার জায়গায় দাঁড় করিয়ে আপনার ভেতরের ক্ষ্টটা উপলব্ধি করতে পারব কিনা ।অনুভূতি শেয়ারের জন্য ধন্যবাদ ।
http://sikostye.amarblog.com/posts/42241
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
রাজীব রহমান বলেছেন:
ভাল লেখার জন্য ধন্যবাদ।তবে আমার মনে হয় না প্রকৃত ঘটনা উন্মোচিত হবে। কারণ সামরিক বাহিনী সত্যি কথা বলে এটা ইতিহাস বলে না।
লেখক বলেছেন: ইতিহাস যাই বলুক, এই হত্যাকান্ডের বিচার হবেই হবে। হয়ত এটা মানুষের আদালতে না আল্লাহর আদালতে।
তারিক রিদওয়ান বলেছেন:
এই হত্যাকান্ডের বিচার এই দেশে সুষ্ঠুভাবে হবে না। এই দেশ এর সরকার এই দেশকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে যদি আমরা সতর্ক না হই। এই দেশের সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের একটি প্রদেশ বানাতে চায়। আমাদের জেগে উঠতে হবে। আমরা আমাদের দেশকে বাঁচাবই, ইনশাল্লাহ।
লেখক বলেছেন: জি আমরা দেশকে বাচাব ইনশাল্লাহ।
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
ভাল লিখেছেন
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাফসানিয়াত ফাতেমা বলেছেন:
ধন্যবাদ।লেখাটা পড়ে খুব খারাপ লাগছে---
কারো কাছে বিচার চেয়ে লাভ নেই,ওরা politics korche ato boro ghotona niye..ak e oporer upor dosh dichche... oder ga e chamra thakle atleast etto serious akta bepaar niye natok korto na....
tai bolchi...Allahr kache bichar chan...allah e bichar korbe...
doa kori allah apnar mon ke shanto korun, ar bachcha ta ke ei kosto volar khomota den..
লেখক বলেছেন: জানি না আদৌ বিচার হবে কিনা?
চল যাইগা বলেছেন:
মাইনাসটা দিল কোন ভারতীয় রাজাকার ...!!!লক্ষ স্যলুট শহীদ আসাদকে| আর আপনার জন্য ফেলবো হাজার ফোটা চোখের জল|
লেখক বলেছেন: যে মাইনাস দেয় তাকে মাইনাস দিতে দিন।
ভাই পারলে আরো বেশি মাইনাস দেন।
মাইনাস দেয়ার মানে আমরা এই হত্যাকান্ডের বিচার পাব। এটাই উনি বিশ্বাস করেন।
ধন্যবাদ আপনাকে।
ধীবর বলেছেন:
এই হত্যাকান্ডের বিচার হবে না, বরং অন্যান্য হত্যাকান্ডের মত ইতিহাসে চিলে কোঠায় অযত্নে পড়ে থাকবে। আর সেখানে ধুল জমবে। মাঝে মাঝে স্মৃতি চারণের কারণে খানিকটা ঝেড়ে মুছে আনা হবে। অনেক ভালো ভালো কথা বলবে। এর পর যেই কে সেই। এই সরকারের উপর ভরসা নেই। তারা মুখে কত কথা বলে ফেললো। কিন্ত তদন্তের গতিকে শ্লথ করে রেখেছে। বিচার চাইলে, ঈশ্বরকে বলুন। যদি তিনি সদয় হন।
লেখক বলেছেন: আল্লাহ নিশ্চিত এর বিচার করবেন।
ফূতিওয়ালা বলেছেন:
ফূতিওয়ালা ফূতিহীন . . . জানি কোন বিচার হবে না কিনটু আমার ধিক্কার ঐ সব নরপুষুদের প্রতি। তার চেয়ে অধীক ধিক্কার যারা এ ঘটনা নিয়ে রাজনীতি করছে আর যারা এ ঘটনা কে নিজেদের সাফল্য দাবী করে ধিক্কার ধিক্কার ধিক্কার ছি . . .
লেখক বলেছেন: রাজার নীতি রাজনীতি।
ফালতু মিয়া বলেছেন:
সরকারের উদ্দেশ্য সৎ নয়। ফারুক খান বলেছে আওয়ামীলীগ যেভাবে চাইবে সেভাবেই এর তদন্ত রিপোর্ট হবে। আমরা জানি পিলখানার এই হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন স্ব স্ব ক্ষেত্রে তারা খুবই সৎ ও নিষ্ঠাবান ছিলেন, সরকারের প্রত্যক্ষ মদদে এই ঘটনা ঘটানো হয়েছে। জাতরি বুঝতে বাকি নেই। কাজেই কার কাছে বিচার চাইব?
লেখক বলেছেন: আল্লাহর কাছে চান।
আসল-ট্র্যাপ বলেছেন:
+
লেখক বলেছেন: +
সাইফ সামির বলেছেন:
নিঃশ্বাসটা ভারী লাগছে। তারপরও দুটি কথা বলি।
এক সপ্তাহে তদন্ত রিপোর্টের কথা বলে সরকার এরই মধ্যে দেড় মাস অতিরিক্ত সময় কাটিয়ে দিল কেন? মনে হয় না এদের সত্যিই বিচার করার ইচ্ছা আছে। মনে হয় এরা কিছু গোপন করতে চায়। কিন্তু বিচার আমাদেরকে আদায় করে নিতেই হবে! আমরা আসল ঘটনা জানতে চাই। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেমন এক হয়েছি প্রয়োজনে আবার হবো!!
লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার হওয়া এখন সময়ের দাবী।
সপনীল বলেছেন:
দুখঃ এতটুকুই মনি ভাইকেও তারা দূর্নীতিবাজের তালিকায় ফেলে দিল
লেখক বলেছেন: বুঝলাম না , মনি ভাইটা কে?
বিডিআর বলেছেন:
এই ব্লগে মন্তব্য করার দুঃসাহস আমার নেই
লেখক বলেছেন: বিডিআর আপনি এখানেও আছেন!!
আপনার কমেন্ট এর জবাব দেয়ার মত সাহস আমারও নাই।
আহ্সান বলেছেন:
আমাদের কি কখনও ক্ষমা করবেন?আমরা কি ক্ষমার যোগ্য?
অভিশাপ দিন আমাদের.।। এমন অভিশাপ যেন ধ্বংস হয়ে যাই.।।
আপনাকে কিছু বলার মত সৎ সাহস আমার নেই.।।
তবুও একটু দুঃসাহস করছি- "ভালো থাকবেন।"
মা-মণিটার জন্য রইল অনেক আদর.।।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














