মীরাক্কেল, জামিল এবং জি-বাংলা
২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মীরাক্কেল নামক অনুষ্ঠানটা কখনোই আমার প্রিয় ছিল না। অকারণ জোর করে হাসা ব্যপারটা আমার বোধগম্য হত না। তাই দেখতামও না, এ ব্যপার এ কিছু বলারও ছিল না। আজকে banglanews24.com এ দেখলাম যে সাম্প্রতিককালে জামিল নামে এক বাংলাদেশী ব্যাক্তি বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তথাকথিত মিরাক্কেলীও টিকা টিপ্পনী কাটাতে আমাদের বাংলাদেশী হ্যাকার রা zee bangla এর ওয়েবসাইট হ্যাক করেছে। এবং তাতে জামিলসহ মিরাক্কেল এর মীর কে গালমন্দ করেছে। এবং 'মীরাক্কেল কে না' এই সূচক ক্রস চিহ্ন দেখাচ্ছে।
ব্যপারটা একজন বাংলাদেশী হিসেবে আমার কাছে দুঃখজনকরকম হাস্যকর মনে হচ্ছে। যে বাংলাদেশ ক্রিকেট দলকে ছোট করলো সেও একজন বাংলাদেশী। তাকে কেউ জোর করে এটা করতে বলেনি। এটাই তো আমাদের অনেক বড় লজ্জা। এরপর এই লজ্জাটাকে কি আরো বাড়ানোর দরকার ছিল। এখন ভারতীয়রা বলবে, " নিজেরাই নিজেদের পচায়, আবার নিজেরাই সহ্য করতে পারে না। উলটা এসে অকারণ আমাদের ওয়েবসাইট হ্যাক করে। এদের কোন ঠিক নাই।"
zee bangla নামের একটা সংক্রামক ভাইরাস যে আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ছড়িয়ে পড়ছে তা আমরা এখনো ঠিক অনুধাবন করতে পারছি না। বস্তাপচা কতগুলো বাজে সিরিয়াল দিয়ে আমাদের নারীদের রুচি নষ্ট হচ্ছে। অথচ নাটকের দিক দিয়ে আমরা ওদের চেয়ে হাজার গুণ এগিয়ে। তাও আমরা পারছি না। উলটা আমরা ওদের অনুকরণে নাটক, গেম শো আর তথাকথিত মীরাক্কেল টাইপ কমেডি শো বানাচ্ছি। জাতিগতভাবে আমরা যে ছোট হয়ে যাচ্ছি তা অনুধাবন করা খুব জরুরী হয়ে পড়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন