আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
দ্য ওয়ে আই ফিল ইট...

পাশাপাশি গন্ধম-আগুন
২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৭
পোড়া প্রাসাদের অলিন্দে এখনও তোমার অদ্ভুত পায়ের ক্রন্দন
ক্রুদ্ধ ভঙ্গিমায় কাঁপছে কারাগার কিংবা ধোঁয়াচ্ছন্ন নরম দিন
আগুনের মাতাল গন্ধেই বারবার সাঁতার হয় নিরব গল্পের দেশে
গোল হয়ে হয়ে বাদামী অ্যাশট্রে আর দুর্বল সময়ের পাশে
যে একাকি পঙক্তি নিজস্ব অশ্রুর কথা বলে, হেসে হেসে,
সেখানে ছন্দ বাজে বজ্র আর বাতাসের মতো
এখনও তোমার ঘ্রাণ মাতাল ভীষণ, অচেনা,......
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৭বার পঠিত
মৃত্তিকাপুরাণ
২৩ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪১
লাল চামড়ার ব্যাগে বয়স আর পুরনো শহর নিয়ে
ইটের ছায়াপথে কতদিন বলো হাঁটবে তুমি আর
ইতিহাসের ঝড়ের পরে শান্ত হয়েছে অনেক পুরণো নিঃশ্বাস
তারা আজ অন্ধকারে, মহাকালের পরম স্বজন
পুরানের এক ঝাঁপি ওরা একদিন খুলেছিল এখানেই
এই ফুটপাতের গহীন কষ্ট থেকে এখনও উথলে ওঠে
সেই পুরাণ, অপক্ক বকুল আর সোঁদা কাগজের ঘ্রাণ
সন্ধ্যার এই রেল, বিজলিবাতি,......
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৯বার পঠিত
নির্জনতার মানচিত্র
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৪
কষ্টগুলোকে বিনয়ী কনিষ্ঠের মতো কাছে ডাকো কেবলি
কারিগর আঙ্গুলগুলো রক্তাক্ত হয় তাতে,
রক্তাক্ত হয় তালিকাভুক্ত বিকেল, গন্ডদেশ, নিজস্ব স্বজন
হেমন্তের শহরে শহরে পায়ে হাঁটা বালিয়াড়ি পেরিয়ে যাও তুমি
ঘ্রাণ নাও তীব্রভাবে, নিকোটিন আর দুর্বোধ্য দ্রবণের
হয়তো দৃষ্টি আর কল্পনা একান্তে কাঁদছে এখনও, থেকে থেকে
তুমি আর তোমার শরীর- কথা হয় পরস্পর..
ঠিক আছে আরেকটু হাঁটা যাক......
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৩বার পঠিত
অন্ধদিনের হায়ারোগ্লিফিক্স
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৩১
কখনও প্রজাপতির মতো উচ্ছ্বল সন্ধ্যা নামলে
শহর আর শরাবের তীব্র ঘ্রাণে ঘুম ভাঙে আমাদের
পুরাণের গভীরে খোদিত চোখ, চোয়াল আর অন্ধ বাঁশিঅলা
আমাদের ডেকে নেয় বিভ্রম প্রমত্ত প্রান্তরে
জীবিকার চক্ররথে ভেসে যেতে যেতে
আমরা দেখতে থাকি বেশুমার কংক্রিট
আর সুলভ সত্যায়িত সন্তানের মিছিল...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৭বার পঠিত
একক স্বপ্নের চৌকাঠ
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৮
ঘোলাটে কুমারী জল দিনলিপি ভাসিয়ে নিলে
আমরা অপেক্ষায় থাকি অতঃপর
ভূমিকম্প, ভূগোল আর কয়েক গেলাস শুভ্র উষ্ণতার
ঔপনিবেশিক জলযান-হুইসেল ঘুমিয়ে তলিয়ে গেলে
শিরিষের আড়াল থেকে উৎক্ষিপ্ত হবে যে বিষাক্ত শর
তার তীব্র প্রতীক্ষায় থাকে বুকের আদিম কেশর
অপেক্ষায় থাকে
মোহগ্রস্থ সেই প্রত্নতাত্ত্বিক মৃত্যু-তৃষ্ণায়...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৯বার পঠিত
রোমন্থন অথবা অশ্রু শুকানোর কোশেশ...
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৭
কত-শত চিঠির মতন, ভেজা কদমের সন্ধ্যা
শিয়রের পাশ দিয়ে সমুদ্রে মিশেছে
গুনতে পারি না আর
দিন তো কমছে কেবলই...
দীর্ঘশ্বাস রাখবো কোথায় জানা হলো না আজও
তবু ক্ষুদ্র হাতের মুঠোয় লেখা হয়ে থাকে
সমুদ্র আর আকাশের প্রবীণ আখ্যান...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৮বার পঠিত
যাহ! স্বপ্ন দ্যাখ গিয়ে...
১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬
স্বপ্ন পর্যটনে ঘুরে ফিরে
পেজমার্ক দিয়ে রাখি চোখের পাতায়
কী বলবো বলো-
এই দ্যাখো রোমশ হাত, দস্তানা, বোগদাদী হারুণ-রশিদ, দলিল-দস্তাবেজ
মুঘল শরবতে তকলিফ হলে
শেষে বাতিল হবে মসলিন জড়োয়া হাউজ, ফিনফিনে লেনিন, লিনেন সব
ফস করে মিথ্যে বলতে নেই সলিম
আজকাল তুমি হাঁটলেই পা গরম সকলের...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৩বার পঠিত
লাল তুলিতে ছবি আঁকাআঁকি
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯
একদা মোহনদাস কিংবা ভাগিরথির একক গর্জনেই
প্রাগৈতিহাসিক দুর্বলেরা রুখে দাঁড়াতো ভীষণ
নরম গল্প সেসব আমরা শুনেছি বহু নিরব নিরন্নের কালে
সামরিক তর্জনিতে এখন রক্তাক্ত এক থালা ক্ষুধা
বিবিধ হাহাকার-অশ্রুর নির্যাস, মৃত্যু, এসাইলাম
ছড়ানো ছিটানো থাকে কালচে লাল ফুটপাতে
কৃষকায় পতঙ্গের মতো পৃথিবীতে গড়িয়ে যায়
যে নিরব নিরন্ন পশুর নড়বড়ে মিছিল, নিশিদিন...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৩বার পঠিত
বরফকলে কান্নার ঘ্রাণ
২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৩
তামাক কিংবা লিচুর ঘ্রাণে বড় হ’তে হ’তে ভয়ঙ্কর কৃষ্ণচূড়ার এক আলো করা সকালে এক হাঁটু ঘাসের জগতে শখের যাদুর কাঠি হারিয়ে ফেলে এক ছোট্ট শ্যামল মেয়ে। তারপর লাল ফড়িং আর এত্তো এত্তো বুনোফুলের ঘ্রাণ ভুলে সে বেলা কেবল যাদুর কাঠির সন্ধান চলে। সকাল গড়িয়ে-হামাগুড়ি দিয়ে-দৌড়ে দুপুর হয়, বিকেল হয়, হেমন্ত-শীত-বসন্ত...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১০বার পঠিত
শহরে কতিপয় এটিএম বুথ
১১ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩১
রৌদ্রকাষ্ঠ দুর্ভিক্ষের এক রাতে কতিপয় বাউন্ডুলে বন্ধু-বান্ধব বিত্ত-বৈভবের তেলেসমাতি কায়-কায়বার নিয়ে গল্প শুরু করে। বাউন্ডুলেদের কারো পকেটে সামান্য খুচরা পয়সা ঝুমঝুম নড়ে চড়ে তো অন্যেরা আরো ভীষণ রকম হালকা। কেউ হয়তো মা-বাবা-ছোট্ট খুকুকে খুব দূরের ছোট্ট শহরতলিতে ফেলে এসেছে। অগত্যা দুপুরের তাপে ক্ষুধা বেদম রকম চাগান দিলে এরা তপ্ত রোদ্র...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৯বার পঠিত




