somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথিত সর্বহারা প্রধান ডা. টুটুল গ্রেফতার, ক্রসফায়ার হতে পারেন আজ রাতেই !

২৬ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহকর্মীর মাধমে কিছুক্ষণ আগে শুনতে পেলাম নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল-লাল পতাকা) প্রধান ডা. মিজানুর রহমান টুটুল ওরফে ডা. নয়ন গ্রেফতার হয়েছেন RAB এর হাতে। ধারণা করা হচ্ছে উনাকে নিয়ে যাওয়া হবে অস্ত্র উদ্ধারের জন্য। এবং পূর্ব পরিস্থিতি আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে, হয়ত উনি বন্দুকযুদ্ধের পর ক্রসফায়ার অথবা এনকাউন্টার এ নিহত হতে পারেন। সভ্য দেশের একজন নাগরিক হিসেবে সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে মনে করতে চাই যে, জাতীয় ও আন্তর্জাতিক আইনে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে। তবে কেউ কোন অপরাধ বা দোষ করলে তার অবশ্যই বিচার হতে হবে। সেই বিচার প্রক্রিয়াটিও হতে হবে একদম স্বচ্ছ।
আমরা বিভিন্নভাবে জানি, ডা. টুটুলের নামে বহু মানুষ খুনের অভিযোগ আছে। কেউ খুনি হলেই তাকে রাষ্ট্র খুন বা তার বিরুদ্ধে কোন নির্যাতন-নিপীড়ন কিংবা নিবর্তনমূলক আচরণ করতে পারে না। এই অধিকার রাষ্ট্রের নেই। আরেকটি কথা জানিয়ে রাখি, উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কথিত সর্বহারা সন্ত্রাসীরা যেভাবে মানুষ খুন করেছে, অন্যান্য অপকর্ম-অপরাধ করেছে, তেমনি জঙ্গি সন্ত্রাসীরাও দেশজুড়ে বহু খুন-খারাবী ও অত্যাচার-নির্যাতন চালিয়েছে। আমরা মনে করতে চাই, আইন ও রাষ্ট্র সবার জন্য সমান আচরণ করবে। কিন্তু বাস্তবে আমরা তার প্রয়োগ দেখি নাই। জঙ্গিরা ধরা পড়ার পর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয় কিনা তাও আমাদের জানা নেই। তবে একটি ঘটনা ছাড়া এখনও শুনিনি যে, কোন জঙ্গী ক্রসফায়ার বা এনকাউন্টার হয়েছেন। এটা কি সমান আচরণ?
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৭
২০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×