২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা এবং একই সময়ে চট্রগ্রামে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে মৌলবাদীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি কাফনের কাপড় পরে গোটা রাজশাহী মহানগরী পরিভ্রমণ করেছি। বন্ধুগণ এই লিংকটি ধৈর্য্য সহকারে দেখুন : http://www.google.co.in/search
hl=en&q=jahangir+alam+akash&start=10&sa=N
আমিই প্রথম ২০০৪ সালে স্বঘোষিত বাংলা ভাই ও তার অনুসারিদের জঙ্গি হত্যা-নির্যাতন এবং কথিত সর্বহারা সন্ত্রাসীদের হত্যা-নির্যাতনের বিচার চেয়ে আমি একাই রাজশাহী মহানগরীর সাহেববাজার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদব্রজে গিয়ে ডিসি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। এসব আমার বানানো মিথ্যাচার নয়, এগুলোর তথ্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও আছে।
কাজেই বন্ধুগণ, অনুগ্রহ করে আমার প্রকৃত উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। আমি কেন, কোন দেশপ্রেমিক মানুষই পারেন না সন্ত্রাস, সন্ত্রাসী ও অন্যায্য কর্মকান্ডকে সমর্থন করতে। আমি মনে করি সন্ত্রাসের শেকড় উপড়াতে হবে। এরজন্য ২/৪ হাজার সন্ত্রাসীকে ক্রসফায়ার করেই সমাধান পাওয়া যাবে না। এরজন্য সরকারের সত্যিকারের সদিচ্ছা আন্তরিকতা, রাজনৈতিক দলগুলোর স্বচ্ছ কমিটমেন্ট, সর্বোপরি সমাজ ও রাষ্ট্রের কাঠামোর আমূল পরিবর্তন দরকার। তাছাড়া দুর্নীতি, দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।
সর্বশেষ খবর, যে সহকর্মীর মাধ্যমে ডা. টুটুল গ্রেফতার হবার খবর শুনেছিলাম; সেই সহকর্মী বন্ধু রাত ৯টায় আমাকে জানিয়েছেন যে, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের কাছেও যোগাযোগ করে তার গ্রেফতারের সত্যতা খুঁজে পাইনি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



