আমার প্রিয় পোস্ট
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
নির্জন পৃথিবীর গান
০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২
ধুলিময় এই ঘর নির্জন পৃথিবীর মতো
এখানে শব্দরাশি ধুসর ভীষণ
পৃথিবীর নাড়ি থেকে ঘ্যাঁচ করে কেটে নেয়া
বিক্ষত নিঃসঙ্গ সত্ত্বা আমার
ক্ষুধা আর যাতনার সামিয়ানা
ছায়া দেয় আমাকে অবিরাম
আমি আঙ্গুল ছড়িয়ে দেই রূপোর পেয়ালায়
তারা উদ্দাম নৃত্য করে
ধুলো-জমা কী-বোর্ডের কোনায় কোনায়
আর চোখ, আর কান, আর কণ্ঠের শক্তি যত
তারা খোঁজে ছন্দের গলিপথ...
এইসব ঘরদোর লোবানের ঘ্রাণের মতো
সাদা সাদা ক্যানভাসে অন্তিম শব্দ আঁকছে শুধু
আমি তবু তিমির হাতড়ে খুঁজি বেহালার সুর
যেন মায়ের গর্ভেই বেঁধে দেয়া দৃষ্টি আমার
দেখিনা কিছুই ঠিক
দূরাগত শব্দশরে তরতর তীক্ষ্ণ হয় শ্রবণের ধার
শুনি মহাকাল কাঁদছে ভীষণ
বিষণ্ন বেদনা তার ঝুলে আছে রাতের আকাশে
ঝুলে আছে নির্জন জোসনার বিষাদ বলয়ে...
তবু এক দুর্বোধ্য কুহক মায়ায়
বিভ্রম আঁকড়ে থাকা ভেজামাটির ঘ্রাণ
আর খুঁজে ফেরা রঙচটা গোধুলির রঙ
নির্জন তৃণভূমির কোনায় কোনায়...
প্রচেত্য বলেছেন:
ভাল লাগল
রাশেদ বলেছেন:
ভাল লাগল
তৃনভোজী বলেছেন:
'বিক্ষত নিঃসঙ্গ সত্ত্বা আমারক্ষুধা আর যাতনার সামিয়ানা
ছায়া দেয় আমাকে অবিরাম'
- your spirit seem to be overwhelmed within you. you're perhaps torn and shattered, tossed and worn yet you have this amazing ability to find solace in the nosiy confusion of life.
তবু এক দুর্বোধ্য কুহক মায়ায়
বিভ্রম আঁকড়ে থাকা ভেজামাটির ঘ্রাণ
আর খুঁজে ফেরা রঙচটা গোধুলির রঙ
- and you're one heck of an optimist in disguise of a depressed cynic.
সেলুট।
সামী মিয়াদাদ বলেছেন:
আমিও খুজি নির্জন কোনে বসে শব্দতাড়িত এক নিঃসঙতা........৫
মৃন্ময়, ????
তৃণভোজী, অনেকটা গভীরে পৌঁছেছেন। স্টিল দেয়ার মাইট বি সামথিং ডিফরেন্ট, আই গেস...
সবাইকে ধন্যবাদ।

















