somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে ভাববো কবে??!!

২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ মার্চের রাত। মাথা নুইয়ে একা একা রাস্তায় হাঁটছিলাম। কল্পনায় যেটুকু আসলো, তাতেই শিউরে উঠছিলাম। কী বিভৎস নির্মমতা। উহ! কী অসহায় সাধারণ মানুষ...

এসব চোখ-মন ভেজানো কল্পনা আর হাঁটার ফাকে চোখে পড়লো জনতা ব্যাংক ভবন। জ্বলজ্বলে আলোকসজ্জা। পুরো বিল্ডিং ঝলমল করছে। যেন খুব উৎসব লেগেছে। বোকার মতো তাকিয়ে দেখলাম কিছুক্ষণ। সামনে এগিয়ে দেখি আরো কিছু বিবাহসাজে সজ্জিত প্রাসাদ।

আমরা কি সুস্থভাবে ভাবতেও শিখবো না কখনও? স্বাধীনতা উপলক্ষে এতো আলোক-অপচয়- আমরা কি জানি স্বাধীনতা কি জিনিস? আমরা কি এতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি যে আলোকসজ্জায় সেটুকু নষ্ট করতে হবে? হতে পারে নিজের জেনারেটর নিংড়ে বেরোচ্ছে বিদ্যুৎ, তবু এই অপচয়ের বিলাসিতা কি আমাদের মানায়?

আলোক জানিয়ে স্বাধীনতা জালাচ্ছি... আমরা কি খবর রাখি কত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মাথার উপরে ছাদ নেই? তাদের সন্তানেরা লেখাপড়া করতে পারছেনা। পেটে ক্ষুধা নিয়ে একসময়ের স্টেনগান ধরা হাত এখন ভিক্ষার জন্য উন্মুখ? অপচয়ের টাকাগুলো দিয়ে আমরা কি এই মানুষগুলোর পুণর্বাসন করতে পারতাম না?

স্বাধীনতা দিবস একটি উপলক্ষ মাত্র। আরও অসংখ্য দিবস আছে, উৎসব আছে- অপচয়ে আমরা লাসভেগাস হতে চাই। আত্মপ্রচার, দলীয় কীর্তন গেয়ে বিপুল অপচয় করি। লোক দেখানো দেশপ্রেম দেশপ্রেম খেলায় কোষাগার উপুড় হয়ে যায়... আমরা অনেকে হয়তো টাকা ওড়ানোর জায়গা খুঁজে পাই না। কিন্তু কেন? আমরা কি দেখতে পাচ্ছি না- বাড়ির পাশের দরিদ্র মেয়েটি টাকার অভাবে লেখাপড়ে ছেড়ে ঘড়ের পেছনে একা একা বসে কাঁদছে? উত্তরে খরা, দক্ষিণে বানভাসী মানুষ, চাল-ডাল পানির জন্য মানুষের দীর্ঘ রেলপথ। আমরা কি ভোতা ছুরি দিয়ে নিজেদের চোখ উপড়ে ফেলেছি? আমরা কি বোবো-কালা-অন্ধ?

আর কতো? অনেক তো হলো.,. অনেক। যারা রক্ত দিলো আমার জন্য, তাদের জন্য আমরা অন্তত একটু অর্থ দিই। না দিতে পারি চুপ থাকি। পঙ্গু ভিখারি মুক্তিযোদ্ধার চোখের সামনে ঝলমল বাতি জ্বেলে, ফাঁকা গলাবাজি করে তাকে অনবরত অপমান- নির্যাতন করে যেতে হবে কেন?

আমরা কি কোনদিন ভাবতে শিখবো না?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×