নির্যাতনকারী মেজর রাশীদ আইভরিকোষ্ট গেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে
২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাংবাদিক নির্যাতন ও কথিত ক্রসফায়ার আর এনকাউন্টারের নামে আওয়ামী লীগসহ প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস-অপহরণ ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগের অজুহাতে একের পর এক হত্যা করার অভিযোগে ‘অভিযুক্ত’ র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) এর একজন কর্মকর্তা জাতিসংঘ শান্তি মিশনে যোগ দিয়েছেন ! ওই কর্মকর্তার নাম মেজর রাশীদুল হাসান রাশীদ। তিনি র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক ছিলেন। মেজর রাশীদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একজন সদস্য হিসেবে ইতোমধ্যে আইভরিকোষ্ট গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দুর্নীতি ও সন্ত্রাসের রিপোর্ট করায় আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় ২০০৭ সালের ২৪ অক্টোবর এই মেজর রাশীদই আমাকে গ্রেফতার ও নির্যাতন করেন। গামছা দিয়ে চোখ বেঁধে তারপর কালোকাপড়ের টুপিয়ে পরিয়ে উপরে ঝুলিয়ে রেখে এই মেজর আমাকে নির্যাতন, ইলেকট্রিক শক দেন। অথচ তাঁকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন সদস্য নির্বাচিত করে বাংলাদেশ সরকার আইভরিকোষ্ট পাঠিয়েছেন। এতে আমি লজ্জা পাই না, দুঃখ কিংবা কষ্ট নেই আমার। আমি শুধু বলতে চাই যে, এই হলো আমাদের সরকারের আচরণ নির্যাতনকারী ও নির্যাতিতের প্রতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন