somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দালালী কোনটা ?

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয়/প্রিয় ব্লগার
বন্ধু পিটার আমাকে বলেছেন, আমি নাকি মাঝে মাঝে বিএনপির দালালী করি। ধন্যবাদ এমন সমালোচনার জন্য। কিন্তু বন্ধু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাকে জানাচ্ছি যে, আপনার অভিযোগ সত্য নয়, আমি কখনও দালালী করি না। তবে সত্য লিখতে গেলে কারও পক্ষে আবার কারও বিরুদ্ধে যায় এটাই যদি দালালী হয় তাহলে কিছু বলার নেই।
আপনি হয়ত জানেন না যে, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসের ওপর আমি অগণিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করেছি দৈনিক সংবাদ এ। এজন্য শিবিরের গুন্ডাবাহিনী আমার রুম জ্বালিয়ে আমাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। যা ১৯৯৭ সালের ২৮ এপ্রিল বাংলাদেশ টেলিভিশনে রাত আটটার সংবাদের পর সম্প্রচার হয়।
রাজশাহীসহ উত্তরাঞ্চলে তথাকথিত স্বঘোষিত বাংলা ভাই (আমার মতে পাকি ভাই) ও শায়খ আবদুর রহমানের নেতৃত্বে যে জঙ্গি হামলা, সন্ত্রাস-হত্যা-নির্যাতন চালানো হয় তার বিরুদ্ধে কলম যুদ্ধ পরিচালনাকারীদের মধ্যে আমি প্রথম সারির একজন সৈনিক ছিলাম। এজন্য বাংলা ভাই আমাকে সারাসরি হত্যার হুমকি দিয়েছিলেন।
শুধু তাই নয়, রাজশাহীসহ উত্তরাঞ্চলে বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি-দুঃশাসন, হত্যা-সন্ত্রাস, লুটতরাজ, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মরণকালের দলীয়করণ-দুর্নীতি, নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে আমার ভূমিকা কি ছিল তা আপনি নিজেই অনুসন্ধান করুন। তবে একটা তথ্য জানিয়ে রাখি এজন্য আমাকে অন্ত:ত তিনবার হত্যা প্রচেষ্টা চালিয়েছিল বিএনপি ক্যাডাররা। খোদ বিএনপি দলীয় সাংসদ নাদিম মোস্তফাও আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন। আমার মোটরসাইকেল, ক্যামেরা একাধিকার ভাংচুর করে বিএনপির ক্যাডাররা।
২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে বাংলার মানুষের আশা-আকাঙ্খার শেষ ভরসাস্থল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়। ওই ঘটনায় দেশপ্রেমিক নারী নেত্রী আইভি রহমানসহ অন্ত:ত ২২ জন নিহত হয়েছিলেন। আপনি জানেন কিনা তাও বলতে পারবো না। তবে শুনুন ওই গ্রেনেড হামলাসহ চট্রগ্রামে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে মৌলবাদী তৎপরতার প্রতিবাদে আমি একাই কাফনের কাপড় পড়ে রাজশাহী শহর পরিভ্রমণ করেছিলাম। যা ২০০৪ সালের ২৫ আগষ্ট দৈনিক প্রথম আলো ও দি ডেইলি স্টারে প্রকাশিত হয়।
বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ। তার মানে এই নয় যে, এই আদর্শের অনুসারী কেউ কোন অপরাধ, অনিয়ম, দুর্নীতি বা অপকর্মের সাথে জড়িত থাকলে তাকে সমর্থন জানাতে হবে। এধরনের আদর্শ বিশ্বাস আমার চেতনায় কাজ করে না কখনও।
আপনি হয়ত এটাও জানেন না যে, একজন সাংবাদিক-মানবাধিকারকর্মী হিসেবে এই শেয়ারটেকার সরি কেয়ারটেকার (অনন্তকালব্যাপী যারা হয়ত ক্ষমতায় থাকতে চান বলে জনগণ মনে করছেন) সরকারের আমলে আমিই প্রথম নির্যাতনের শিকার, গ্রেফতার ও মিথ্যা অভিযোগে একাধিক মামলার আসামি হয়েছি। কি দুঃসহ নির্যাতন চালানো হয়েছে আমার ওপর তা আপনি আমার লেখা বই 'অন্ধকারে ১৫ ঘন্টা' পড়লে বুঝতে পারবেন বলে আশা রাখি।
সদা সত্য, ন্যায়, সুন্দরের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ-আন্দোলন গড়ে তোলার আদর্শ শিখিয়েছেন বঙ্গবন্ধুই। কাজেই কে কি মনে করলেন আর কার বিরুদ্ধে গেলো, কে খুশি হলেন, কে মারমুখী আচরণ করছেন তা দেখার কোন মানসিকতা নেই আমার। আমি আমার কলম অন্যায়-দুর্নীতি, সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, নির্যাতনের বিরুদ্ধে চালিয়েই যাবো। একটি মানুষেরও সমর্থন না পেলেও, এটা চলবেই।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩
৩৬টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×