এ বাস্তব জীবনের এক গল্প

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৭

শেয়ার করুন:                   Facebook

সিএসবি নিউজ, দৈনিক সংবাদ ও রেডিও জার্মান ডয়েচেভেলেতে অনিয়ম, দুর্নীতি, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করায় আমার নামে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে আমাকে নির্যাতন করা হয়। এটা কোন বানানো গল্প বা কাহিনী নয়, এ আমার জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সত্য বর্ণনা।
রাজশাহী মহানগরীর ৫৫/২ উপশহরের ভাড়া বাসায় থাকতাম আমি, আমার স্ত্রী ও শিশুপুত্র ফিমান ফারনাদ। গত ২৩ অক্টোবর, ২০০৭ দিবাগত রাতের ঘটনা। আমরা ঘুমিয়ে ছিলাম। রাত আনুমানিক দেড়টায় কলিংবেল বেজে ওঠে। বিরামহীনভাবে কলিংবেল বাজায় আমাদের ঘুম ভেঙ্গে যায়। আমি ও আমার স্ত্রী ঘরের দরজা খুলে বেলকুনীতে বেরিয়ে আসি। এসময় আমার কোলেই ছিল শিশুপুত্র ফারনাদ। র‌্যাব সদস্যরা বাড়ি ঘিরে ফেলে। তিনতলা থেকে বাড়ির মালিক জনাব আবুল কাশেম ও তার পুত্র লিখন নীচে নেমে আসেন। সিভিল পোশাকধারী ১০/১২ জন সশস্ত্র লোক আমাদের বাসার বেলকুনীর দরজার কাছে আসেন। তারা নিজেদেরকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমার বাসা তল্লাশী করবেন বলে দরজা খুলতে বলেন। আমি উনাদের উদ্দেশে বলি, আপনাদের পরিচয় নিশ্চিত না হলে আমি দরজা খুলবো না। তখন তারা বলেন, ‘তাড়াতাড়ি দরজা খুল, নইলে তোর খুব অসুবিধা হবে।’ তারা আমাকে সন্ত্রাসী-চাঁদাবাজ বলে গালমন্দ করতে থাকেন। আমি বোয়ালিয়া মডেল থানায় মোবাইল করি। থানার ডিউটি অফিসার আমাকে জানান, ‘থানা থেকে আমাদের কোন লোক যায়নি আপনার বাসায়। কে বা কোন বাহিনী গেছে তা আমাদের জানা নেই।’ এক পর্যায়ে সশস্ত্র লোকেরা বেলকুনীর গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে আমার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। তারা নিজেদেরকে র‌্যাবের লোক বলে পরিচয় দেন।
বাড়ির মালিকের ছেলে লিখন সশস্ত্র লোকদের পরিচয় জানতে চাইলে তারা তাকে প্রহার করতে থাকেন। তখন আমি তাদের কাছে হাতজোড় করে অনুনয় করে বলতে থাকি, আপনারা উনাকে মারছেন কেন ? আপনারা কোন অন্যায় আচরণ করবেন না। আমি দরজা খুলে দিচ্ছি। আপনারা বাসা তল্ল¬াশী করুন। কিন্তু আমার প্রতি কোন অবিচার করবেন না। আমার ঘরে আপনাদের হাতের অস্ত্র রেখে আমাকে অস্ত্রসহ ধরে নিয়ে যাবেন না, প্লি¬জ।
এরপর আমার শিশুপুত্র ফিমানকে তার মায়ের কোলে দেই। আমি বেলকুনীর গ্রিলের দরজা খুলি। দরজা খোলামাত্র র‌্যাব সদস্যরা আমাকে টেনে-হিঁচড়ে দরজার বাইরে নেন। তারা আমার দু’ হাতে হ্যান্ডকাপ পরান। আমার দু’ চোখ গামছা দিয়ে বেঁধে দেন। আমার মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড়ের টুপি পরিয়ে দেয়া হয়। আমার শিশুপুত্র, স্ত্রী ও বাড়িওয়ালার সম্মুখে র‌্যাব সদস্যরা আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কিল-ঘুসি ও লাথি মারতে থাকেন। তারা আমাকে একটি মাইক্রোবাসে করে র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে নিয়ে যান। পথিমধ্যে গাড়ির ভেতরে আমাকে মারধোর করা হয়। আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন তারা। ‘তারা আমাকে অস্ত্র মামলায় চালান দেয়া ও ‘ক্রসফায়ার’ করার হুমকি দেন।
র‌্যাব কার্যালয়ে নেয়ার পর আমার দু’হাত বেঁধে আমাকে উপরে টাঙ্গিয়ে রাখা হয়। চোখ বাঁধা ও কালো টুপি পরিয়ে এবং আমাকে ঝুলিয়ে রাখা হয় সারারাত। রাতে আমার আশপাশে বুটের খট খট শব্দ করে ৪/৫ জন আসতো। কিছুক্ষণ চুপ থাকার পর আবার একই শব্দ করে হেঁটে চলে যেতেন। এভাবে সারারাতই আমার ওপর মানসিক নির্যাতন চালানো হয়। সকাল আনুমানিক আটটার দিকে আমার হাতের বাঁধন খুলে দিয়ে আমাকে একটি ছোট রুটি পাতলা ডাল দিয়ে খেতে দেন তারা। এরপর আমাকে আবারও উপরে লটকানো হয়। রুটি খাওয়ানোর পর অনেকে আমার কাছে এসে আমাকে ‘সন্ত্রাসী’ ‘চাঁদাবাজ’ ‘সাংঘাতিক’ ইত্যাদি বলে গালমন্দ করেন। সকাল অনুমা

 

 

  • ৭ টি মন্তব্য
  • ১৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: অমানবিক ! ক্ষমতার অপব্যবহার !!

কী হবে আমাদের, আমাদের দেশের ??
২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৮:৩৯
comment by: তপন বাগচী বলেছেন: আকাশ, আপনার উপর নির্যাতনের খবর সময়মতোই জেনেছিলাম। কিন্তু তা যে এত ভয়াবহ, তা জানতাম না। আপনি এখন কোথায়? রাজশাহীতেই আছেন, না ঢাকায় আছেন? আইডিবি ভবনে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে'র এক সেমনিারে দেখা হয়েছিল কয়েকবছর আগে। এবার নিজেই হযে উঠলেন প্রেসফিডমের প্রত্যক্ষ নিদর্শন! আপনি সুস্থ হয়ে উঠুন পুরোপুরি, আবার কলম ধরুন।
২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: আমি আইনি লড়াই চালাচ্ছি মিথ্যা অভিযোগে করা তিনটি মামলার বিরুদ্ধে। আপনি জানেন, সিএসবি বন্ধ, সংবাদ খুব অল্প সম্মানী দেয়, যাও নিয়মিত নয়। আর আমার গ্রেফতার, নির্যাতনের পর থেকে ডয়েচেভেলে কোন খবর নিচ্ছে না। সবমিলিয়ে এক প্রকার বেকার বলতে পারেন। তবে মামলা সংক্রান্ত কাজে রাজশাহী-ঢাকা ঘুরে বেড়াচ্ছি। এখন মামলার কাগজপত্র তোলার জন্য রাজশাহীতে। হয়ত এক সপ্তাহের মধ্যে ঢাকায় যাবো হাইকোর্ট করার জন্য। আমার প্রচন্ড ক্ষোভ, যন্ত্রণা, কষ্ট, ঘৃণা হয় এই ভেবে যে, আমাদের মিডিয়া নিজেদেরকে জাতির বিবেক বলে দাবি করে। কিন্তু বিনা অপরাধে একজন নির্দোষ ক্ষদ্র কলম সৈনিককে এভাবে নির্যাতন করলো, মিথ্যা অভিযোগে মামলা দিলো, কিন্তু কেউ রিপোর্টটি পর্যন্ত করলো না? এর দু'টি কারণ আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। তা হলো হয় বর্তমান পরিস্থিতির কারণে সবাই নিজেকে বাঁচাতে ভীরু হয়ে গেছেন না হয় মিডিয়ার মালিকপক্ষের অসততা, অস্বচ্ছতা।
এই দেখুন না, গত শুক্রবারে সর্বহারা লিডার ডা. মিজানুর রহমান টুটুলকে গ্রেফতার বিষয়ে রাষ্ট্রীয় নাটক। রোববারে তাঁকে (ডা. মিজানকে) বিচার ছাড়াই ক্রসফায়ারে হত্যা! কই আমাদের মিডিয়াতো একেবারে চুপচাপ। কেন, কার স্বার্থে? এটা কি দেশের মঙ্গল, মানুষের কল্যাণ, সার্বিক সুশাসনকে সংহত করবে? নিশ্চয়ই নয়।
যাহোক, আমি কিন্তু বসে নেই। কাজ করে যাচ্ছি। আমার ওপর নির্যাতন কাহিনী নিয়ে ‌অন্ধকারে ১৫ ঘন্টা নামে একটি বই বের করেছি গত ফেব্রুয়ারিতে।

৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৮:৪১
comment by: মামুনুর রশিদ বলেছেন: পড়ে খুব খারাপ লাগল। অমানবিক ব্যবহার!

আকাশ ভাই, আপনি এই পোষ্টটা এতদিন পরে কেন দিলেন জানতে ইচ্ছে হচ্ছে। এর পিছনে কি কোন কারন ছিল?
২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: না কোন কারণ ছিল না ভাই। আসলে নিজের কথা বলতে চাইনি। তাছাড়া বলেই বা লাভ কি? এতগুলো সংবাদপত্র, মিডিয়া, কেউতো আমার কথা লিখেনি। কেন তা আমি জানি না।

৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:২১
comment by: েনােভল বলেছেন: এই খায়রুজ্জামান লিটন-ই এখন রাজশাহীর মেয়র হবে!!!!!! তাহলে প্রার্থী নিয়ে বর্তমান সরকারের এতো বড় বড় বুলি কেন? লিটন সম্পর্কে দেশের মানুষের জানা প্রয়োজন
৫. ২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: তপন বাগচী বলেছেন: ভাই আকাশ, আপনার বেদনা নিজের বেদনা বলে অনুভব করছি। কিন্তু আমার চুনোপুটির আর কী করার আছে! আমি শারীরিকভাবে নির্যাতিত হইনি, সত্য, কিন্তু হুমকির মুখে নিশ্চিত চাকরি ছেড়ে দিয়ে অনিশ্চিত জীবন বেছে নিতে বাধ্য হয়েছি।
আমার কাহিনীও লিখে রাখছি। তাতে কোনো লাভ নেই, কিন্তু নিজে নিজে সান্ত্বনা পাওয়ার আর অন্য রাস্তা জানা নেই।
আপনার বইটির প্রকাশ কে? কোথায় পাওয়া যায়? আমি কিনব, পড়ব এবং পত্রিকায় লিখব_ আশা করি।

 

 


সাংবাদিক ও মানবাধিকারকর্মী
jahangiralamakash@gmail.com
www.humanrightstoday.info
+৮৮০১৭২০০৮৪৯৪৪
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৮৯৪৪